home top banner

Health Tip

মেসেজ থেরাপি’র বিইভিন্ন স্টাইল এবং এর উপকারিতা পর্ব-৩
23 August,13
View in English

চেয়ার মেসেজ

সহজে বহনযোগ্য বিশেষ ডিজাইনে তৈরী করা চেয়ারে বসানোর পর ঘাড়, কাঁধ, পৃষ্ঠদেশ, বাহুএবং হাতসহ

শরীরের বিভিন্ন অংশ মেসেজ করা হয়। এটাকেই চেয়ার মেসেজ বলা হয়ে থাকে।

শিয়াৎস্যুমেসেজ

জাপানী ভাষায় ‘শিয়াৎস্যু’ শব্দের অর্থ হল আঙ্গুলের চাপ। শিয়াৎস্যুমেসেজ - এ একজন থেরাপিস্ট শরীরের

নির্দিষ্ট পয়েন্টে ছন্দময় ভঙ্গিতে আঙ্গুল দিয়ে চাপ দিতে থাকেন। এই পয়েন্টগুলোকে বলে ‘আক্যুপ্রেসার

পয়েন্ট’। বিশ্বাস করা হয় যে, এই পয়েন্টগুলোর মাধ্যমে দেহে শক্তি সঞ্চালিত হয়, যাকে জাপানী

ভাষায় ‘চী’ নামে অভিহিত করা হয়। এই শিয়াৎস্যুমেসেজ এর মাধ্যমে ‘আক্যুপ্রেসার পয়েন্ট’ গুলোর

কোন ব্লকেজ থাকলে তা’ দূর হয়।

থাই মেসেজ

থাই মেসেজ পদ্ধতিতে একজন থেরাপিস্ট ক্লায়েন্ট বা রোগীর দেহ বিভিন্ন পজিশনে মুভ করানোর জন্য

নিজের দেহ ব্যবহার করেন। এতে মাংসপেশির কমপ্রেশন দূর হয়, জয়েন্টগুলো ঠিকভাবে কাজ করতে পারে

এবং আক্যুপ্রেসারের কাজ করে।

হট স্টোন মেসেজ

এ ধরনের মেসেজ পদ্ধতিতে একজন থেরাপিস্ট একটি গরম (সহনীয় মাত্রার) করা পাথর রোগী বা

ক্লায়েন্টের দেহের নির্দিষ্ট কোন স্থানে যেমন আক্যুপ্রেসার পয়েন্টে ধরে রাখেন। পাথরটাকে সাধারনত

একটি টুল হিসাবে ব্যবহার করা হয়। এর সাথে অন্যান্য টেকনিক ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে শরীরের

গভীরে তাপকে সঞ্চালিত করা হয়।

রিফ্লেক্সোলোজি

রিফ্লেক্সোলোজিতে হাত, বৃদ্ধাঙ্গুলি ও অন্যান্য আঙ্গুল ব্যবহার করে পায়ের পাতার বিভিন্ন স্থানে

উদ্দীপনার সৃষ্টি করা হয়। মনে করা হয়, পায়ের পাতার ঐসব নির্দিষ্ট পয়েন্টের সাথে দেহের বিভিন্ন

অংগ-প্রত্যঙ্গের একটা নিবিড় যোগসূত্র রয়েছে। এই উদ্দীপনা সৃষ্টির ফলে ঐসব অংগ-প্রত্যঙ্গের

কার্যকারীতা বেড়ে যায়।

প্রেগনেন্সি মেসেজ

গর্ভধারনকালীন সময়ে মহিলাদের শরীরে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। শরীর এ বিভিন্ন ধরনের

চাপ, পেশির খিঁচুনি, ব্যাথা, হাত-পা ফুলে যাওয়া, গিঁরায় ব্যাথা ইত্যাদি দেখা দেয়। প্রেগনেন্সি মেসেজ

এগুলো থেকে আরাম দেয়। গর্ভাবস্থায় যেহেতুঅনেক ধরনের মেডিকেশনের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে,

