home top banner

Health Tip

হঠাৎ পেটব্যথায় অবহেলা নয়
09 July,13
  Viewed#:   602

হঠাৎ পেটব্যথা। বুঝতে পারছেন না এটি গ্যাস্ট্রিক, নাকি অন্য কিছু। কী ওষুধ খাবেন, কার কাছে যাবেন, তা-ও বুঝতে পারছেন না। পেট যেন এক আজব কারখানা। ভেতরে রয়েছে অনেক অঙ্গপ্রত্যঙ্গ। যে পরিমাণ অন্ত্র পেঁচানো অবস্থায় আছে, তাসোজা করলে মাইলখানেক লম্বা হবে। তাই পেটে ব্যথার সঠিক স্থান, ধরন-ধারণ, আনুষঙ্গিক উপসর্গ ইত্যাদি মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। তার সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা তো আছেই।

প্রথমেই খেয়াল করুন ওপরপেটে ব্যথা হচ্ছে, না তলপেটে। ওপরে হলে ব্যথা একআঙুল দিয়ে নির্দেশ করলে সেটা কোন জায়গায় পড়ে—ওপর ডান, নাকি ওপর বাম? ব্যথাটা কোন দিকে ছড়াচ্ছে? কামড়ে ধরে আছে, নাকি চিন চিন করছে, না জ্বালাকরছে? সঙ্গে বমি, অরুচি, পায়খানার সমস্যা ইত্যাদি আছে কি না। কোনো কিছুখেলে বাড়ে, নাকি খালি পেটে বাড়ে? জেনে নিন পেটব্যথার ধরন:

- পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত পেটের ওপরদিকে মাঝখানে শুরুহয়। এটি খালি পেটে বাড়ে, কখনো চিনচিনে, কখনো জ্বালাপোড়ার মতো মনে হয়। এরসঙ্গে বমিভাব, টক ঢেঁকুর, পেট ফাঁপা ইত্যাদি থাকতে পারে। এন্টাসিড বা অন্যগ্যাস্ট্রিকের ওষুধে বেশ উপশম মেলে।

-একই জায়গায় বা একটু বাঁ দিকে অগ্ন্যাশয়ের প্রদাহ হতে পারে। কিন্তু এইব্যথা প্রচণ্ড, তীব্র, পেছন দিকেও অনুভূত হয় এবং রোগী ব্যথায় কুঁকড়ে যায়।সামনে ঝুঁকে থাকলে আরাম মেলে। সঙ্গে বমি থাকতে পারে।

-ওপরপেটের ডান দিকে ব্যথা হতে পারে পিত্তথলিতে প্রদাহ বা পাথর থাকলে। এইব্যথাও ডান দিকে পেছন অব্দি ছড়ায়, সঙ্গে বমি হতে পারে। বিশেষ করেচর্বিযুক্ত খাবার খেলে এটি বাড়ে। যকৃতের প্রদাহেও একই জায়গায় ব্যথা হয়।চিনচিন করে ব্যথা, সঙ্গে জ্বর, জন্ডিস, অরুচি ইত্যাদি হেপাটাইটিস বা যকৃতেপ্রদাহ নির্দেশ করে। যকৃতে ফোঁড়া হলে এই ব্যথা তীব্র হয়, সঙ্গে কাঁপুনিদিয়ে জ্বর।

- পেটের ওপরের দিকে ডান অথবা বাঁ কিডনিতে পাথর, প্রদাহ বা সংক্রমণ হলে সেইপাশে ও পেছনে ব্যথা হয়। এই ব্যথা ক্রমশ নিচে নেমে তলপেটেও ছড়ায়। কিডনিরব্যথা প্রচণ্ড তীব্র হয়, একটু পর পর ছাড়ে এবং আবার আসে, সঙ্গে বমি, কাঁপুনিদিয়ে জ্বর থাকতে পারে।

- নাভির মাঝখান থেকে ব্যথা যদি ক্রমশ তলপেটের ডান দিকে ছড়িয়ে যায় এবংসেখানে হাত দিলেই ব্যথা হয়, ধীরে ধীরে তীব্রতা বাড়তে থাকে, তাহলে তাঅ্যাপেন্ডিসাইটিস কি না, ভাবতে হবে।

- তলপেটে ব্যথার সঙ্গে প্রস্রাবের জ্বালাপোড়া ও জ্বর প্রস্রাবের সংক্রমণনির্দেশ করে। এ ছাড়া মেয়েদের জরায়ু ও ডিম্বাশয়ের নানা সমস্যায় তলপেটে ব্যথাহতে পারে।

- সাধারণ আমাশয় বা ফুড পয়জনিং ও বদহজম থেকে পেটজুড়ে ব্যথা। বমি বমি ভাব, পেটে শব্দ, পাতলা পায়খানা ইত্যাদি হয়। আবার কোষ্ঠকাঠিন্য থেকেও পেটে ব্যথাহয়। দীর্ঘদিনের পেটব্যথার সঙ্গে ওজন হ্রাস, রক্তশূন্যতা, দুর্বলতা ইত্যাদি সতর্ক সংকেত। অন্ত্রে ক্যানসার বা টিবিরও লক্ষণ এই পেটব্যথা। তাই পেট ব্যথাকে ছোট করে দেখবেন না।

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বয়সকে আটকে দিন!
Previous Health Tips: এই বর্ষায় পায়ের যত্ন

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')