home top banner

Health Tip

ব্যস্ততার মাঝেও মানসিক শান্তি আনার ৭টি উপায়
26 July,14
Tagged In:  busy schedules  working out  
  Viewed#:   82

peace-of-busy-schedules

ব্যস্ততার কারণে আমাদের মানসিক শান্তি দিনে দিনে দূরে চলে যাচ্ছে। আর এ সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে টিভি, ফোন ও ইন্টারনেটের মতো নানা বিষয়। এসব ঝামেলার মধ্যে থেকে মানসিক অবস্থা স্বাভাবিক করে শান্তি বজায় রাখার সাতটি উপায় থাকছে এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।


১. বড় করে শ্বাস নিন
কোনো একটি চাপের মুহূর্তে মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হলো ঘন ঘন শ্বাস নেওয়া ও ছাড়া। তবে এটি তারা না বুঝেই করে। একটি ঝামেলাপূর্ণ কাজ শেষ হওয়ার পর মানুষ দীর্ঘশ্বাস নেয়। একে বলা হয় ‘হাফ ছেড়ে বাঁচা।’ আর এ দীর্ঘশ্বাস ছাড়ার বিষয়টি মানসিক চাপ কমাতে কাজ করে। কয়েকবার দীর্ঘশ্বাস ফেললে তা সবচেয়ে ভালো কাজ করবে।

২. হাতের লেখা, বাগান ও সঙ্গীতচর্চা করুন
হাতের লেখা ও ক্যালিগ্রাফির চর্চা একটি সৃজনশীল অনুশীলন হিসেবে পরিচিত। এতে একের পর এক অক্ষর সাজিয়ে সুন্দরভাবে লেখার অনুশীলন করা হয়। আর এজন্য প্রতি মুহূর্তে সচেতনতার চর্চাও হয়। এ ধরনের আরও সৃজনশীল অনুশীলনের মধ্যে রয়েছে বাগান তৈরি ও সঙ্গীতচর্চা।

তবে এসব কাজ করতে হবে একমনে। এ ধরনের সৃজনশীল কাজ করার সময় যদি আপনি কম্পিউটার, ইন্টারনেট কিংবা টিভি চালু রাখেন তাহলে এসব উদ্দেশ্য পূরণ হবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

৩. থালাবাসন ধোয়াধুয়ি করুন
থালাবাসন ধোয়ার মতো কাজ অনেকেরই খুব বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু এ বিষয়টি আপনার অনুভূতি ঝালিয়ে নেওয়ার জন্য দারুণ একটি সুযোগ হতে পারে। আপনার হাতের ওপর দিয়ে বয়ে যাওয়া পানি কিংবা আঙুলের মাঝে সাবানের বুদবুদ অনুভব করুন।

৪. সকালের সর্বোত্তম ব্যবহার
আমরা অনেকেই সকাল বেলায় কয়েকটি নির্দিষ্ট ও অতি প্রয়োজনীয় কাজ করতে অভ্যস্ত। এর বাইরে কোনো কাজ করতে আমরা আগ্রহী হই না। ফলে সকালের সুন্দর সম্ভাবনা নষ্ট হয়। কিন্তু আমরা যদি সকালটি এভাবে নষ্ট না করে তার সম্ভাবনা কাজে লাগাই তাহলে তা অনেক উপকারে আসবে। এজন্য সকালে একটি সময় বের করে মেডিটেশন বা ধ্যান করা যেতে পারে। এ সময় সারাদিনের কার্যক্রম বিষয়ে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করা যেতে পারে।

৫. আপনার পা মাটিতে রাখুন
কাজের সময় উপভোগ করা কিংবা মনোযোগ ফিরিয়ে আনার একটি অন্যতম উপায় হতে পারে মেঝেতে পা রাখা। ধরুন একটি দীর্ঘ মিটিংয়ে আপনার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে গেছে। এ অবস্থায় মনোযোগ ফিরিয়ে আনার জন্য মেঝেতে আপনার দুই পা রেখে তা অনুভব করার চেষ্টা করুন। কয়েক মুহূর্ত এ কাজ করলেই তা আপনার দেহ ও মনের উন্নতিতে সহায়ক হবে।

৬. হাঁটা
কাজের বিরতিতে মানসিক শান্তি ও মনোযোগ ফিরিয়ে আনার জন্য একটু হেঁটে নেওয়া খুবই কার্যকর হতে পারে। একটু সিঁড়ি দিয়ে ওঠানামা কিংবা খোলা বাতাসে হেঁটে নিন। এ সময় অনুভব করুন আপনার পায়ের প্রতিটি পদক্ষেপ, বাতাসের তাপমাত্রা ও আপনার ত্বকে লাগা বহমান বায়ুর অনুভূতি।

৭. অতিরিক্ত ১৫ মিনিটের একটি কাজ
মানসিক প্রশান্তির জন্য প্রতিদিন ১৫ মিনিটের একটি কাজ করুন। এ সময়ে ফোন, টিভি কিংবা সঙ্গীত বন্ধ রাখতে হবে। এ সময় নিরবতা বজায় রাখতে হবে এবং নিজের নিঃশ্বাসের দিকে মনযোগ দিতে হবে। আর মানসিকতা নিবদ্ধ রাখতে হবে নিঃশ্বাসের মতো শারীরিক অনুভূতির দিকে।

তথ্যসূত্র: কালেরকণ্ঠ

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হাড় মজবুত রাখতে ৫ সুপারফুড
Previous Health Tips: সকালের যে ৫ টি ভুল আপনাকে সারাদিন রাখে ক্লান্ত

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')