home top banner

Health Tip

এই বর্ষায় পায়ের যত্ন
09 July,13
  Viewed#:   206

বর্ষাকালে স্যাঁতসেঁতে আবহাওয়ায় অনেকেরই পায়ের আঙুলের ফাঁকে বা পুরো পায়েছত্রাক সংক্রমিত হয়। একে চিকিৎসাবিজ্ঞানে অ্যাথলেট ফুট বা টিনিয়া পেডিস বলাহয়। এতে পায়ে চুলকানি, জ্বালাপোড়া, ছোট ছোট ফোসকা হয় এবং পরে পায়ের তলাশুষ্ক হয়ে খোসা খোসা ত্বক উঠে আসতে পারে। ক্যানডিডা ছত্রাকের আক্রমণেআঙুলের ফাঁকে সাদা স্তর দেখা যায়। পায়ের নখেও ছত্রাক সংক্রমিত হয়। সেক্ষেত্রে নখের রং সাদা থেকে হলুদ হয়ে যায়।

বর্ষাকালে খালি পায়ে হাঁটা, বেশি পানির কাজ করা, স্যাঁতসেঁতে মোজা পরাছত্রাক সংক্রমণের কারণ। ডায়াবেটিস ও অন্যান্য কারণে যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাঁদের বেশি হওয়ার কথা।এই সমস্যায় চিকিৎসক সাধারণত অ্যান্টি-ফাঙ্গাল ক্রিম ও ওষুধ ব্যবহার করার পরামর্শ দিতে পারেন। অনেক সময় দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার হয়।

—এই সময় পা দুটো যথাসম্ভব শুকনা ও পরিষ্কার রাখুন।

—খালি পায়ে হাঁটবেন না। প্রতিদিন ধোয়া মোজা ব্যবহার করুন। প্রয়োজনে দুই বেলা মোজা পরিবর্তন করুন।

—গোসল ও অজু করার পর পা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন।

—আঙুলের ফাঁকে ছোট তুলার বল রাখলে বাতাস চলাচল করতে সুবিধা হয়।

—নখ কেটে ছোট রাখুন।

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হঠাৎ পেটব্যথায় অবহেলা নয়
Previous Health Tips: Herbal Treatments to remove skin tags that actually work

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')