home top banner

Health Tip

৭টি বাজে অভ্যাস দাঁত ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে পর্ব – ১
26 September,13
View in English
Tagged In:  dental care  care of teeth  

আপনি কি আপনার দাঁতের ব্যাপারে যত্নশীল? হ্যাঁ, তারপরও আপনার যেকোন একটি বাজে অভ্যাস দাঁতের ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে।

আমরা সবাই জানি ধুমপান, দাতে দাঁত ঘষা, মুখের পরিস্কার-পরিচ্ছন্নতা ঠিকমত যত্ন নিয়ে না করা ইত্যাদি কারনে মুখের সৌন্দর্য্যে একটা নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু এগুলো ছাড়া আরো কিছু অভ্যাস আছে যা আপনার দাত ও মাঁড়িকে নষ্ট করতে পারে। ডেন্টাল ক্যাভিটি, ওরাল ইনফেকশন ইত্যাদির কারনেও মুখের মোহনীয়ভাব নষ্ট হতে পারে। দরকার হতে পারে ব্যয়বহুল ডেন্টাল রিপেয়ার এর। চলুন জেনে নেয়া যাক সেই সাত ধরণের বাজে অভ্যাসের কথা যা আপনার দাঁত ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে।

১। দাঁত যখন হাতিয়ার

আপনি কি পটেটো চিপস এর প্যাকেট দাঁত দিয়ে ছিঁড়েন? বোতলের মুখ দাঁত দিয়ে লাগান বা খোলেন? কোক বা এ জাতীয় পানীয়ের বোতলের মুখ খোলার জন্য আপনার দাঁতকে কাঁচি কিংবা বোতল ওপেনার হিসাবে ব্যবহার করেন? হ্যাঁ, আমরা প্রায়শঃই এ রকম কান্ড করতে দেখি অনেককেই। তবে জেনে রাখুন, এরকম অভ্যাস বজায় থাকলে খুব শীঘ্রই হয়তো আপনাকে ডেন্টিস্ট এর যন্ত্রপাতি সম্মৃদ্ধ চেয়ারে গিয়ে বসতে হবে। এ ধরনের অভ্যাস আপনার দাঁতের ফ্র্যাকচার ঘটাতে পারে। দাঁতের মহামূল্যবান ক্রাউন, এনামেল ধংস করে দিতে পারে। আর দাঁতের এই ছোট টুকরায় ভেঙ্গে যাওয়া, চিড় ধরা, ফ্র্যাকচার - দাঁত ক্ষয়ে যাওয়ার দ্বার উন্মুক্ত করে দেয়। গুরুতর অবস্থা হলে স্থায়ীভাবে তুলে ফেলে দিতে হতে পারে। এবং সামর্থ্য থাকলে অনেকেই হয়তো ডেন্টাল ইমপ্লান্ট করাতে পারেন। তবে মুখের সৌন্দর্য্যের যা ক্ষতি হবার তা কিন্তু ঠিকই হয়ে যাবে।

(পরের পর্বে পড়ুন ঠোঁট, জিহবা কিংবা চিবুকে রিং পড়া)

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শিশুর কান পরিষ্কার করতে
Previous Health Tips: আসক্তি কি? কি কারণে আসক্তি হয়?

More in Health Tip

মাথাব্যাথা দূর করতে ৬টি প্রাকৃতিক খাবার

মাথাব্যাথার জন্য চট করে ওষুধ খাই আমরা। অনেকে ওষুধের ঝামেলায় না গিয়ে বাম জাতীয় মলম লাগান বা অন্যান্য কতো কিছু করেন। গবেষকরা বলছেন, প্রাকৃতিক খাবারই মাথাব্যাথার ওষুধ হিসেবে কাজ করতে পারে। ছয়টি খাবারের তালিকা দিয়েছেন খাদ্য বিশারদরা। এসব খাবারের কার্যকারিতা প্রমাণে সন্তোষজনক নথিপত্র দেখানো না গেলেও... See details

কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন!

১. ব্যথানাশক ওষুধ যেমন: ডাইক্লোফেনাক সোডিয়াম, ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন ও কিটোরোলাক ইত্যাদি ভরা পেটে গ্রহণ করতে হবে। অন্যথায় অন্ত্র ফুটো হয়ে যেতে পারে। ২. প্রোটন পাম্প ইনহেবিটর যেমন: ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমেপ্রাজল ইত্যাদি খাবারের আগে সেবন করতে হবে। ৩.... See details

পেট নিয়ে ভুগছেন অনেক দিন?

পেট নিয়ে ভুগছেন অনেক দিন ধরে। কখনো কোষ্ঠকাঠিন্য হয়, কখনো পাতলা পায়খানা। অল্প খেলেই পেট ফুলে ওঠে। মুখে অরুচি, জ্বর জ্বর ভাব। লাগাতার খেয়ে চলেছেন অ্যান্টাসিড, গ্যাস্ট্রিকের ওষুধ, ভিটামিন—এই সব। দীর্ঘমেয়াদি এসব সমস্যা থাকলে বরং একটু সাবধান হোন। আমাদের দেশে পেটের যক্ষ্মা বা... See details

জেনে রাখা ভালো

কান মানব দেহের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই গুরুত্বপূর্ণ অঙ্গে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। যেমন- কানে কম শোনা, কান দিয়ে পুঁজপড়া, কানে ব্যথা, ইনফেকশন, কানে কোনো কিছু ঢোকা, কানে রক্ত জমা, কানের পর্দা ফাটা ইত্যাদি। এই রোগগুলো কখনো কখনো খুবই মারাত্দক পর্যায়ে যেতে পারে, যদি... See details

::: পিঠ ব্যথায় করণীয় :::

পিঠ ব্যথা সমস্যা যে কারো জন্যই খুব যন্ত্রণাদায়ক। পিঠ ব্যথা সম্বন্ধে জানতে হলে প্রথমে মেরুদণ্ড সম্পর্কে জানা প্রয়োজন। মেরুদণ্ড ১টি হাড় নয়, ৩৩টি হাড়ের সমন্বয়ে তৈরি। প্রতিটি হাড় কার্টিলেজের কুশন দিয়ে পৃথক রয়েছে। এই কুশনকে বলে ডিস্ক। এর কারণে মেরুদণ্ড সামনে-পেছনে বাঁকানো ... See details

Amazing Benefits Of Papaya For Skin

Papaya is the only fruit that is available all through the year. It is pear-shaped luscious and sweet fruit; the consistency of the pulp will be like soft butter. Usually it will be around 1 pound in weight and 7 inches long. The flesh inside the papaya will be in orange colour with slight... See details

healthprior21 (one stop 'Portal Hospital')