home top banner

স্বাস্থ্য টিপ

ইফতারে ভাজাপোড়া ও সেহরিতে চা পান ঠিক ন
২৭ জুলাই, ১৩
  Viewed#:   229

 রোজায় ভাজাপোড়া খাবার প্রায় সবারই প্রিয়। কিন্তু এ ভাজাপোড়াজাতীয় ইফতারিসামগ্রী গ্রহণের

ফলেই অনেক রোজাদার শারীরিক অস্বস্তিতে ভোজন বলে উল্লেখ করেছে 'ইন্টারন্যাশনাল জার্নাল

অব রমাদান ফাস্টিং রিসার্চ'-এ প্রকাশিত একটি গবেষণালব্ধ নিবন্ধ। এতে বলা হয়েছে ভাজাপোড়া,

অতি মসলাযুক্ত ও অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার গ্রহণের কারণে অনেকেই রোজা রেখে অসুস্থ হয়ে

পড়েন। তবে রোজার পর এদের অধিকাংশই ক্রমান্বয়ে সুস্থ হয়ে ওঠেন। হঠাৎ করে এক সঙ্গে এসব

খাবার গ্রহণের ফলে বদহজম, বুকজ্বালা এবং ওজন বৃদ্ধির সমস্যা দেখা দেয়। রোজা রাখার সময়

যাতে এসিডিটি দেখা না দেয় তা প্রতিরোধের জন্য অাঁশযুক্ত খাবার, শাকসবজি ও ফলমূল খাওয়ার

পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজাতীয় খাবার পাকস্থলীর মাংসপেশির সংকোচন প্রসারণ প্রক্রিয়া

বাড়িয়ে দেয় পেটফাঁপা যেমন প্রতিরোধ করে, তেমনি খাবারগুলোকে ভেঙে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে পরিণত

করে। ফলে খাবার সহজেই হজম হয়ে যায়, এসিডিটি দেখা দেয়ার প্রবণতা হ্রাস পায়। উল্লেখ্য, রোজায়

বাজারে তৈরি ভাজাপোড়া খাবারের অধিকাংশই ভাজা হয় পুরনো তেলে। একই তেলে বারবার ভাজা

খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে ক্ষতিকর রাসায়নিক পদার্থের সৃষ্টি হয় সেই তেলে। এসব

রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসেবে পরিচিত। একইভাবে ক্যান্সারের উদ্রেককারী

আরেকটি উপাদান হচ্ছে রঙিন শরবতে ব্যবহৃত কৃত্রিম রঙ। ইফতারের পর ঘুমানোর আগ পর্যন্ত

শরীরে সারা দিনের পানিস্বল্পতা এবং শরীরকে দূষণমুক্ত করার জন্য পানি গ্রহণের কথা বলা হয়েছে এ

নিবন্ধে। সেহরির পর অনেকেই চা পান করেন। চা অনেক উপকারী_ এ কথাও প্রায় সবার জানা। কিন্তু

এ নিবন্ধে গবেষকরা সেহরির পর চা পান থেকে বিরত থাকতে বলেছেন একটি ভিন্ন কারণে। গবেষকরা

বলছেন, চায়ের মধ্যে ক্যাফেইন থাকে। এ ক্যাফেইন প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে শরীরে খনিজ

লবণ ও পানিস্বল্পতা দেখা দিয়ে থাকে। এ পানিস্বল্পতা রোজাদারের জন্য কাম্য নয়। বরং সেহরির পর

কলা খাওয়া যেতে পারে। কলায় রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং কার্বোহাইড্রেট। তবে কলা কারো

কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য করে থাকে। এ ক্ষেত্রে অাঁশযুক্ত খাবার সঙ্গে খেলে আর কোনো

সমস্যা দেখা দেয়ার কথা নয়। রোজায় সুষম খাবার পরিমাণ মতো গ্রহণ করলেই শরীর সুস্থ থাকবে

বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুষম খাবার খেয়ে রোজা রেখে ইফতারের আগে হাত-পা সঞ্চালন জাতীয়

হালকা ব্যায়াম এবং সময়মতো নামাজ আদায় করলেই অতিরিক্ত ওজন সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা

রোজা থেকে ওজন কমানোর সুযোগ পাবেন বলেও উল্লেখ রয়েছে এ নিবন্ধে। রোজার সময় গভীর

নিদ্রার ব্যাপারে গুরুত্ব দেয়া হয়েছে। তাই তারাবি নামাজের পর যতদ্রুত সম্ভব সামান্য ঘুমানোই

উত্তম।

সূত্র - যায়যায়দিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Surprising Hidden Causes of Weight Gain
Previous Health Tips: রোজায় খাবার খাবেন বুঝেশুনে

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')