home top banner

Health Tip

আত্মা মন ও দেহ মেডিসিন
26 September,13
Tagged In:  heart attack  
  Viewed#:   325

জন্মকালে মানবদেহের ধমনী সম্পূর্ণভাবে বাধাহীন থাকে। ধমনীর স্থিতিস্থাপকতা এবং প্রসারণ মাত্রাও থাকে উঁচু। হৃদযন্ত্রের প্রতিটি পাম্পের সঙ্গে এর সংযোগ থাকে অবাধ। প্রাণশক্তি ও অঙ্েিজনে ভরপুর রক্তধারা সঞ্চালিত হয় দেহের প্রতিটি কোষে ও কলায়। যার ফলে দেহের সর্বত্র ক্রমাগতভাবে রাসায়নিক ক্রিয়া চলতে থাকে। শিশু সন্তান বেড়ে উঠে প্রাপ্তবয়স্ক হয় প্রাকৃতিক নিয়মে। কালে কালে লিড, ক্যাডমিমাম বা অ্যালুমিনিয়ামের মতো ভারী ধাতুর দ্বারা ধমনীতে প্রতিবন্ধকতা তৈরি হলে কথিত রাসায়নিক ক্রিয়া বহুলাংশে হ্রাস পায়। কোলেস্টেরলের মতো মেদজাতীয় উপাদান ক্যালসিয়াম কণার সঙ্গে যুক্ত হতে শুরু করে। ধমনীর ভেতরে এভাবেই সূচনা হয় প্লাকের বা অবরোধের। যা মারাত্দক হুমকি হয়ে উঠে হৃদযন্ত্রের জন্য। স্বাভাবিক রক্তচলাচলের পথে এই অবরোধ সৃষ্টির কারণেই হার্ট অ্যাটাক হয়।

বিশ্বের এক নম্বর মরণব্যাধি হৃদরোগ। কোনোরকম পূর্বাভাস ছাড়াই যে কোনো সময় এটি কেড়ে নিতে পারে মানুষের জীবন। বিশ্বের মোট মৃত্যুর অর্ধেকই হয় হার্টের রোগে। প্রতিবছর লাখ লাখ লোকের হার্ট অ্যাটাক হচ্ছে। এদের মধ্যে ২৫ ভাগের মৃত্যু হয় হাসপাতালে পোঁছার আগেই। হার্ট অ্যাটাক হয়েও অনেক সময় বেঁচে থাকতে হয় নানা অক্ষমতা আর হঠাৎ মৃত্যুর ভয় নিয়ে। মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন তেমনি রোগাক্রান্ত হলে প্রয়োজন চিকিৎসার। তাই হৃদরোগের চিকিৎসা হিসেবে প্রচলিত বহুল আলোচিত দুটি পদ্ধতি বাইপাস ও স্ট্যান্টিং। এ দুটিই অপারেশন। অনেক সময় ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়ে দেন যে, রোগীর বাইপাস সার্জারি বা স্ট্যান্টিং করার মতো অবস্থা নেই বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবার এমনও দেখা গেছে, ৮০ বছরের বৃদ্ধের একটি আর্টারিতে ব্লক থাকায় রিং বসাতে গিয়ে অসফল বা ব্যর্থ। তাকে এই বয়সে বাইপাস করা রিস্ক অথবা রোগীও এই বয়সে অপারেশন করাতে অনিচ্ছুক। এমনও দেখা গেছে, অপারেশন বা রিং বসানোর কিছুদিনের মধ্যে পুনরায় ব্লকেজ হয়েছে। এসময় পুনরায় অপারেশন করা অপরিহার্য কিন্তু করা রিস্ক। হেপাটাইটিস বি পজিটিভ থাকলে সার্জনরা অপারেশন করতে অনিচ্ছুক।

বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার অন্যতম পথিকৃৎ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালেক সম্প্রতি এক মুক্ত আলোচনায় বলেন, হৃদরোগ প্রতিরোধ ও নিরাময়ে মেডিটেশন এবং লাইফস্টাইলভিত্তিক চিকিৎসা পদ্ধতি এখন বিশ্বব্যাপী স্বীকৃত ও জনপ্রিয় একটি মাধ্যম। আত্দা ও মাইন্ড যে শরীরে রোগের উপর প্রভাব ফেলে তা অনেকে না মানলেও এটা যে ধ্রুব সত্য তা আজ পশ্চিমা বিশ্ব মেনে নিয়েছে এবং Soul, Mind, Body medicine (আত্মা, মন ও দেহ মেডিসিন) বিষয় হয়ে গেছে। বিভিন্ন দেশে ডাক্তাররা একেকটি সমস্যার সম্মুখীন হন, সমস্যা নিয়ে তারা আলোচনা ও গবেষণা করেন। এভাবেই এক সময় তারা ওই সমস্যার সমাধান বের করেন। ধাপে ধাপে চিকিৎসার অগ্রগতি সাধিত হয়। কেবল হৃদরোগ চিকিৎসায়ই নয়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মাইগ্রেন রোগের চিকিৎসায় এই বিকল্প পদ্ধতির সাফল্য আজ পরীক্ষিত। প্রতিটি নতুন চিকিৎসা পদ্ধতিই এভাবে সমস্যা অতিক্রম করে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ারই ইতিহাস।

সুত্র - বাংলাদেশ প্রতিদিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জেনে রাখা ভাল
Previous Health Tips: কালো ত্বকের পরিচর্যা

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')