home top banner

স্বাস্থ্য টিপ

খাবার অপচয় রোধের কয়েকটি পদ্ধতি পর্ব-১
১৪ অগাস্ট, ১৩
View in English

প্রতিদিন আপনার রান্না ঘরের ময়লার ঝুড়িতে কি পরিমান খাবার ফেলে দিচ্ছেন? কখনো খেয়াল করে দেখেছেন কি? হিসেব কষেছেন কি? হ্যাঁ, এরকম একটি হিসাবে দেখা গেছে যে, আমরা প্রতিদিন যত খাবার কিনি বা তৈরী করি তার প্রায় ১৪% খাবারই অপচয় হয়। শুধু তা-ই নয় পচে যাওয়া খাবার থেকে যে পরিমান গ্রীন হাউস গ্যাস (মিথেন) নির্গত হয়, তা কার্বন ডাই অক্সাইডের চেয়ে প্রায় ২৫ গুন বেশি ক্ষতিকারক।

তবে আশার কথা হচ্ছে আপনি একটু সচেতন হলেই এধরনের খাবার অপচয় রোধ করতে পারেন। তার জন্য দরকার পরিমিত কেনাকাটা আর যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ।

ময়লার ঝুড়ির প্রতি লক্ষ্য রাখুন

আপনি যদি সত্যি সত্যি খাবার অপচয়ের ব্যাপারে সিরিয়াস হন, তাহলে পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন আপনার ময়লার ঝুড়ির প্রতি লক্ষ্য রাখুন। দেখুন কী কী আইটেম, কী পরিমান নষ্ট হচ্ছে। প্রয়োজনে নোটবুকে টুকে রাখুন।

এরপর অভ্যাস বদলের পালা। প্রয়োজনের অতিরিক্ত কেনা বাদ দিন। বেশি বা উদবৃত্ত থেকে গেলে সেগুলো যথাযথভাবে সংরক্ষন করুন ফ্রিজে কিংবা এয়ারটাইট কোন কনটেইনারে। ঘরে বসে খাবার তৈরী করার সময় খেয়াল রাখুন কতজনের জন্য কতটুকু প্রয়োজন হতে পারে।

ফ্রিজে আইটেম অনুযায়ী খাবার সাজিয়ে রাখুন

ফ্রিজে যখন খাবার রাখবেন, তখন আইটেম অনুযায়ী সাজিয়ে রাখুন। এতে কোন খাবার চোখের আড়ালে থাকবে না। খাওয়ার অযোগ্য হওয়ার আগেই সেটার সদব্যবহার করতে পারবেন। প্রতি সপ্তাহে ফ্রিজ পরিস্কার করার সময় কোন খাবারের অবশিষ্টাংশ বা অব্যবহৃত অংশ আলাদা করে রাখুন। নতুন করে কোন স্বচ্ছ কনটেইনারে রেখে পরিস্কারের পর ফ্রিজের সামনের দিকে রাখুন। যাতে সহজেই আপনার নজরে পড়ে।

প্লেটে একবারে বেশি না নিয়ে অল্প করে নিন

বাড়িতে খাওয়ার টেবিলে প্লেটে খাবার তুলে নেয়ার সময় ভাবুন যে আপনি সবটা শেষ করতে পারবেন কি না। প্রয়োজনে বার বার তুলে নিন। এতে করে যেমন আপনার খাবার নষ্ট হবার সম্ভাবনা কমে যাবে তেমনি একটু একটু করে হলেও বাঁচাতে পারবেন বাজার খরচের একটা অংশ।

খাবার তৈরীতে নমনীয় হউন

সবজী রান্না করবেন? স্যুপ বা শরবত বানাবেন? কিন্তু সবজীর কিছু অংশ তো পচে গেছে। কলাটা একটু বেশি পেকে গেছে। গাঁজরটা কেমন শুকিয়ে গেছে। পনিরের কোনায় একটু পচন ধরেছে। একটু নমনীয় হউন। পচা বা শুকিয়ে যাওয়া অংশটুকু ফেলে বাকীটুকু কাজে লাগান।

ফ্রিজের সেটিংস চেক করুন

বিশেষজ্ঞরা বলেন, বেশিরভাগ পরিবারেই ফ্রিজের তাপমাত্রা একটু বেশি সেট করা থাকে। ফলে খাবার নষ্ট হয় তাড়াতাড়ি। তারা বলেন ফ্রিজের তাপমাত্রা ৩৯ ডিগ্রি ফারানহাইট বা ৫ ডিগ্রি সেলসিয়াসে রাখলে খাবার অনেকদিন পর্যন্ত টাটকা থাকে।

