home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব - ৫
১৮ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  burning sensations  pain problem  

হাত-পা জ্বালাপোড়া

হাত-পা শির শির করা বা ঝিঁ ঝিঁ ধরার অনুভুতি হয় নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাঁ, দুই হাত বা দুই পা দীর্ঘক্ষন ধরে ক্রস করে রাখলে কিংবা দীর্ঘক্ষন হাত অথবা পায়ের উপর ভর করে থাকলে ঐ স্থানে রক্ত প্রবাহ কমে আসে এবং ভর উঠিয়ে নিলে প্রবল বেগে রক্তের প্রবাহ শুরুর কারনে ঐ ধরনের অনুভূতির সৃষ্টি হয়। তবে এটা ক্ষনিকের জন্য।

অনেক সময় তীব্র ব্যাথার সাথে সুড়সুড়ি অনুভূতি লাগতে পারে। যদি কোন কারন তথা হাত-পা ক্রস করে না রাখা, ভর দিয়ে না রাখার পরও ব্যাথার সাথে সুড়সুড়ি লাগে, তাহলে সতর্ক থাকতে হবে। এটা হতে পারে স্নায়ুর কোন ক্ষতির কারনে। শির শির করা, কিংবা অনুভূতি শুন্য লাগা, এবং সাথে জ্বালাপোড়া হওয়াটা আসলে ‘পেরিফেরাল নিউরোপ্যাথি’র লক্ষণ।

এই ‘পেরিফেরাল নিউরোপ্যাথি’ অনেক কারনে হতে পারে। যার মধ্যে রয়েছে ডায়াবেটিস, এ্যালকোহল আসক্তি, ভিটামিন ‘বি-১২’ এর অভাব, অন্যান্য সমস্যা যেমন শিঙ্গলস ইত্যাদি। এছাড়া ইনজুরি, ইনফেকশন, বিষক্রিয়ার ফলেও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। কখনো কখনো চিকিৎসা ছাড়াই উপরোক্ত লক্ষনসমূহ সাময়িকভাবে দূর হয়ে যায়। এ্যাসপিরিন কিংবা ব্যাথানাশক ঔষধে অনেক সময় আরাম বোধ হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এন্টি-ডিপ্রেসেন্ট, এন্টি-সেইজ্যুর ঔষধ প্রয়োগ, ফিজিক্যাল থেরাপি কিংবা সার্জারীর প্রয়োজন হতে পারে।

অনেক সময় আপনা থেকেই লক্ষণ কমে যায় বা তীব্রতা কম পরিলক্ষিত হয়। আর এ সুযোগে অনেকেই এটাকে গুরুত্ব দেন না। কিন্তু এধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা করে দ্রুত চিকিৎসা না করালে আপনার হাত, পা অথবা শরীরের প্রান্তীয় এলাকাসমূহ ইনজুরির শিকার হতে পারে। অর্থাৎ নার্ভসমূহ ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এসব ইনজুরি বড় ধরনের কোন জটিলতার দ্বার উন্মুক্ত করে দিতে পারে।

যদি আপনি ডায়াবেটিসের রোগী হন, তাহলে রক্তের সুগারের মাত্রা সব সময়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এতে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং পেরিফেরাল নিউরোপ্যাথি’র বিদ্যমান লক্ষণসমূহ আস্তে আস্তে কমে আসবে।             

(পরের পর্বে দেখুন অস্পষ্ট, যখন-তখন, ব্যাখ্যাতীত পেইন) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শরীরে লবণ কম-বেশি হলে
Previous Health Tips: What is Ringworm?

আরও স্বাস্থ্য টিপ

লম্বা ও কোঁকড়া চুলের যত্ন -

* মেথি বাটা, পেঁয়াজ, নিমপাতা, লেবুর রস, টকদই একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ৩০ থেকে ৪০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন। * ভিনেগার ও পানি মিশিয়ে চুলের গোড়ায় লাগালেও চুল উজ্জ্বল হয়। * টকদই ও বাটা মেহেদি একসঙ্গে মিশিয়ে পুরো মাথার চুলে লাগিয়ে রাখুন ৩৫ থেকে ৪৫ মিনিট। এরপর... আরও দেখুন

SEVEN (7 )TIPS ON HOW TO HIDE AND STOP ARMPIT SWEAT

Sweating is but normal to one’s body as the perspiration signifies the response of the brain through the sympathetic nervous system to the sudden change of body temperature. This is due to some factors like sun exposure, physical exercise and even tension. However, sweating keeps the... আরও দেখুন

প্রস্রাবে যদি রক্ত যায়

বহু কারণে প্রস্রাবে রক্ত যেতে পারে। যে কারণেই যাক, অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে। যদিও এমন নয় যে রক্ত গেলেই মারাত্মক রোগ হয়েছে। লিখেছেন জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট, ঢাকার পরিচালক ও অধ্যাপক ডা. এ কে এম জামানুল ইসলাম ভূঁইয়া প্রস্রাবে রক্ত যাওয়া ভালো লক্ষণ নয়। তবে সব রোগী বুঝতে পারেন না যে... আরও দেখুন

ধূমপান এবং মদের ব্যবহার

Substance Abuse and Mental Health Services Administration (SAMHSA) পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে প্রতি ১০ জন আমেরিকান শিশুর মধ্যে ১ জন মদাসক্ত পিতামাতার সাথে থাকে এবং তারা ক্রমবর্ধমান স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বেড়ে উঠে। ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত national service data বিশ্লেষণ করে তারা দেখেছেন... আরও দেখুন

AFib Warning Signs

What Is Atrial Fibrillation? Atrial fibrillation (AFib) is a condition that disrupts the body's regular heartbeat. A glitch in the heart’s electrical system makes the upper chambers (the atria) quiver. This causes the lower chambers (the ventricles) to beat irregularly. AFib can be... আরও দেখুন

বাতাবি লেবুর কেতাবি কথা

যাঁরা গ্রামে বড়হয়েছেন, তাঁরা জানেন। অনেকেই ফুটবলের অভাব পূরণ করেছেন বাতাবি লেবুবা জাম্বুরা দিয়ে— ছোটবেলায়জাম্বুরা দিয়ে ফুটবল বানিয়ে বৃষ্টি-কাদায়গড়াগড়ি খেয়েছেন। কখনো জাম্বুরার খোলস হয়েছে মাথার টুপি। তবে সেই জাম্বুরার কদর এখন বেড়েছে। কী আছে জাম্বুরায়, আর কেনই বা খেতে হবে,... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')