home top banner

স্বাস্থ্য টিপ

খাবার অপচয় রোধের কয়েকটি পদ্ধতি পর্ব-১
১৪ অগাস্ট, ১৩
View in English

প্রতিদিন আপনার রান্না ঘরের ময়লার ঝুড়িতে কি পরিমান খাবার ফেলে দিচ্ছেন? কখনো খেয়াল করে দেখেছেন কি? হিসেব কষেছেন কি? হ্যাঁ, এরকম একটি হিসাবে দেখা গেছে যে, আমরা প্রতিদিন যত খাবার কিনি বা তৈরী করি তার প্রায় ১৪% খাবারই অপচয় হয়। শুধু তা-ই নয় পচে যাওয়া খাবার থেকে যে পরিমান গ্রীন হাউস গ্যাস (মিথেন) নির্গত হয়, তা কার্বন ডাই অক্সাইডের চেয়ে প্রায় ২৫ গুন বেশি ক্ষতিকারক।

তবে আশার কথা হচ্ছে আপনি একটু সচেতন হলেই এধরনের খাবার অপচয় রোধ করতে পারেন। তার জন্য দরকার পরিমিত কেনাকাটা আর যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ।

ময়লার ঝুড়ির প্রতি লক্ষ্য রাখুন

আপনি যদি সত্যি সত্যি খাবার অপচয়ের ব্যাপারে সিরিয়াস হন, তাহলে পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন আপনার ময়লার ঝুড়ির প্রতি লক্ষ্য রাখুন। দেখুন কী কী আইটেম, কী পরিমান নষ্ট হচ্ছে। প্রয়োজনে নোটবুকে টুকে রাখুন।

এরপর অভ্যাস বদলের পালা। প্রয়োজনের অতিরিক্ত কেনা বাদ দিন। বেশি বা উদবৃত্ত থেকে গেলে সেগুলো যথাযথভাবে সংরক্ষন করুন ফ্রিজে কিংবা এয়ারটাইট কোন কনটেইনারে। ঘরে বসে খাবার তৈরী করার সময় খেয়াল রাখুন কতজনের জন্য কতটুকু প্রয়োজন হতে পারে।

ফ্রিজে আইটেম অনুযায়ী খাবার সাজিয়ে রাখুন

ফ্রিজে যখন খাবার রাখবেন, তখন আইটেম অনুযায়ী সাজিয়ে রাখুন। এতে কোন খাবার চোখের আড়ালে থাকবে না। খাওয়ার অযোগ্য হওয়ার আগেই সেটার সদব্যবহার করতে পারবেন। প্রতি সপ্তাহে ফ্রিজ পরিস্কার করার সময় কোন খাবারের অবশিষ্টাংশ বা অব্যবহৃত অংশ আলাদা করে রাখুন। নতুন করে কোন স্বচ্ছ কনটেইনারে রেখে পরিস্কারের পর ফ্রিজের সামনের দিকে রাখুন। যাতে সহজেই আপনার নজরে পড়ে।

প্লেটে একবারে বেশি না নিয়ে অল্প করে নিন

বাড়িতে খাওয়ার টেবিলে প্লেটে খাবার তুলে নেয়ার সময় ভাবুন যে আপনি সবটা শেষ করতে পারবেন কি না। প্রয়োজনে বার বার তুলে নিন। এতে করে যেমন আপনার খাবার নষ্ট হবার সম্ভাবনা কমে যাবে তেমনি একটু একটু করে হলেও বাঁচাতে পারবেন বাজার খরচের একটা অংশ।

খাবার তৈরীতে নমনীয় হউন

সবজী রান্না করবেন? স্যুপ বা শরবত বানাবেন? কিন্তু সবজীর কিছু অংশ তো পচে গেছে। কলাটা একটু বেশি পেকে গেছে। গাঁজরটা কেমন শুকিয়ে গেছে। পনিরের কোনায় একটু পচন ধরেছে। একটু নমনীয় হউন। পচা বা শুকিয়ে যাওয়া অংশটুকু ফেলে বাকীটুকু কাজে লাগান।

ফ্রিজের সেটিংস চেক করুন

বিশেষজ্ঞরা বলেন, বেশিরভাগ পরিবারেই ফ্রিজের তাপমাত্রা একটু বেশি সেট করা থাকে। ফলে খাবার নষ্ট হয় তাড়াতাড়ি। তারা বলেন ফ্রিজের তাপমাত্রা ৩৯ ডিগ্রি ফারানহাইট বা ৫ ডিগ্রি সেলসিয়াসে রাখলে খাবার অনেকদিন পর্যন্ত টাটকা থাকে।

