home top banner

স্বাস্থ্য টিপ

খাবার অপচয় রোধের কয়েকটি পদ্ধতি পর্ব-২
১৫ অগাস্ট, ১৩
View in English

খাবার অপচয় রোধের কয়েকটি পদ্ধতি পর্ব-২

আগের তুলনায় বাজারে যাওয়ার পরিমান বাড়িয়ে দিন

সপ্তাহে একদিন বাজারে গিয়ে পুরো সপ্তাহের সবজী, ফলমূল একবারে না কিনে সময়-সুযোগ করে

সপ্তাহে দু’বার কিংবা তিন বার যান। পুরো সপ্তাহের না কিনে এক বা দুইদিনের জন্য কিনুন। ক্রয়কৃত

জিনিসপত্রের সর্বোচ্চ ব্যবহারের পর আবার ক্রয় করুন।

চেষ্টা করুন স্থানীয়ভাবে উৎপাদিত, স্থানীয় বাজারে প্রাপ্য জিনিস ক্রয় করার

দ্রুত পচনশীল দ্রব্যসমূহ যা স্থানীয়ভাবে উৎপাদিত, স্থানীয় বাজারে প্রাপ্য ক্রয় করলে একদিকে যেমন

টাটকা জিনিসটি পাওয়া যায় তেমনি নষ্ট হওয়ার আগেই সেগুলোর সদব্যবহার নিশ্চিত করা যায়। তবে এই

ব্যাপারটি নির্ভর করে আপনার অবস্থানের উপর।

সাপ্তাহিক মেন্যুর তালিকা তৈরী করে নিন

হ্যাঁ, একটা তালিকা তৈরী করে নিতে পারেন। কোন দিন কোন বেলায় খাবারের মেন্যুতে কী কী থাকবে।

কোন দিন বিশেষ খাবার তৈরী করতে চান, তা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে পারেন। তালিকা অনুযায়ী

বাজার করুন। স্টোর থেকে, ফ্রিজ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ব্যবহার করুন।

কেনার আগে মোড়কের লেখাগুলো পড়ে নিন

এটি খুব গুরুত্বপূর্ন ব্যাপার। কেনার আগে অবশ্যই মোড়কের গায়ে লেখা ক্রয়ের সর্বশেষ সময়সীমা,

ব্যবহারের সময়সীমা, উপাদানসমূহ, ব্যবহার বিধি ইত্যাদি দেখে কিনুন। যেমন লেখা থাকে “Sell-by”  বা

“Use-by”  ইত্যাদি। Sell-by  তারিখ আপনাকে জানান দিচ্ছে প্রোডাক্টটি স্টোর থেকে কত তারিখের

মধ্যে কিনবেন। তবে কেনার পরে এটি অন্ততঃ আরো ১/২ সপ্তাহ ধরে সেটি ব্যবহার করতে পারবেন। Useby  তারিখ দিয়ে বোঝানো হচ্ছে কত তারিখের মধ্যে ব্যবহারে সেটির সর্বোচ্চ মান বজায় থাকবে। তবে

তারিখ যেটাই থাকুক, যথাযথভাবে সংরক্ষন করা হলে খাবারটি মেয়াদ উত্তীর্ন হবার পরও বেশ কিছুদিন

টাটকা থাকতে পারে।

তবে হ্যাঁ, যদি আপনি দেখেন দ্রব্যটির রঙ পরিবর্তন হচ্ছে, হালকা গন্ধ ছড়াচ্ছে কিংবা যেভাবে থাকার কথা

সেভাবে নেই, তাহলে অবশ্যই কোন ধরনের ঝুঁকি নিবেন না। আর অতি অবশ্যই শিশুদের কোন খাবারে বা

কোন ফরমুলা মেয়াদ উত্তীর্ন হবার পর  ব্যবহার করবেন না, শিশুদের খেতে দিবেন না।

পরিশেষে, আপনার রান্না ঘরে যা যা আছে তার সর্বোচ্চ সদব্যবহার নিশ্চিত করুন। দেখবেন যেমন খাবার

নষ্ট হওয়ার সম্ভাবনা কমবে তেমনি বাঁচবে খরচ।

হোল লিভিং ডট কম অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বিশেষ শিশুদের বেড়ে উঠার ৯ টি গুরুত্বপূর্ণ মাইলস্টোন
Previous Health Tips: মনটাকে কিভাবে ভালো রাখা যায়

আরও স্বাস্থ্য টিপ

১৪টি ওষুধের সমতুল্য এক কুচি হলুদ!

