home top banner

Health Tip

খাবার অপচয় রোধের কয়েকটি পদ্ধতি পর্ব-২
15 August,13
View in English

খাবার অপচয় রোধের কয়েকটি পদ্ধতি পর্ব-২

আগের তুলনায় বাজারে যাওয়ার পরিমান বাড়িয়ে দিন

সপ্তাহে একদিন বাজারে গিয়ে পুরো সপ্তাহের সবজী, ফলমূল একবারে না কিনে সময়-সুযোগ করে

সপ্তাহে দু’বার কিংবা তিন বার যান। পুরো সপ্তাহের না কিনে এক বা দুইদিনের জন্য কিনুন। ক্রয়কৃত

জিনিসপত্রের সর্বোচ্চ ব্যবহারের পর আবার ক্রয় করুন।

চেষ্টা করুন স্থানীয়ভাবে উৎপাদিত, স্থানীয় বাজারে প্রাপ্য জিনিস ক্রয় করার

দ্রুত পচনশীল দ্রব্যসমূহ যা স্থানীয়ভাবে উৎপাদিত, স্থানীয় বাজারে প্রাপ্য ক্রয় করলে একদিকে যেমন

টাটকা জিনিসটি পাওয়া যায় তেমনি নষ্ট হওয়ার আগেই সেগুলোর সদব্যবহার নিশ্চিত করা যায়। তবে এই

ব্যাপারটি নির্ভর করে আপনার অবস্থানের উপর।

সাপ্তাহিক মেন্যুর তালিকা তৈরী করে নিন

হ্যাঁ, একটা তালিকা তৈরী করে নিতে পারেন। কোন দিন কোন বেলায় খাবারের মেন্যুতে কী কী থাকবে।

কোন দিন বিশেষ খাবার তৈরী করতে চান, তা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে পারেন। তালিকা অনুযায়ী

বাজার করুন। স্টোর থেকে, ফ্রিজ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ব্যবহার করুন।

কেনার আগে মোড়কের লেখাগুলো পড়ে নিন

এটি খুব গুরুত্বপূর্ন ব্যাপার। কেনার আগে অবশ্যই মোড়কের গায়ে লেখা ক্রয়ের সর্বশেষ সময়সীমা,

ব্যবহারের সময়সীমা, উপাদানসমূহ, ব্যবহার বিধি ইত্যাদি দেখে কিনুন। যেমন লেখা থাকে “Sell-by”  বা

“Use-by”  ইত্যাদি। Sell-by  তারিখ আপনাকে জানান দিচ্ছে প্রোডাক্টটি স্টোর থেকে কত তারিখের

মধ্যে কিনবেন। তবে কেনার পরে এটি অন্ততঃ আরো ১/২ সপ্তাহ ধরে সেটি ব্যবহার করতে পারবেন। Useby  তারিখ দিয়ে বোঝানো হচ্ছে কত তারিখের মধ্যে ব্যবহারে সেটির সর্বোচ্চ মান বজায় থাকবে। তবে

তারিখ যেটাই থাকুক, যথাযথভাবে সংরক্ষন করা হলে খাবারটি মেয়াদ উত্তীর্ন হবার পরও বেশ কিছুদিন

টাটকা থাকতে পারে।

তবে হ্যাঁ, যদি আপনি দেখেন দ্রব্যটির রঙ পরিবর্তন হচ্ছে, হালকা গন্ধ ছড়াচ্ছে কিংবা যেভাবে থাকার কথা

সেভাবে নেই, তাহলে অবশ্যই কোন ধরনের ঝুঁকি নিবেন না। আর অতি অবশ্যই শিশুদের কোন খাবারে বা

কোন ফরমুলা মেয়াদ উত্তীর্ন হবার পর  ব্যবহার করবেন না, শিশুদের খেতে দিবেন না।

পরিশেষে, আপনার রান্না ঘরে যা যা আছে তার সর্বোচ্চ সদব্যবহার নিশ্চিত করুন। দেখবেন যেমন খাবার