অবশিষ্টাংশ ফ্রিজারে রাখুন

ক্রয়কৃত খাবার, সবজী, ফল কিংবা তৈরীকৃত খাবার ব্যবহার বা গ্রহনের পর  উদবৃত্ত অংশ ফ্রিজারে রাখুন। সস বা পেস্ট জাতীয় হলে ডীপ অংশে রাখুন আর বাকীগুলো নরমাল অংশে রাখুন। ফ্রিজের মত ফ্রিজারের তাপমাত্রার সেটিংসটাও দেখে নিন। খেয়াল রাখুন জিরোতে আছে কি না।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বেশি বয়সেও কাজ করা স্বাস্থ্যের জন্য ভাল
Previous Health Tips: Hypnosis, Meditation, and Relaxation for Pain Treatment Part-3

আরও স্বাস্থ্য টিপ

Easy, lazy and healthy tips to increase your metabolism

Metabolic rate is the main factor which lies between you and your weight loss. An increase in metabolic rate helps to lose weight. High metabolic rate enables fast burning of calories. Since metabolism controls your weight, you must have an idea about the ways that can boost the metabolism... আরও দেখুন

বেশি খেয়ে অস্বস্তিতে ভুগছেন?

ঈদ মানেই উৎসব, ঈদ মানেই আনন্দ। পুরো একটি মাস রোজা রাখার পরে আসে খুশির ঈদ। রোজার সময় আমাদের খাবার তালিকা এবং সময়সূচীর মধ্যে অনেক পরিবর্তন আসে। কিন্তু ঠিক একমাস পরে ঈদের মাধ্যমে আমাদের এই খাবার তালিকা এবং সময়সূচীর মধ্যে পুনরায় পরিবর্তন আসে এবং আগের মতো জীবনসূচীতে ফিরে যাই। কিন্তু যেহেতু... আরও দেখুন

বয়সের ছাপ রুখতে হলে লক্ষ্য করুন

চোখের তলায় ভাঁজ, বলিরেখা, খোলা রোমকূপ, নির্জীব ত্বক এসবই বয়সের ছাপের লক্ষণ। বয়স বাড়লে ত্বকে তার প্রভাব পড়বেই। তবে নিয়মিত পরিচর্যায় ত্বক সতেজ ও সুন্দর রাখা সম্ভব। দীর্ঘদিন ধরে ত্বকের যত্ন না নিলে বেশি বয়সের অনেক আগেই ত্বকে বয়সের ছাপ দেখা যায়। তাই অবহেলা না করে শুরু থেকেই ত্বকের যত্ন... আরও দেখুন

জন্ম বিরতিকরন পিল এবং ওজন বেড়ে যাওয়ার মাঝে কি কোন সম্পর্ক আছে?

প্রায় সবরকম ওষুধেরই কোনও না কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। যেমন অ্যাসপিরিন সেবনের পর বুক জ্বালাপোড়া করতে পারে, কাশির ওষুধে ঘুম ঘুম ভাব হয়। তবে বেশির ভাগ জন্ম বিরতিকরন পিলের পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হল – যৌনাঙ্গে অস্বাভাবিক রক্তপাত, স্তনে ব্যথা, বমি বমি ভাব এবং মাথা ব্যথা। আবার অনেক... আরও দেখুন

ক্যান্সার প্রতিরোধে সয়াবিন ও হলদের ব্যাবহার

সয়াবিনে বিদ্যমান সয়া আইসোফ্ল্যাভোন ও হলুদে বিদ্যমান কুরকুমিনের প্যানক্রিয়েটিক এ অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধী গুণ আছে। আইসোফ্ল্যাভোন ও কুরকুমিন যৌথ ভাবে ক্যান্সার সৃষ্টিকারী জিনের কার্যকারিতা বন্ধ করার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আমেরিকার গবেষক দল লক্ষ করেন এশিয়া মহাদেশের... আরও দেখুন

সারাদিন সতেজ থাকতে যা করবেন

সকালের শুভ্র স্নিগ্ধ হাওয়া দিনের শুরুটাই মন ভালো করে দেয়। সকালের সেই সতেজ ভাব সারাদিনের সকল কাজে প্রভাব ফেলে। মন ভালো থাকে, কাজের চাপকে চাপ মনে হয় না, সব কিছুকে ভালো লাগে তখন। কিন্তু দিনের শুরুতে সকালটা ভালো না কাটলে পুরো দিনটিই খারাপ যায়। সামান্য কারণেই অনেক বিরক্ত লাগে অথবা মেজাজ খারাপ হয়ে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')