home top banner

Health Tip

মেসেজ থেরাপি’র বিইভিন্ন স্টাইল এবং এর উপকারিতা পর্ব-৩
23 August,13
View in English

চেয়ার মেসেজ

সহজে বহনযোগ্য বিশেষ ডিজাইনে তৈরী করা চেয়ারে বসানোর পর ঘাড়, কাঁধ, পৃষ্ঠদেশ, বাহুএবং হাতসহ

শরীরের বিভিন্ন অংশ মেসেজ করা হয়। এটাকেই চেয়ার মেসেজ বলা হয়ে থাকে।

শিয়াৎস্যুমেসেজ

জাপানী ভাষায় ‘শিয়াৎস্যু’ শব্দের অর্থ হল আঙ্গুলের চাপ। শিয়াৎস্যুমেসেজ - এ একজন থেরাপিস্ট শরীরের

নির্দিষ্ট পয়েন্টে ছন্দময় ভঙ্গিতে আঙ্গুল দিয়ে চাপ দিতে থাকেন। এই পয়েন্টগুলোকে বলে ‘আক্যুপ্রেসার

পয়েন্ট’। বিশ্বাস করা হয় যে, এই পয়েন্টগুলোর মাধ্যমে দেহে শক্তি সঞ্চালিত হয়, যাকে জাপানী

ভাষায় ‘চী’ নামে অভিহিত করা হয়। এই শিয়াৎস্যুমেসেজ এর মাধ্যমে ‘আক্যুপ্রেসার পয়েন্ট’ গুলোর

কোন ব্লকেজ থাকলে তা’ দূর হয়।

থাই মেসেজ

থাই মেসেজ পদ্ধতিতে একজন থেরাপিস্ট ক্লায়েন্ট বা রোগীর দেহ বিভিন্ন পজিশনে মুভ করানোর জন্য

নিজের দেহ ব্যবহার করেন। এতে মাংসপেশির কমপ্রেশন দূর হয়, জয়েন্টগুলো ঠিকভাবে কাজ করতে পারে

এবং আক্যুপ্রেসারের কাজ করে।

হট স্টোন মেসেজ

এ ধরনের মেসেজ পদ্ধতিতে একজন থেরাপিস্ট একটি গরম (সহনীয় মাত্রার) করা পাথর রোগী বা

ক্লায়েন্টের দেহের নির্দিষ্ট কোন স্থানে যেমন আক্যুপ্রেসার পয়েন্টে ধরে রাখেন। পাথরটাকে সাধারনত

একটি টুল হিসাবে ব্যবহার করা হয়। এর সাথে অন্যান্য টেকনিক ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে শরীরের

গভীরে তাপকে সঞ্চালিত করা হয়।

রিফ্লেক্সোলোজি

রিফ্লেক্সোলোজিতে হাত, বৃদ্ধাঙ্গুলি ও অন্যান্য আঙ্গুল ব্যবহার করে পায়ের পাতার বিভিন্ন স্থানে

উদ্দীপনার সৃষ্টি করা হয়। মনে করা হয়, পায়ের পাতার ঐসব নির্দিষ্ট পয়েন্টের সাথে দেহের বিভিন্ন

অংগ-প্রত্যঙ্গের একটা নিবিড় যোগসূত্র রয়েছে। এই উদ্দীপনা সৃষ্টির ফলে ঐসব অংগ-প্রত্যঙ্গের

কার্যকারীতা বেড়ে যায়।

প্রেগনেন্সি মেসেজ

গর্ভধারনকালীন সময়ে মহিলাদের শরীরে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। শরীর এ বিভিন্ন ধরনের

চাপ, পেশির খিঁচুনি, ব্যাথা, হাত-পা ফুলে যাওয়া, গিঁরায় ব্যাথা ইত্যাদি দেখা দেয়। প্রেগনেন্সি মেসেজ

এগুলো থেকে আরাম দেয়। গর্ভাবস্থায় যেহেতুঅনেক ধরনের মেডিকেশনের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে,

অন্যান্য মেডিকেল অপশনেও থাকে সীমাবদ্ধতা, তাই প্রেগনেন্সি মেসেজ বিশেষ সহায়ক ভূমিকা পালন করে।

গর্ভবতি মহিলাকে তার সুবিধাজনক পজিশনে নিয়ে এই থেরাপি দেয়া হয়।

ওয়েবএমডি অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: সুস্থ সম্পর্ক রক্ষায়
Previous Health Tips: মাথা ব্যথার নাম যখন সাইনুসাইটিস

More in Health Tip

ফিট থাকার অন্যতম দশটি টিপস

অতঃপর ২০১৪ সালে ফিট থাকার জন্য কি করা প্রয়োজন সে সম্পর্কে আপনি কি নিশ্চিত নন? এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু দেয়া হল যা দিয়ে সুচনা করা যেতে পারে। ১. আনন্দময় দৌড়ের প্রস্তুতি নিন যখন দেহের গঠন প্রকৃতির পরিবর্তনের প্রসঙ্গ আসে, তখন সহনশীল এবং শক্তিশালী হৃদপিণ্ড নিঃসন্দেহে বিজয়ী হবে। এছাড়াও, অনেকের... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

জেনে রাখা ভাল

যখন কোনো মানুষের রক্তের ইওসিনেফিল-এর পরিমাণ বাড়তে থাকে তখন এমনিতেই ঠাণ্ডা, হাঁচি, সর্দি লেগে যায়। এক পর্যায়ে নাকের ভেতরের মাংস ও টনসিল বৃদ্ধি হয় এবং সব শৈ্লষ্মিক ঝিলি্লগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হয়। নাকের মাঝে ও কপালের চামড়ার নিচে আটটি কুটুরি/স্তর থাকে। এ কুটুরিগুলোকে বলা হয়... See details

শিশুর নিউমোনিয়া এবং তার চিকিৎসা

ঘটনা-১ বেশ কদিন ধরেই ঐশী (কাল্পনিক নাম) সর্দি কাশিতে ভুগছে। জ্বরও আছে। রাতে ঘুম নেই। ওষুধেও কাজ হচ্ছে না। তার অভিভাবকদের আশংকা এটা কি নিউমোনিয়া? ঘটনা-২ স্কুলে শান্তুর (কাল্পনিক নাম) এক বন্ধুর নিউমোনিয়া হয়েছে। তার নিজেরও কয়েক সপ্তাহ আগে জ্বর ছিল। শান্তুরও কি নিউমোনিয়া হতে... See details

ধূমপান সম্বন্ধে জেনে নিন কয়েকটি অজানা বিষয়

আমরা অনেকেই জানি, ধূমপানের ফলে ক্যানসার ও হৃদরোগের মতো মারাত্মক রোগ হয়, যৌনক্ষমতা ও সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায়। কিন্তু এগুলোই সবকিছু নয়। ধূমপানের আরো কিছু বিষয় আছে, যা সাধারণ মানুষের জানা নেই। ধূমপানের এসব অজানা বিষয় নিয়েই এক্সপার্টদের মতামত প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। ১. চুল পাতলা... See details

IBS: Uncommon name, common occurrence

IBS affects approximately 10-20% of the population Have you ever wondered why people get butterflies in their stomach before giving a speech on stage? Or why an upcoming appointment with a boss or before an interview can cause an attack of intestinal cramps? The reason is that we may have two... See details

healthprior21 (one stop 'Portal Hospital')