home top banner

Health Tip

হলদে রোগের কথা
02 March,14
Tagged In:  jaundice  Health Care  
  Viewed#:   149

jaundiceখুব পরিচিত রোগ জন্ডিস। কিন্তু জন্ডিস-আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজন বাড়তি যত্ন। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি (লিভার) বিভাগের অধ্যাপক সেলিমুর রহমান বলেন, ‘আমাদের দেশে মূলত ভাইরাসজনিত কারণে জন্ডিস হয়ে থাকে। জন্ডিসের অন্যতম কারণ হলো, পিত্তনালিতে পাথর বা অন্য কিছুর কারণে বাধা সৃষ্টি হওয়া। মদ্যপান, লিভার ক্যানসার কিংবা লিভার সিরোসিসের কারণেও এটি হতে পারে। অনেক সময় ওষুধের পার্শ্বপ্রতিক্রয়ার কারণে হয়। রক্তকণিকার কিছু জন্মগত সমস্যার কারণেও হতে পারে।

কীভাবে বুঝবেন জন্ডিস হয়েছে

ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব, জ্বর জ্বর লাগা, শরীরে ব্যথা, প্রস্রাব হলুদ হওয়া, চোখ হলুদ হয়ে যাওয়া, জন্ডিসের মাত্রা বেশি হলে হলুদ হয়ে যেতে পারে পুরো শরীর এবং পিত্তনালিতে বাধাজনিত কারণে জন্ডিস হলে সঙ্গে চুলকানি থাকতে পারে।

জন্ডিস প্রতিকারে প্রতিরোধে

কারণ বুঝে এই রোগের রোগীকে চিকিৎসা করতে হবে। রোগীকে স্বাভাবিক খাবার দিন। জন্ডিস ভালো হয়ে না যাওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে হবে। পানি ফুটিয়ে পান করুন। অস্বাস্থ্যকর খাবার খাবেন না। ব্যবহূত সুই-সিরিঞ্জ পুনরায় ব্যবহার করবেন না। যদি কোনো কারণে রক্ত নেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেটিতে হেপাটাইটিস বি ও সি-এর জীবাণু আছে কি না, তা পরীক্ষা করিয়ে নিন। হেপাটাইটিস বি ও এ-এর প্রতিষেধক নিন। আর দাঁতের চিকিৎসায় ব্যবহূত যন্ত্রগুলোকেও হতে হবে জীবাণুমুক্ত। বেশির ভাগ জন্ডিস রোগীরই এর চেয়ে বেশি কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তবে কোনো কোনো রোগীর অন্য চিকিৎসা প্রয়োজন হতে পারে, তাই জন্ডিস দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

জেনে নিন বিপদচিহ্ন

 খুব বেশি জ্বর আসা
 খেলেই বমি করা
 বড় ধরনের আচরণগত পরিবর্তন

যেসব জটিলতা হতে পারে

সাধারণত জন্ডিস থেকে তেমন কোনো জটিলতা হয় না। তবে কোনো কোনো ক্ষেত্রে মস্তিষ্কে সমস্যা হতে পারে, অসুবিধা হতে পারে কিডনিতেও। হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের সংক্রমণে জন্ডিস হলে কারও কারও লিভার সিরোসিস ও লিভার ক্যানসার হতে পারে।

জন্ডিসের ঝুঁকিতে আছেন যাঁরা

যাঁরা ইনজেকশন, সিরিঞ্জ প্রভৃতি নিয়ে কাজ করেন, যেমন চিকিৎসক, সেবিকা ও প্যারামেডিকরা রয়েছেন এই ঝুঁকিতে। আর মাদকাসক্তরা তো রয়েছেনই। যাঁরা অস্বাস্থ্যকর খাবার খান এবং পানি না ফুটিয়েই পান করেন, তাঁরাও রয়েছেন এই রোগের ঝুঁকিতে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ঠোঁটের কালচে ভাব দূর করুন সহজেই
Previous Health Tips: মেয়াদোত্তীর্ণ ওষুধ কতটা বিপজ্জনক?

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')