অন্যান্য মেডিকেল অপশনেও থাকে সীমাবদ্ধতা, তাই প্রেগনেন্সি মেসেজ বিশেষ সহায়ক ভূমিকা পালন করে।

গর্ভবতি মহিলাকে তার সুবিধাজনক পজিশনে নিয়ে এই থেরাপি দেয়া হয়।

ওয়েবএমডি অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: সুস্থ সম্পর্ক রক্ষায়
Previous Health Tips: মাথা ব্যথার নাম যখন সাইনুসাইটিস

More in Health Tip

কোমর ব্যথা নিরাময়ের সহজ উপায়

কোমরে ব্যথা অল্প বিস্তর সব মানুষের মধ্যেই দেখা যায়৷ এটি নিরাময়ের জন্য ব্যয়াম যেমন জরুরী তেমনই বেশ কিছু সতর্কতা অবলম্বনও প্রয়োজন৷ তাই কোমর ব্যথা সারানোর ১০টি উপায় রইল আপনাদের জন্য৷   • মাটি থেকে যদি কিছু তুলতে হয় তবে নীচু হয়ে তোলার চাইতে হাঁটু গেড়ে বসুন তারপর তুলুন, তাতে... See details

How to Reduce Cholesterol

You can cut cholesterol without drugs by following various simple steps that will not only change your cholesterol readings, but also touch up your health today and in the future. So often we use a prescription medication and wish it will magically heal whatever bothers us. The reality is... See details

মানসিক চাপের ভয়াবহ ৩ কুফল...

প্রতিটি মানুষই তার জীবনের কোন না কোন সময়ে মানসিক চাপ, হতাশা বা অবসাদে আক্রান্ত হন। এটা স্বাভাবিক প্রক্রিয়াগুলোর মধ্যে একটি। তবে সেই চাপটাকে নিয়ন্ত্রণ করতে পারাটাই আসল। মানসিক চাপ আপনাকে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। যে কোন খারাপ পরিস্থিতিকে নিয়ন্ত্রনের দক্ষতা বাড়ানোর কৌশলগুলো রপ্ত... See details

ভাত খাওয়ার পর যে পাঁচটি কাজ করবেন না

পৃথিবীতে অন্তত তিনশ কোটি মানুষের প্রধান খাবার ভাত ৷ চিকিৎসকরা স্বাস্থ্য রক্ষায় ভাত খাবার পর পাঁচটি কাজ করতে অনুৎসাহিত করেন। এগুলো হলো: ১.  ভাত খাওয়ার এক ঘণ্টা আগে বা ১/২ ঘণ্টা পর ফল খাবেন। কেননা, ভাত খাওয়ার পরপর কোনো ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। ২. সারাদিনে অনেকগুলো সিগারেট... See details

ওজন কমাতে সর্বদা ঘরে রাখুন এই খাবারগুলো

আজকাল অধিকাংশ মানুষই যেন ওজন সমস্যায় ভুগছেন। কিছু না খেলেও বুঝি বেড়ে চলেছে ওজনটা। আর তাই কী করবেন বুঝতে না পেরে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন অনেকেই। ওজন কমাতে চাইলে প্রয়োজন কিছু সহায়ক খাবারের। জেনে নিন ওজন কমাতে সহায়ক কিছু খাবার সম্পর্কে যেগুলো সব সময়েই ঘরে রাখা উচিত। এই খাবারগুলো... See details

পেটের চর্বি থেকে মুক্তি!

মেদহীন থাকার ইচ্ছে থাকলেও নির্দিষ্ট বয়স পেরুনোর পরপর এ সমস্যায় পড়েন অনেকেই। পেটে চর্বি থাকলে পোশাক পরেও বিব্রত হতে হয়। পরিপাটি পোশাক আর সেজেও যেন নিজেকে কোনোভাবেই অন্যদের থেকে নিজেকে আলাদা করা যায় না। আকষর্ণীয়ও করে তোলা যায় না। আর মনের মানুষটির নজরেও যেন দিনে দিনে আপনার সৌন্দর্য্যকে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')