home top banner

স্বাস্থ্য টিপ

মেসেজ থেরাপি’র বিইভিন্ন স্টাইল এবং এর উপকারিতা পর্ব-৩
২৩ অগাস্ট, ১৩
View in English

চেয়ার মেসেজ

সহজে বহনযোগ্য বিশেষ ডিজাইনে তৈরী করা চেয়ারে বসানোর পর ঘাড়, কাঁধ, পৃষ্ঠদেশ, বাহুএবং হাতসহ

শরীরের বিভিন্ন অংশ মেসেজ করা হয়। এটাকেই চেয়ার মেসেজ বলা হয়ে থাকে।

শিয়াৎস্যুমেসেজ

জাপানী ভাষায় ‘শিয়াৎস্যু’ শব্দের অর্থ হল আঙ্গুলের চাপ। শিয়াৎস্যুমেসেজ - এ একজন থেরাপিস্ট শরীরের

নির্দিষ্ট পয়েন্টে ছন্দময় ভঙ্গিতে আঙ্গুল দিয়ে চাপ দিতে থাকেন। এই পয়েন্টগুলোকে বলে ‘আক্যুপ্রেসার

পয়েন্ট’। বিশ্বাস করা হয় যে, এই পয়েন্টগুলোর মাধ্যমে দেহে শক্তি সঞ্চালিত হয়, যাকে জাপানী

ভাষায় ‘চী’ নামে অভিহিত করা হয়। এই শিয়াৎস্যুমেসেজ এর মাধ্যমে ‘আক্যুপ্রেসার পয়েন্ট’ গুলোর

কোন ব্লকেজ থাকলে তা’ দূর হয়।

থাই মেসেজ

থাই মেসেজ পদ্ধতিতে একজন থেরাপিস্ট ক্লায়েন্ট বা রোগীর দেহ বিভিন্ন পজিশনে মুভ করানোর জন্য

নিজের দেহ ব্যবহার করেন। এতে মাংসপেশির কমপ্রেশন দূর হয়, জয়েন্টগুলো ঠিকভাবে কাজ করতে পারে

এবং আক্যুপ্রেসারের কাজ করে।

হট স্টোন মেসেজ

এ ধরনের মেসেজ পদ্ধতিতে একজন থেরাপিস্ট একটি গরম (সহনীয় মাত্রার) করা পাথর রোগী বা

ক্লায়েন্টের দেহের নির্দিষ্ট কোন স্থানে যেমন আক্যুপ্রেসার পয়েন্টে ধরে রাখেন। পাথরটাকে সাধারনত

একটি টুল হিসাবে ব্যবহার করা হয়। এর সাথে অন্যান্য টেকনিক ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে শরীরের

গভীরে তাপকে সঞ্চালিত করা হয়।

রিফ্লেক্সোলোজি

রিফ্লেক্সোলোজিতে হাত, বৃদ্ধাঙ্গুলি ও অন্যান্য আঙ্গুল ব্যবহার করে পায়ের পাতার বিভিন্ন স্থানে

উদ্দীপনার সৃষ্টি করা হয়। মনে করা হয়, পায়ের পাতার ঐসব নির্দিষ্ট পয়েন্টের সাথে দেহের বিভিন্ন

অংগ-প্রত্যঙ্গের একটা নিবিড় যোগসূত্র রয়েছে। এই উদ্দীপনা সৃষ্টির ফলে ঐসব অংগ-প্রত্যঙ্গের

কার্যকারীতা বেড়ে যায়।

প্রেগনেন্সি মেসেজ

গর্ভধারনকালীন সময়ে মহিলাদের শরীরে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। শরীর এ বিভিন্ন ধরনের

চাপ, পেশির খিঁচুনি, ব্যাথা, হাত-পা ফুলে যাওয়া, গিঁরায় ব্যাথা ইত্যাদি দেখা দেয়। প্রেগনেন্সি মেসেজ

এগুলো থেকে আরাম দেয়। গর্ভাবস্থায় যেহেতুঅনেক ধরনের মেডিকেশনের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে,

অন্যান্য মেডিকেল অপশনেও থাকে সীমাবদ্ধতা, তাই প্রেগনেন্সি মেসেজ বিশেষ সহায়ক ভূমিকা পালন করে।