নষ্ট হওয়ার সম্ভাবনা কমবে তেমনি বাঁচবে খরচ।

হোল লিভিং ডট কম অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বিশেষ শিশুদের বেড়ে উঠার ৯ টি গুরুত্বপূর্ণ মাইলস্টোন
Previous Health Tips: মনটাকে কিভাবে ভালো রাখা যায়

More in Health Tip

কলার ষোলোকলা

আমরা সবাই জানি কলা পটাসিয়ামের একটি ভালো উৎস। পটাসিয়ামের চাহিদা পূরনের পাশাপশি কলার রয়েছে আরো অনেক গুণ, যেগুলো আমরা অনেকেই জানি না। কলার বাড়তি সুবিধাগুলো আপনি যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন এখনই।   পটাসিয়াম: কলা আপনার শরীরে উপকারি পটাশিয়াম সরবরাহ করে। পটাশিয়াম আপনার রক্তচাপ... See details

10 Early Warning Signs of Menopause Part - 2

5. Vaginal Dryness As estrogen decreases so does the body’s lubrication and moisture in the skin, hair, and more intimate areas like in the vagina, which can make sex suddenly painful or uncomfortable. Talk to your gynecologist about over the counter lubricants to help increase moisture... See details

খতনা বা মুসলমানি সম্পর্কে খুঁটিনাটি বিষয়

১। পুরুষাঙ্গের সামনের বা মাথার দিকে যে অতিরিক্ত স্কিন পুরুষাঙ্গের সংবেদনশীল মাথাকে ঢেকে রাখে, তা কর্তন করাকে খতনা বা মুসলমানি করা বোঝায়। ২। খতনা বা মুসলমানি করার প্রয়োজনীয়তা : (ক) ধর্মীয় কারণে মুসলমান ও খ্রিষ্টানেরা খতনা করান। (খ) ফাইমোসিস বা প্যারাফাইমোসিস রোগ হলে খতনা বা মুসলমানি... See details

শিশুদের যত্ন

গরমে শিশুরা খুব সহজেই বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হয়। তাই এই গরমে শিশুদের স্বাস্থ্যের প্রতি বাবা-মায়ের বিশেষ নজর দেয়া প্রয়োজন। যেমন শিশুদের গায়ের জামা পাতলা সুতি কাপড়ের ও ঢিলেঢালা হওয়া প্রয়োজন। শিশুদের প্রতিদিন গোসল করতে হবে; গোসল ছাড়াও শিশুর সারা শরীর হালকা গরম পানিতে তোয়ালে বা গামছা... See details

বজায় রাখুন হরমোনের ভারসাম্য, "ব্যালান্স" করুন জীবন

হরমোনের ভারসাম্যহীনতার কারণে আমাদের দেহের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। ফলে অল্পতেই অনেক রোগ-ব্যধি বাসা বাঁধে শরীরে। মুখে ও শরীরে ব্রন ওঠা হরমোনের ভারসাম্যহীনতার প্রথম ও প্রধান লক্ষন। চুল অতিরিক্ত পরিমাণে পড়া, মুটিয়ে যাওয়া, শারীরিক গঠনে সমস্যা হওয়াও হরমোনের ভারসাম্যহীনতার সমস্যা। এছাড়াও... See details

প্রস্টেট বাঁচায় টমেটো !

আমরা জানি, হৃদরোগ, স্ট্রোক ও প্রস্টেট ক্যান্সারের বিরুদ্ধে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষমতা রয়েছে টমেটোর। এবার টমেটোর সর্বশেষ গুণটির কথা জানালেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একদল বিজ্ঞানী। তারা বলছেন, বয়সের কারণে প্রস্টেট গ্রন্থি সম্প্রসারণের ফলে যে সমস্যা দেখা দেয় তা কমাতে পারে টমেটো।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')