home top banner

Health Tip

খাবার অপচয় রোধের কয়েকটি পদ্ধতি পর্ব-১
14 August,13
View in English

প্রতিদিন আপনার রান্না ঘরের ময়লার ঝুড়িতে কি পরিমান খাবার ফেলে দিচ্ছেন? কখনো খেয়াল করে দেখেছেন কি? হিসেব কষেছেন কি? হ্যাঁ, এরকম একটি হিসাবে দেখা গেছে যে, আমরা প্রতিদিন যত খাবার কিনি বা তৈরী করি তার প্রায় ১৪% খাবারই অপচয় হয়। শুধু তা-ই নয় পচে যাওয়া খাবার থেকে যে পরিমান গ্রীন হাউস গ্যাস (মিথেন) নির্গত হয়, তা কার্বন ডাই অক্সাইডের চেয়ে প্রায় ২৫ গুন বেশি ক্ষতিকারক।

তবে আশার কথা হচ্ছে আপনি একটু সচেতন হলেই এধরনের খাবার অপচয় রোধ করতে পারেন। তার জন্য দরকার পরিমিত কেনাকাটা আর যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ।

ময়লার ঝুড়ির প্রতি লক্ষ্য রাখুন

আপনি যদি সত্যি সত্যি খাবার অপচয়ের ব্যাপারে সিরিয়াস হন, তাহলে পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন আপনার ময়লার ঝুড়ির প্রতি লক্ষ্য রাখুন। দেখুন কী কী আইটেম, কী পরিমান নষ্ট হচ্ছে। প্রয়োজনে নোটবুকে টুকে রাখুন।

এরপর অভ্যাস বদলের পালা। প্রয়োজনের অতিরিক্ত কেনা বাদ দিন। বেশি বা উদবৃত্ত থেকে গেলে সেগুলো যথাযথভাবে সংরক্ষন করুন ফ্রিজে কিংবা এয়ারটাইট কোন কনটেইনারে। ঘরে বসে খাবার তৈরী করার সময় খেয়াল রাখুন কতজনের জন্য কতটুকু প্রয়োজন হতে পারে।

ফ্রিজে আইটেম অনুযায়ী খাবার সাজিয়ে রাখুন

ফ্রিজে যখন খাবার রাখবেন, তখন আইটেম অনুযায়ী সাজিয়ে রাখুন। এতে কোন খাবার চোখের আড়ালে থাকবে না। খাওয়ার অযোগ্য হওয়ার আগেই সেটার সদব্যবহার করতে পারবেন। প্রতি সপ্তাহে ফ্রিজ পরিস্কার করার সময় কোন খাবারের অবশিষ্টাংশ বা অব্যবহৃত অংশ আলাদা করে রাখুন। নতুন করে কোন স্বচ্ছ কনটেইনারে রেখে পরিস্কারের পর ফ্রিজের সামনের দিকে রাখুন। যাতে সহজেই আপনার নজরে পড়ে।

প্লেটে একবারে বেশি না নিয়ে অল্প করে নিন

বাড়িতে খাওয়ার টেবিলে প্লেটে খাবার তুলে নেয়ার সময় ভাবুন যে আপনি সবটা শেষ করতে পারবেন কি না। প্রয়োজনে বার বার তুলে নিন। এতে করে যেমন আপনার খাবার নষ্ট হবার সম্ভাবনা কমে যাবে তেমনি একটু একটু করে হলেও বাঁচাতে পারবেন বাজার খরচের একটা অংশ।

খাবার তৈরীতে নমনীয় হউন

সবজী রান্না করবেন? স্যুপ বা শরবত বানাবেন? কিন্তু সবজীর কিছু অংশ তো পচে গেছে। কলাটা একটু বেশি পেকে গেছে। গাঁজরটা কেমন শুকিয়ে গেছে। পনিরের কোনায় একটু পচন ধরেছে। একটু নমনীয় হউন। পচা বা শুকিয়ে যাওয়া অংশটুকু ফেলে বাকীটুকু কাজে লাগান।

ফ্রিজের সেটিংস চেক করুন

বিশেষজ্ঞরা বলেন, বেশিরভাগ পরিবারেই ফ্রিজের তাপমাত্রা একটু বেশি সেট করা থাকে। ফলে খাবার নষ্ট হয় তাড়াতাড়ি। তারা বলেন ফ্রিজের তাপমাত্রা ৩৯ ডিগ্রি ফারানহাইট বা ৫ ডিগ্রি সেলসিয়াসে রাখলে খাবার অনেকদিন পর্যন্ত টাটকা থাকে।

