home top banner

News

নদী ধ্বংসে সরকারি সংস্থাই বেশি দায়ী
15 March,14
Tagged In:  river pollution   Posted By:   Healthprior21
  Viewed#:   18

দেশের নদী ধ্বংসে সরকারি সংস্থাগুলোই বেশি দায়ী। নদী রক্ষার প্রতিশ্রুতি সরকারের রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছুই নয়।

আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন পরিবেশবাদীরা। এর আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় নদী রক্ষা আন্দোলন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের নদীর অবস্থা পর্যবেক্ষণ প্রতিবেদন-২০১৩ প্রকাশ করা হয়। এটি তুলে ধরে বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, বাংলাদেশে নদীর অবক্ষয়ে প্রধানত দায়ী পানি উন্নয়ন বোর্ড। অকারণে তাদের তৈরি স্লুইসগেট নদীর প্রবাহকে ধ্বংস করে দিয়েছে। ৯০ শতাংশ স্লুইসগেট এখন আর কোনো কাজ করে না। অথচ এগুলো রক্ষণাবেক্ষণে কোটি কোটি টাকা ব্যয় হয়। এরপরই সরকারের যে প্রতিষ্ঠানটি নদী ধ্বংসে দায়ী, তা হলো এলজিআরডি। কারণ এরা নদী সমান্তরাল রাস্তা না করে নদীর বুক চিড়ে রাস্তা তৈরি করে।

২০১৩ সালে দেশের ৫৭টি নদী পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়। এতে দেখা গেছে, এই সময়ে নদী দখল ও দূষণ দুই-ই ব্যাপক হারে বেড়ে গেছে। কমেছে নদীর নাব্যতা। ২০১৩ সালে দেশের ৪৩ দশমিক ২৫ শতাংশ নদীর নাব্যতা কমে গেছে আর নদী দখল হয়েছে ২৭ দশমিক ৯০ শতাংশ। এ সময়ে দূষণ, দখল, বালু উত্তোলন ও অবকাঠামো নির্মাণের কারণে সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থায় আছে বুড়িগঙ্গা নদী।

প্রতিবেদনে বলা হয়, দেশে দূষণগ্রস্ত নদীর সংখ্যা ১১ দশমিক ৬২ শতাংশ। দেশের ২৬ শতাংশ নদী অত্যাচারের শিকার। অত্যাচারের শিকার নদীগুলোর মধ্যে আছে মেঘনা, ধলেশ্বরী, তিতাস ও পিয়াইন।

বাপার যুগ্ম সম্পাদক শরিফ জামিল বলেন, নদীর দখলে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তও মাঠ প্রশাসন অগ্রাহ্য করে। এ প্রসঙ্গে তিনি হবিগঞ্জের সোনাই নদী দখল করে একটি শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ হওয়ার কথা উল্লেখ করেন।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: শৌচাগারে নারী ভোটারের বুথ, কমোডে ব্যালট বাক্স
Previous Health News: Health Basics: What is soy lecithin?

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')