home top banner

News

দৈনিক ২১ হাজার কিউবিক মিটার বর্জ্য নদীতে
21 March,14
Tagged In:  river pollution   Posted By:   Healthprior21
  Viewed#:   15

হাজারীবাগের ট্যানারিগুলো থেকে দৈনিক ২১ হাজার কিউবিক মিটার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। এসব বর্জ্যে রয়েছে ক্রোমিয়াম, সালফার ও পশুর মাংস। বর্জ্যগুলো শুধু নদীর পানিই দূষিত করছে না বরং দূষিত করছে নদীপারের পরিবেশ ও বাতাসও। এতে বিভিন্ন রোগে ভুগছে নদীপারের মানুষ।  

শুক্রবার বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে দূষণের এই পরিস্থিতি তুলে ধরা হয়। জাতীয় প্রেস ক্লাবে ‘নদী দখল ও দূষণের স্বরূপ এবং পরিত্রাণ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। 

বৈঠকে এক গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়, টেক্সটাইলসহ বিভিন্ন শিল্প-কারখানার ৯০ হাজার ঘনমিটার বর্জ্য প্রতিদিন নদীতে পড়ছে। পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান মতে, বুড়িগঙ্গা, তুরাগসহ ১৩টি নদীতে শুকনা মৌসুমে কোনো প্রাণ বাঁচে না। রাজধানী ঢাকা এবং এর সংলগ্ন এলাকার চারদিক নদীবেষ্টিত। বিশ্বের কোনো দেশের রাজধানী অথবা মেট্রোপলিটন শহরের প্রতি প্রকৃতির এই আশীর্বাদের দৃষ্টান্ত বিরল। চারদিকের এই নদীপথের দৈর্ঘ্য প্রায় ১১০ কিলোমিটার। 

কিন্তু ঢাকা শহরের চারদিকের নৌপথের ওপর ১৯৭২ সাল থেকে মানুষের অনাচার শুরু হয়। একদিকে দখল অন্য দিকে দূষণের আগ্রাসন। ফলে নদী সংকীর্ণ হয়ে পড়েছে। পানি দূষিত ও দুর্গন্ধময় হয়ে জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে।

বৈঠকে সংকট উত্তরণের জন্য অবৈধ স্থাপনা নির্মাণ না করা, নদীতে পলিথিন, গৃহস্থালি ও কারখানার বর্জ্য না ফেলতে সবার প্রতি আহ্বান জানান আলোচকরা।

ঢাকা ওয়াসার এ পরিসংখ্যান তথ্য তুলে ধরে বৈঠকে বলা হয়, রাজধানীতে প্রতিদিন পয়োবর্জ্যের পরিমাণ ১৩ লাখ ঘনমিটার। যার মধ্যে ৫০ হাজার ঘনমিটার পরিশোধন করা হচ্ছে। বাকি ১২ লাখ ৫০ হাজার ঘনমিটার ফেলা হচ্ছে নদীতে। এ কারণেও বদলে যাচ্ছে নদীর চেহারা।

বৈঠকে দৈনিক মানব জমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, পবার চেয়ারম্যান আবু নাসের খান, আহ্‌ছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম সফিউল্লাহ বক্তব্য দেন।

সূত্র - risingbd.com

Please Login to comment and favorite this News
Next Health News: আয়ুর্বেদিক ওষুধের মানোন্নয়নে পৃথক সেল হবে
Previous Health News: বাংলাদেশ পোলিওমুক্ত

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')