অবশিষ্টাংশ ফ্রিজারে রাখুন

ক্রয়কৃত খাবার, সবজী, ফল কিংবা তৈরীকৃত খাবার ব্যবহার বা গ্রহনের পর  উদবৃত্ত অংশ ফ্রিজারে রাখুন। সস বা পেস্ট জাতীয় হলে ডীপ অংশে রাখুন আর বাকীগুলো নরমাল অংশে রাখুন। ফ্রিজের মত ফ্রিজারের তাপমাত্রার সেটিংসটাও দেখে নিন। খেয়াল রাখুন জিরোতে আছে কি না।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বেশি বয়সেও কাজ করা স্বাস্থ্যের জন্য ভাল
Previous Health Tips: Hypnosis, Meditation, and Relaxation for Pain Treatment Part-3

More in Health Tip

প্রশ্ন: পাতলা বা হালকা গড়নের মানুষেরও কি রক্তে কোলেস্টেরল আধিক্য থাকতে পারে?

উত্তর: অনেকেই মনে করেন, হালকা বা পাতলা গড়নের মানুষের শরীরে অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বি থাকার সম্ভাবনা নেই। কথাটি মোটেও ঠিক নয়। যেকোনো গড়নের শরীরেই অতিরিক্ত ক্ষতিকর চর্বি জমা হয়ে থাকতে পারে। তবে স্থূল বা অতিরিক্ত ওজনের মানুষের এই ঝুঁকি বেশি। এছাড়া রক্তে চর্বি জমার পারিবারিক ইতিহাসও... See details

১২টি সহজ ভেষজ চিকিৎসা

অসুখ বিসুখ তো প্রত্যেকদিন লেগে আছে কারো না কারো। সেই সাথে লেগে আছে কেটে- ছিলে যাওয়া, পুড়ে যাওয়ার মতন নানান রকম দুর্ঘটনা। সব কিছুর ক্ষেত্রে কি আর ডাক্তারের কাছে যাওয়া যায়? অনেক অসুখ বিসুখ আছে, যাদের চিকিৎসা শতভাগ ঘরোয়া ভাবেই সম্ভব। একটা জিনিশ ভাবুন তো, পুরানো আমলে তো চিকিৎসা ব্যবস্থা... See details

একজিমার যত কারণ

একজিমা একধরনের চর্মরোগ। এটি সাধারণত পরিবারের কারও থাকলে অন্যদেরও হওয়ার ঝুঁকি থাকে। অ্যাজমা কিংবা অ্যালার্জির কারণে সব সময় সর্দি থাকলেও ঝুঁকি বেশি থাকে। রোগীর সংস্পর্শে এলে বা রোগীর ব্যবহূত জিনিসপত্র ব্যবহার করলে এটি হতে পারে। কোথায় হয়? মুখে, গলায়, বুকে, পিঠে, হাতের কবজি এবং হাঁটু ও... See details

আমলকীর যত গুণ

সংস্কৃত বুদ্ধিষ্ট ঐতিহ্যে বুদ্ধ সংঘকে দেয়া ভারতীয় সম্রাট  আশোকের প্রধান উপহার ছিল আমলকী। এই আমলকী নিয়ে চালু আছে প্রবাদও। আমলকী আমাদের মানবদেহের জন্য আমলকীর উপকারী দিকের শেষ নেই। আমাদের  দেশে অতি পরিচিত, সহজলভ্য টক ও কষটা স্বাদের এই ফল কম-বেশি প্রায় সবজায়গাতেই জন্মে। বৈজ্ঞানিক নাম... See details

বার্ধক্যে স্বাস্থ্য ঠিকঃ পর্ব ৩

বয়স্কদের কোমরে ব্যথা কোমরে ব্যথার কারণ অনেক। নড়াচড়া বা চলাফেরা করার সময় কোমরের অবস্থান সঠিক না থাকলে কোমরে ব্যথা হয়ে থাকে। তবে কোমরে ব্যথা বয়স বাড়লে সাধারণত লাম্বার স্পনডিলাইসিসের জন্য হয়ে থাকে। মেরুদ-ের নিচের হাড়ের মধ্যবর্তী তরুণাস্থি বা ডিস্কের বার্ধক্যজনিত পরিবর্তনের ফলেই এ রোগের সূত্রপাত।... See details

বাতজ্বরে করণীয়

বাতজ্বর হয়েছে শুনলে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এই আতঙ্ক বেশির ভাগক্ষেত্রেই অহেতুক। এ নিয়ে ভ্রান্তি রয়েছে জনমনে, এমনকি কিছু চিকিৎসকেরমধ্যেও। বাতজ্বর থেকে বাঁচার অনেক পথ রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে বাতজ্বরথেকে বাঁচার উপায়গুলো জেনে নিন।   বাতজ্বর কেন হয়? বাতজ্বর এক প্রকারজীবাণু দ্বারা হয়ে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')