home top banner

News

স্বাস্থ্য খাতের সকল প্রকার অনিয়ম দূর করতে চাই : স্বাস্থ্যমন্ত্রী
27 February,14
Tagged In:  health sector of Bangladesh  health ministry of Bangladesh  health in Bangladesh  public health in Bangladesh   Posted By:   Healthprior21
  Viewed#:   21

স্বাস্থ্য খাতের সকল প্রকার অনিয়ম দূর করতে সকলের সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। যারা কাজ করে তাদের ভুল ক্রটি থাকে। যারা করে না তাদের ভুলও থাকে না। আমরা কাজ করি আমাদেরও ভুল হয় না, তা নয়। আমি স্বাস্থ্য খাতে সব অনিয়ম দূর করতে চাই। এ কাজে সকলেই আমাকে সহযোগিতা করবেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল আই কেয়ার ও স্বাস্থ্য মন্ত্রণালয়লের যৌথ আয়োজনে গণমাধ্যম ব্যক্তিদের সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সেক্টরে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়কারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, অধিদপ্তরের কোটি কোটি টাকার অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে। অনেক যন্ত্র আছে যেগুলোর এখনও প্যাকেটও খোলা হয়নি। কোন কোন মেশিন চলে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। এই কমিটির প্রতিবেদনের পর যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নির্দিষ্ট সময় পর্যন্ত ডাক্তারদের অবশ্যই গ্রামে থাকার হুঁশিয়ারি দিয়ে নাসিম বলেন, ধনী মানুষদের চিকিত্সা সেবা পেতে সমস্যা হয় না। তারা বিদেশে গিয়ে চিকিত্সা নিতে পারে। কিন্তু গরীব, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ চিকিত্সা সেবা নেয় স্থানীয় এলাকায়। এজন্য ডাক্তারদের নির্দিষ্ট সময় গ্রামে থাকতে হবে। প্রয়োজনে তাদের প্রণোদনা দেওয়া হবে। ঢাকায় আসতে কোনো তদবির গ্রহণ করা হবে না।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্ব বিশেষ সম্মাননা প্রদান করেন।

সূত্র - দৈনিক কালের কণ্ঠ

Please Login to comment and favorite this News
Next Health News: স্বজন-সাংবাদিকদের মেরে উল্টো ধর্মঘটে ইন্টার্নি চিকিৎসকরা
Previous Health News: শিশুর স্বাস্থ্যসেবা উন্নত করতে ৪ কোটি ৪০ লাখ পাউন্ড

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')