home top banner

স্বাস্থ্য টিপ

খাবার অপচয় রোধের কয়েকটি পদ্ধতি পর্ব-২
১৫ অগাস্ট, ১৩
View in English

খাবার অপচয় রোধের কয়েকটি পদ্ধতি পর্ব-২

আগের তুলনায় বাজারে যাওয়ার পরিমান বাড়িয়ে দিন

সপ্তাহে একদিন বাজারে গিয়ে পুরো সপ্তাহের সবজী, ফলমূল একবারে না কিনে সময়-সুযোগ করে

সপ্তাহে দু’বার কিংবা তিন বার যান। পুরো সপ্তাহের না কিনে এক বা দুইদিনের জন্য কিনুন। ক্রয়কৃত

জিনিসপত্রের সর্বোচ্চ ব্যবহারের পর আবার ক্রয় করুন।

চেষ্টা করুন স্থানীয়ভাবে উৎপাদিত, স্থানীয় বাজারে প্রাপ্য জিনিস ক্রয় করার

দ্রুত পচনশীল দ্রব্যসমূহ যা স্থানীয়ভাবে উৎপাদিত, স্থানীয় বাজারে প্রাপ্য ক্রয় করলে একদিকে যেমন

টাটকা জিনিসটি পাওয়া যায় তেমনি নষ্ট হওয়ার আগেই সেগুলোর সদব্যবহার নিশ্চিত করা যায়। তবে এই

ব্যাপারটি নির্ভর করে আপনার অবস্থানের উপর।

সাপ্তাহিক মেন্যুর তালিকা তৈরী করে নিন

হ্যাঁ, একটা তালিকা তৈরী করে নিতে পারেন। কোন দিন কোন বেলায় খাবারের মেন্যুতে কী কী থাকবে।

কোন দিন বিশেষ খাবার তৈরী করতে চান, তা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে পারেন। তালিকা অনুযায়ী

বাজার করুন। স্টোর থেকে, ফ্রিজ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ব্যবহার করুন।

কেনার আগে মোড়কের লেখাগুলো পড়ে নিন

এটি খুব গুরুত্বপূর্ন ব্যাপার। কেনার আগে অবশ্যই মোড়কের গায়ে লেখা ক্রয়ের সর্বশেষ সময়সীমা,

ব্যবহারের সময়সীমা, উপাদানসমূহ, ব্যবহার বিধি ইত্যাদি দেখে কিনুন। যেমন লেখা থাকে “Sell-by”  বা

“Use-by”  ইত্যাদি। Sell-by  তারিখ আপনাকে জানান দিচ্ছে প্রোডাক্টটি স্টোর থেকে কত তারিখের

মধ্যে কিনবেন। তবে কেনার পরে এটি অন্ততঃ আরো ১/২ সপ্তাহ ধরে সেটি ব্যবহার করতে পারবেন। Useby  তারিখ দিয়ে বোঝানো হচ্ছে কত তারিখের মধ্যে ব্যবহারে সেটির সর্বোচ্চ মান বজায় থাকবে। তবে

তারিখ যেটাই থাকুক, যথাযথভাবে সংরক্ষন করা হলে খাবারটি মেয়াদ উত্তীর্ন হবার পরও বেশ কিছুদিন

টাটকা থাকতে পারে।

তবে হ্যাঁ, যদি আপনি দেখেন দ্রব্যটির রঙ পরিবর্তন হচ্ছে, হালকা গন্ধ ছড়াচ্ছে কিংবা যেভাবে থাকার কথা

সেভাবে নেই, তাহলে অবশ্যই কোন ধরনের ঝুঁকি নিবেন না। আর অতি অবশ্যই শিশুদের কোন খাবারে বা

কোন ফরমুলা মেয়াদ উত্তীর্ন হবার পর  ব্যবহার করবেন না, শিশুদের খেতে দিবেন না।

পরিশেষে, আপনার রান্না ঘরে যা যা আছে তার সর্বোচ্চ সদব্যবহার নিশ্চিত করুন। দেখবেন যেমন খাবার

