home top banner

Health Tip

৭টি বাজে অভ্যাস দাঁত ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে পর্ব – ১
26 September,13
View in English
Tagged In:  dental care  care of teeth  

আপনি কি আপনার দাঁতের ব্যাপারে যত্নশীল? হ্যাঁ, তারপরও আপনার যেকোন একটি বাজে অভ্যাস দাঁতের ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে।

আমরা সবাই জানি ধুমপান, দাতে দাঁত ঘষা, মুখের পরিস্কার-পরিচ্ছন্নতা ঠিকমত যত্ন নিয়ে না করা ইত্যাদি কারনে মুখের সৌন্দর্য্যে একটা নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু এগুলো ছাড়া আরো কিছু অভ্যাস আছে যা আপনার দাত ও মাঁড়িকে নষ্ট করতে পারে। ডেন্টাল ক্যাভিটি, ওরাল ইনফেকশন ইত্যাদির কারনেও মুখের মোহনীয়ভাব নষ্ট হতে পারে। দরকার হতে পারে ব্যয়বহুল ডেন্টাল রিপেয়ার এর। চলুন জেনে নেয়া যাক সেই সাত ধরণের বাজে অভ্যাসের কথা যা আপনার দাঁত ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে।

১। দাঁত যখন হাতিয়ার

আপনি কি পটেটো চিপস এর প্যাকেট দাঁত দিয়ে ছিঁড়েন? বোতলের মুখ দাঁত দিয়ে লাগান বা খোলেন? কোক বা এ জাতীয় পানীয়ের বোতলের মুখ খোলার জন্য আপনার দাঁতকে কাঁচি কিংবা বোতল ওপেনার হিসাবে ব্যবহার করেন? হ্যাঁ, আমরা প্রায়শঃই এ রকম কান্ড করতে দেখি অনেককেই। তবে জেনে রাখুন, এরকম অভ্যাস বজায় থাকলে খুব শীঘ্রই হয়তো আপনাকে ডেন্টিস্ট এর যন্ত্রপাতি সম্মৃদ্ধ চেয়ারে গিয়ে বসতে হবে। এ ধরনের অভ্যাস আপনার দাঁতের ফ্র্যাকচার ঘটাতে পারে। দাঁতের মহামূল্যবান ক্রাউন, এনামেল ধংস করে দিতে পারে। আর দাঁতের এই ছোট টুকরায় ভেঙ্গে যাওয়া, চিড় ধরা, ফ্র্যাকচার - দাঁত ক্ষয়ে যাওয়ার দ্বার উন্মুক্ত করে দেয়। গুরুতর অবস্থা হলে স্থায়ীভাবে তুলে ফেলে দিতে হতে পারে। এবং সামর্থ্য থাকলে অনেকেই হয়তো ডেন্টাল ইমপ্লান্ট করাতে পারেন। তবে মুখের সৌন্দর্য্যের যা ক্ষতি হবার তা কিন্তু ঠিকই হয়ে যাবে।

(পরের পর্বে পড়ুন ঠোঁট, জিহবা কিংবা চিবুকে রিং পড়া)

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শিশুর কান পরিষ্কার করতে
Previous Health Tips: আসক্তি কি? কি কারণে আসক্তি হয়?

More in Health Tip

ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ?

ঘুমের মধ্যে নিঃশ্বাস নেওয়া ও প্রশ্বাস ছাড়ার প্রক্রিয়াটি কখনো থেমে যাওয়ার কথা নয়। কেননা, আমাদের মস্তিষ্কের রেসপিরেটরি সেন্টার সদা জাগ্রত থাকে।কিন্তু কখনো কারও কারও ঘুমের ভেতর শ্বাসনালির পথটি হঠাৎ বন্ধ হয়ে যায়।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মস্তিষ্কের নির্দেশে ঘন ঘন ও গাঢ় নিঃশ্বাস নিতেথাকে মানুষটি। ১০... See details

মাংস খান অল্প

গরুর মাংসে থাকে উচ্চ মাত্রার প্রোটিন ও ফ্যাট বা চর্বি। ফাইবার বা আঁশ থাকে পরিমাণে খুবই কম। গরুর চেয়ে মহিষের মাংসে ফ্যাট বা চর্বির পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত মাংস খেলে হজম করতে সমস্যা হতে পারে। তাই বমি বা পেটে গণ্ডগোল দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। প্রতিবছর কোরবানীর ঈদ পরবর্তী সময়ে হৃদরোগ, ডায়াবেটিস... See details

খাদ্যে ক্যালরি কমাবেন কিভাবে

# যথাসম্ভব বর্জন করুন ফাস্টফুড, কোমল পানীয়, ভাজা খাবার, তৈলাক্ত খাবার, খাবারের মধ্যবর্তীকালীন খাবার। # খাবারের শেষে মিষ্টি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। চিনি বা মিষ্টিজাতীয় খাবার পরিহার করুন। # বেশি করে সুবজ শাকসবজি ও ফলমূল খান। বেশি মাছ খান, চামড়া ছাড়া মুরগি আর কম গরুর গোশত খাওয়ার... See details

এক মাসে ১০ পাউন্ড ওজন কমানোর ৭ টি টিপস

এটি একটি খুবই বাস্তব সম্মত উদ্যোগ। এভাবে আপনি দ্রত ওজন হারাবেন, কিন্তু ততটা দ্রুত নয় যাকে অস্বাস্থ্যকর বলা যায়। এ হারে আপনি সপ্তাহে ২.৫ পাউন্ড ওজন কমাতে পারবেন। এ উদ্দেশ্য অর্জনের জন্য কিছু উপায় আছে :-   এক পাউন্ড ফ্যাট ৩,৫০০ ক্যালরি এর সমান। সুতরাং, এক পাউন্ড কমার জন্য আপনার ৩,৫০০... See details

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য চোখের গুরুত্বপূর্ণ টিপস

মানুষের চোখকে তার আত্মার প্রতিফলক হিসেবে বিবেচনা করা হয় যা বাইরের জগতের জন্য এক প্রকার জানালা হিসেবে কাজ করে। চোখ শুধুমাত্র যে সৌন্দর্যের প্রতীক তাই নয়, এটা একইসঙ্গে স্বাস্থগত বিষয়ও ইঙ্গিত করে। আমাদের চোখের স্বাস্থ্য কেমন সেটা নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের জীবন যাপনের রীতিনীতির ব্যপক ভূমিকা... See details

ফিট থাকতে কি খাবেন, কখন খাবেন !

সকাল-বিকেল ফল খাচ্ছেন? ঘুম থেকে উঠেই গ্রিন-টি? ভাবছেন তো পারফেক্ট ডায়েটিং করছেন৷ কিন্তু সত্যিই কি তাই? স্বাস্থ্যকর খাবার খাওয়ারও নিদির্ষ্ট সময় আছে৷ নাহলে কিন্তু নিটফল শূন্য৷ কেক-পেস্ট্রি একেবারে ছেড়ে দিতে পারলেই ভালো হয়৷ অগত্যা না পারলে সকালে ঘুম থেকে উঠেই একটা কেক বা পেস্ট্রি খেতে পারেন৷... See details

healthprior21 (one stop 'Portal Hospital')