অবশিষ্টাংশ ফ্রিজারে রাখুন

ক্রয়কৃত খাবার, সবজী, ফল কিংবা তৈরীকৃত খাবার ব্যবহার বা গ্রহনের পর  উদবৃত্ত অংশ ফ্রিজারে রাখুন। সস বা পেস্ট জাতীয় হলে ডীপ অংশে রাখুন আর বাকীগুলো নরমাল অংশে রাখুন। ফ্রিজের মত ফ্রিজারের তাপমাত্রার সেটিংসটাও দেখে নিন। খেয়াল রাখুন জিরোতে আছে কি না।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বেশি বয়সেও কাজ করা স্বাস্থ্যের জন্য ভাল
Previous Health Tips: Hypnosis, Meditation, and Relaxation for Pain Treatment Part-3

আরও স্বাস্থ্য টিপ

যদি গলায় মাছের কাঁটা আটকে যায় তাহলে কি করব?

যদি গলায় ছোট কোন মাছের কাঁটা আটকে যায় এবং তা যদি গলায় ঢোঁক গিলতে অস্বস্তির সৃষ্টি করে তাহলে প্রথমে আপনি মুখ ভর্তি করে পানি নিয়ে গেলার চেষ্টা করুন। যদি এতে কাজ না হয় তাহলে আঠা জাতীয় খাবার গিলুন যেন কাঁটা আঠালো খাবারের সাথে লেগে গলা থেকে নেমে যায়। আঠালো খাবারের মাঝে - পিনাট বাটার, মারশ ... আরও দেখুন

গরমে রোগমুক্তি ডাবের পানি

গ্রীষ্মকালে প্রখর গরমের হাত থেকে বাঁচতে ডাবের পানি অত্যন্ত ভালো একটি বিকল্প৷ ডাবের পানিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে ফলে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষনই উপকারী৷ আর্য়ুবেদে বলা হয় এটি ১০০ রকমের শারীরিক অসুস্থতায় লাভদায়ক এবং শরীরকে সুস্থ রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷... আরও দেখুন

All About Leg Cramps

Leg cramps are not, in themselves, a serious illness, but they go hand in hand with many chronic disorders, and they can be miserable to those afflicted by them. A cramp, by definition, is a painful tightening of muscle that can last a few seconds or several minutes. They can also come in... আরও দেখুন

সুস্থ হৃদযন্ত্রের জন্য চাই ‘ড্যাশ’ ডায়েট

‘ড্যাশ’ ডায়েট যার ইংরেজীতে পুরো নাম ‘ডায়েটারি এপ্রোচ টু স্টপ হাইপারটেনশন’, যা উচ্চ রক্তচাপ ও রক্তের কোলেস্টেরল মাত্রা কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখে। [প্রতিটা স্লাইডে হেডিং আর এটুকু কমন]   চর্বিবিহীন মাছ-মাংস মাংস খেতে ভয় পাচ্ছেন? না, আসলে আপনি মাংস খেতে... আরও দেখুন

পেটের চর্বি কমাতে আলাদা ব্যায়াম?

খাবার নিয়ন্ত্রণ করছেন, নিয়মিত হাঁটাহাঁটিও করছেন, ওজনও একটু একটু করে কমছে, কিন্তু পেটটা তো কিছুতেই কমছে না। অনেকেই এ অভিযোগ করে থাকেন। পেটের চর্বি বা মেদ দেহের অন্যান্য মেদের চেয়ে আলাদা এবং বেশি ক্ষতিকর। শরীরের অন্য অংশের মেদ সাধারণত ত্বকের নিচে জমে থাকে। কিন্তু পেটের মেদ ত্বকের নিচে ও... আরও দেখুন

২০ পাউন্ড ওজন কম করুন মাত্র ১ মাসে!

অনেকের কাছে অসম্ভব মনে হলেও ৩০ দিনে অর্থাৎ মাত্র ১ মাসে ২০ পাউন্ড পর্যন্ত ওজন কমানো কিন্তু সত্যিই সম্ভব। শুধুমাত্র আপনাকে নিজের জীবনে আনতে হবে সামান্য পরিবর্তন। সতর্কতার সাথে পালন করতে হবে ৩ টি নিয়ম- ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস এবং বদঅভ্যাস বর্জন। ৩০ দিনে এই অসম্ভবকে সম্ভব করতে আজ আপনাদের জন্য... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')