নষ্ট হওয়ার সম্ভাবনা কমবে তেমনি বাঁচবে খরচ।

হোল লিভিং ডট কম অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বিশেষ শিশুদের বেড়ে উঠার ৯ টি গুরুত্বপূর্ণ মাইলস্টোন
Previous Health Tips: মনটাকে কিভাবে ভালো রাখা যায়

আরও স্বাস্থ্য টিপ

উৎসবের পরও সজীব

ছকে বাঁধা জীবনে উৎসব যেন এক খুশির বারতা। সেটির উদ্যাপনের জন্য তাই কত প্রস্তুতি। কিন্তু উৎসব শেষে আবার ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার কথা ভাবলেই যেন অবসাদ ঘিরে ধরে। সে অবসাদকে এক তুড়ি মেরে বিদায়ও করে দিতে পারেন আপনি নিজেই। হারমনি স্পার আয়ুর্বেদ ও রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘উৎসবের... আরও দেখুন

বার্ধক্যে স্বাস্থ্য ঠিকঃ পর্ব ১

বার্ধক্যে ঘাড়ে ব্যথা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই ঘাড়ের ব্যথায় ভোগেন। এই ব্যথা হওয়ার পেছনে নানাবিধ কারণ রয়েছে, যেমন- আঘাত লাগা, পজিশনাল অর্থাৎ ঘাড়ের নড়াচড়ার কারণে ব্যথা বা সঠিক নয় এমন পজিশনে ঘুমিয়ে পড়া, হাড়ে ইনফেকশন, অস্টিওপোরাসিস, টিউমার, সার্ভাইক্যাল স্পনডাইলোসিস ইত্যাদি। বয়স বাড়লে ঘাড়ে... আরও দেখুন

খাদ্যাভ্যাসে তরুণ্য

বয়স হয়ে যাবার পর আমরা অনেকেই পুরনো জীবনে ফিরে যেতে চাই। তবে শুধুনস্টালজিক হলেই তো চলবে না। চাইলে বয়সকে আটকে রাখতে পারেন আপনি। আর সেই সূত্র লুকিয়ে আছে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায়। প্রথমত নিজেদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনযুক্ত খাবার যোগ করতে হবে।... আরও দেখুন

থাকুন স্বস্তিতে

আবহাওয়ার চরম ভাব ও লোডশেডিংয়ে স্বস্তি নেই কারো। গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা, হিটস্টোক, ঘামাচি সহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন অনেকেই। একটু সচেতন হলেই আরামে ও স্বস্তিতে থাকতে পারেন এগরমেও। এ জন্য মেনে চলতে হবে কিছু টিপস। গরমে ঘামের মাধ্যমে প্রচুর পানি ও... আরও দেখুন

জন্মগত ত্রুটি এবং করণীয়

সৃষ্টির লগ্ন থেকে মানুষ বিভিন্ন প্রকার জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। এ ত্রুটিগুলো অতি সামান্য থেকে অতি জটিল সমস্যা হতে পারে। আদি যুগে গ্রিসে কোনো বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করলে তারা সেই বাচ্চাকে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করত। কোনো কোনো সময় তারা সেইব ত্রুটিযুক্ত বাচ্চা... আরও দেখুন

অফিসে বসে কাজ করেও অসুস্থ, বুঝবেন কী করে

অফিসে বসে কাজও আপনাকে যেকোনো দিন অসুস্থ করে দিতে পারে৷ কী থেকে বুঝবেন আপনি সেদিকে এগোচ্ছেন? আপনি কী ভাবেন, যেহেতুআপনি অফিসে বসে কাজ করেন, তাই যারা ফিল্ড ওয়ার্ক করেন, তাদের চেয়ে আপনার অসুস্থ হওয়ার আশঙ্কা কম? কিংবা আপনি কি এমন ধারণাতেও রয়েছেন যে, সমাজের যে মানুষদের অনেক বেশি পরিশ্রম... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')