home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব - ৫
১৮ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  burning sensations  pain problem  

হাত-পা জ্বালাপোড়া

হাত-পা শির শির করা বা ঝিঁ ঝিঁ ধরার অনুভুতি হয় নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাঁ, দুই হাত বা দুই পা দীর্ঘক্ষন ধরে ক্রস করে রাখলে কিংবা দীর্ঘক্ষন হাত অথবা পায়ের উপর ভর করে থাকলে ঐ স্থানে রক্ত প্রবাহ কমে আসে এবং ভর উঠিয়ে নিলে প্রবল বেগে রক্তের প্রবাহ শুরুর কারনে ঐ ধরনের অনুভূতির সৃষ্টি হয়। তবে এটা ক্ষনিকের জন্য।

অনেক সময় তীব্র ব্যাথার সাথে সুড়সুড়ি অনুভূতি লাগতে পারে। যদি কোন কারন তথা হাত-পা ক্রস করে না রাখা, ভর দিয়ে না রাখার পরও ব্যাথার সাথে সুড়সুড়ি লাগে, তাহলে সতর্ক থাকতে হবে। এটা হতে পারে স্নায়ুর কোন ক্ষতির কারনে। শির শির করা, কিংবা অনুভূতি শুন্য লাগা, এবং সাথে জ্বালাপোড়া হওয়াটা আসলে ‘পেরিফেরাল নিউরোপ্যাথি’র লক্ষণ।

এই ‘পেরিফেরাল নিউরোপ্যাথি’ অনেক কারনে হতে পারে। যার মধ্যে রয়েছে ডায়াবেটিস, এ্যালকোহল আসক্তি, ভিটামিন ‘বি-১২’ এর অভাব, অন্যান্য সমস্যা যেমন শিঙ্গলস ইত্যাদি। এছাড়া ইনজুরি, ইনফেকশন, বিষক্রিয়ার ফলেও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। কখনো কখনো চিকিৎসা ছাড়াই উপরোক্ত লক্ষনসমূহ সাময়িকভাবে দূর হয়ে যায়। এ্যাসপিরিন কিংবা ব্যাথানাশক ঔষধে অনেক সময় আরাম বোধ হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এন্টি-ডিপ্রেসেন্ট, এন্টি-সেইজ্যুর ঔষধ প্রয়োগ, ফিজিক্যাল থেরাপি কিংবা সার্জারীর প্রয়োজন হতে পারে।

অনেক সময় আপনা থেকেই লক্ষণ কমে যায় বা তীব্রতা কম পরিলক্ষিত হয়। আর এ সুযোগে অনেকেই এটাকে গুরুত্ব দেন না। কিন্তু এধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা করে দ্রুত চিকিৎসা না করালে আপনার হাত, পা অথবা শরীরের প্রান্তীয় এলাকাসমূহ ইনজুরির শিকার হতে পারে। অর্থাৎ নার্ভসমূহ ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এসব ইনজুরি বড় ধরনের কোন জটিলতার দ্বার উন্মুক্ত করে দিতে পারে।

যদি আপনি ডায়াবেটিসের রোগী হন, তাহলে রক্তের সুগারের মাত্রা সব সময়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এতে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং পেরিফেরাল নিউরোপ্যাথি’র বিদ্যমান লক্ষণসমূহ আস্তে আস্তে কমে আসবে।             

(পরের পর্বে দেখুন অস্পষ্ট, যখন-তখন, ব্যাখ্যাতীত পেইন) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শরীরে লবণ কম-বেশি হলে
Previous Health Tips: What is Ringworm?

আরও স্বাস্থ্য টিপ

নিরামিষ খাদ্যে মৃত্যু ঝুঁকি কমে

নতুন গবেষনায় দেখা গেছে যারা মাংস-কাবাব কমিয়ে শাক-সবজী আর ফলমূলের দিকে ঝুঁকেছেন, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মৃত্যু ঝুঁকি কমে। গবেষনায় প্রাপ্ত ফলাফলে পাওয়া যায় যারা শাক-সবজী আর ফলে অভ্যস্ত, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের হৃদরোগ কিংবা অন্য কোন জটিল রোগে মৃত্যুর হার কমে। লোমা লিন্ডা... আরও দেখুন

ছোট্ট কিছু পরিবর্তন আপনাকে করে তুলবে সবার চোখে “অসাধারণ”

বলতে পারেন, কোন জিনিসগুলো একজন মানুষকে করে তোলে আকর্ষণীয়? অপরূপ সুন্দর চেহারা নাকি অসাধারণ ব্যক্তিত্ব? ওপরের চাকচিক্য নাকি ভেতরকার নির্মল সৌন্দর্য? অনেকেই বলবেন অবশ্যই অসাধারণ ব্যক্তিত্ব এবং ভেতরের নির্মল সৌন্দর্য। কিন্তু এই বলা মুখে বলা পর্যন্তই শেষ। বাইরের চাকচিক্যটাকে সকলেই বেশি গুরুত্ব... আরও দেখুন

ঈদে বাড়ি ফেরার ঝক্কি

ঈদ মানেই এই ব্যস্ত ঢাকা শহর থেকে অনেকের কাছে সবুজ-শ্যামল গ্রামে ফেরার আনন্দ। কিন্তু অনেকেরই এই আনন্দ মাটি হয়ে যায় যাত্রাপথে অসুস্থতার কারণে। বাস, ট্রেন বা লঞ্চ—কারও কারও যেকোনো ধরনের যানবাহনে উঠলেই বমি পায়, মাথা ঘোরে, অসুস্থ বোধ করেন। এই গরম ও ভিড়ে গাদাগাদি অবস্থায় অনেকের বাড়ি ফিরতে... আরও দেখুন

চুল পড়া রোধ করুন

আমাদের ব্যক্তিত্ব এবং সৌন্দর্যের প্রকাশে বড় জায়গা জুড়ে রয়েছে চুল । ছোট হোক বা বড়, নারী-পুরুষ সবাই সুন্দর চুল পেতে চাই। অনবরত চুল পড়তে থাকলে মন খারাপ হয়। প্রথমে জানতে হবে কেন চুল পড়ছে? সমস্যা জানলে সমাধান সহজ হয়ে যায়। মানসিক চাপ, অনিয়মিত খাদ্য গ্রহণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, নানা... আরও দেখুন

শরীর ও মুখের যত্ন

ফলিড এসিড হলো পানিতে দ্রবণীয় ভিটামিন বি ৯ যা রক্ত স্বল্পতায় আয়রনের সঙ্গে প্রদান করা হয়। কোনো কোনো সময় যেমন গর্ভাবস্থায় শুধু ফলিক এসিডও প্রদান করা হয়। ফলিক এসিড ও আয়রন এক কথা নয়। ফলিক এসিড ফলেট নামেও পরিচিত। ফলিক এসিড বা ফলেট ভিটামিন বি পরিবারের সদস্য। ফলিক এসিড পাওয়া যায় তাজা সবুজ শাক-সবজি এবং... আরও দেখুন

ম্যাগনেসিয়াম সম্পর্কে কেন জানবেন

ম্যাগনেসিয়াম এমন একটি মৌল যা আপনার দেহের বহুরকম কাজের জন্য প্রয়োজন। আপনি হয়তো বিস্মিত হবেন জেনে যে, এটা আপনার দেহের প্রায় ৩০০ রকমের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে। যেমন ধরুন মাংসপেশির সংকোচনে এটা প্রয়োজন। স্নায়ুর ক্ষেত্রে বার্তা বা মেসেজ পাঠানো এবং গ্রহন করতে ম্যাগনেসিয়াম প্রয়োজন।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')