গর্ভবতি মহিলাকে তার সুবিধাজনক পজিশনে নিয়ে এই থেরাপি দেয়া হয়।

ওয়েবএমডি অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: সুস্থ সম্পর্ক রক্ষায়
Previous Health Tips: মাথা ব্যথার নাম যখন সাইনুসাইটিস

আরও স্বাস্থ্য টিপ

ব্যাক পেইন বা পিঠের ব্যাথা নিয়ন্ত্রণে রাখতে হলে

ব্যাকপেইন আমাদের খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর যখনই আপনি এ সমস্যায় পড়বেন নিজের সব কাজকর্ম বাদ দিয়ে বসে থাকবেন না। সচল থাকুন, দেখবেন ব্যথা আর বাড়তে পারবে না। আর বাড়িতে একটু চেষ্টা করলেই কমাতে পারেন এই অসহ্য ব্যথা।  জেনে নিন কীভাবে করবেন এই কাজগুলো। # অফিসে অনেকক্ষণ টানা বসে থাকবেন... আরও দেখুন

গর্ভাবস্থায় কী খাবেন, কতটা খাবেন?

গর্ভবতী হওয়ার পরপরই যে প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরপাক খেতে শুরু করে তার একটি হল গর্ভকালীন ডায়েট। বিশেষ এই শারীরিক অবস্থায় কোন ধরনের খাবার খাওয়া যাবে, কোনটি যাবে না, কোন খাবার বেশি পরিমাণে, কোনটা কম করে খেতে হবে— এমন নানা প্রশ্নে মন আচ্ছন্ন হয়ে থাকে। পাশাপাশি আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের... আরও দেখুন

গলা এবং ঘাড়ের ভাজ দূর করতে

আমরা প্রায় সবাই মুখ এবং ত্বকের যত্ন নিয়ে বেশি গুরুত্ব দিতে গিয়ে গলা, ঘাড় এবং তার আশপাশের জায়গা যত্ন থেকে বাদ পরে যায়। যার ফলে সুন্দর মুখ ও ত্বকের সাথে ভাজ পরা মলিন গলা, যা সত্যিই বেমানান। আসুন জেনে নিই সেইসব পরিবর্তন যা গলা এবং ঘাড়ে ভাজ পরা থেকে আপনাকে রক্ষা করবে। ১. গলা এবং... আরও দেখুন

বিয়ের পর মুটিয়ে যাওয়া রোধ করার ৯টি উপায়

বিয়ের পর স্বামী স্ত্রী দুই জনেরই হুট করে ওজনটা বেড়ে যায়। কিন্তু কেন জানি স্বামীর ক্ষেত্রে অতটা বেশি নজরে না পড়লেও, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে বেড়ে যাওয়া ওজনটা বেশ ভাল মতোই নজরে পড়ে। কিন্তু হঠাৎই কেন ওজন এত বেড়ে যায় তা কি ভেবে দেখেছেন? বিয়ের পর একটি মেয়ে যে শুধু নিজের বাড়িটা পেছনে ফেলে আসে তা নয়।... আরও দেখুন

রক্তের গ্রুপ ও চারিত্রিক বৈশিষ্ট্য

রক্তের গ্রুপ ও মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের বেঁচে থাকার অন্যতম উপাদান হচ্ছে রক্ত। শরীরের মোট ওজনের শতকরা ৭ ভাগ রক্ত থাকে। আর সেই রক্তের শতকরা ৯২ ভাগই থাকে জলীয় পদার্থ দ্বারা তৈরি। Clr ক্ষারীয় রক্ত আপাত দৃষ্টিতে একই রকম মনে হলেও আন্তর্জাতিক রক্ত পরিসঞ্চালন সোসাইটির মতে তা থাকে ৩২টি ভিন্ন... আরও দেখুন

নীরব হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাক তথা এমআই (Myocardial Infraction) হওয়ার আগ মুহূর্তে সাধারণত বেশ কিছু উপসর্গ দেখা দেয়। যেমন বুকে ব্যথা হওয়া, বুকে চাপ লাগা, অস্থিরতা বোধ করা, হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা। বুকের ব্যথা কখনো কখনো বাম ঘাড়ের দিকে বা বাম চোয়ালে যেতে পারে, শুধু তাইনা, বাম বাহুর ভিতরের দিকেও ব্যথা ছড়িয়ে পড়তে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')