প্রাচীন ভারতীয় শাস্ত্রে হলুদের উপকারিতা সম্পর্কে বহু চর্চা রয়েছে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও হরিদ্রা বন্দনায় মুখর। চিকিৎসকদের মতে, হলুদের মধ্যে রয়েছে অন্তত ১৪টি মহৌষধের গুণ। হলুদের উপকারিতা বিশদে জানতে গত পাঁচ বছর ধরে বিশ্বজুড়ে সমীক্ষা চালানোর পর উচ্ছ্বসিত এক মার্কিন গবেষণা সংস্থা।... আরও দেখুন

ঘাড় ব্যথা

ঘাড় ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। মূলত ঘাড়ের মেরুদণ্ডে যে হাড় ও জয়েন্ট আছেতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারের ফলে তাতে ক্ষয় -জনিত পরিবর্তন ঘটে। তার লিগামেন্টগুলো মোটা ও শক্ত হয়ে যায় এবং দুটি হাড়ের মাঝে যে ডিস্ক থাকে তার উচ্চতা কমে এবং সরু হওয়া শুরু হয়। অনেক সময় হাড়ের মাঝে যে ডিস্ক থাকে তার... আরও দেখুন

জিহ্বায় ব্যথা ও জ্বালাপোড়া

জিহ্বায় ব্যথাকে ডাক্তারি ভাষায় গ্লসোডাইনিয়া বলা হয়। গ্লসো বলতে বোঝায় জিহ্বা আর ডাইনিয়া অর্থ ব্যথা। জিহ্বার ব্যথার সঙ্গে জ্বালাপোড়া ভাব অনুভূত হতে পারে সেগুলো হলো_ দীর্ঘমেয়াদি মুখের প্রদাহ দাঁত তোলার সময় স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। শুষ্ক মুখের বিরূপ প্রতিক্রিয়া মুখে ছত্রাক... আরও দেখুন

প্রশ্ন: উচ্চ রক্তচাপ থাকলে কি প্রতিদিন রক্তচাপ মাপতে হবে?

উত্তর: না, প্রতিদিন রক্তচাপ মাপার প্রয়োজন নেই। রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকলে প্রথম দিকে এক দিন পরপর, পরে সপ্তাহে এক দিন এবং পরবর্তী সময়ে দুই সপ্তাহে একবার বা মাসে একবার রক্তচাপ মাপা উচিত। আর উচ্চ রক্তচাপ কখনোই সেরে যাবে না, তবে একে নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রিত হওয়ার পর নিয়মিত এক মাস বা দুই মাস পরপর... আরও দেখুন

৪ টি উপায়ে খরচ কমান, সঞ্চয় করুন বেশি!

আয়-ব্যয়-সঞ্চয় এই শব্দগুলো অর্থনীতি বিষয়ক শব্দ যা আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাই আয় করছি পাশাপাশি ব্যয়ও করছি অনেক বেশি, সঞ্চয় করছি কতজন? মানুষের চাহিদার কখনই শেষ নেই। এক প্রয়োজন পূরণ হতেই নতুন আরও অনেক প্রয়োজন জীবনে এসে পড়ে। ফলে ব্যয় হচ্ছে প্রতিদিনই কিন্তু সঞ্চয় ঠিক করতে... আরও দেখুন

Too little sleep linked to heart disease risk

People who tended to get less than six hours of sleep nightly were more likely to have high blood pressure, high cholesterol, diabetes and to be obese, according to a large U.S. study recently published in the journal Sleep Medicine. Migraines tied to raised risk of depression, suicidal... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')