home top banner

Health Tip

সুস্থ স্বাভাবিক ত্বকের প্রয়োজনীয় পুষ্টি
17 July,13
View in English

আপনি জানেন কি আপনার ত্বকের জন্য কোন কোন খাবার উত্তম? ত্বকে কোন কোন ভিটামিন আর পুষ্টি দরকার?

হ্যাঁ, আপনি জানেন যে আপনার ত্বককে সুস্থ রাখতে হলে তার যত্ন নিতে হবে, প্রয়োজনীয় পুষ্টি দিতে হবে, তার পরিচর্যা করতে হবে। কিন্তু যা খাচ্ছেন, তাতে কি ত্বক প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে? অথবা আপনি যে সাপ্লিমেন্ট গ্রহন করছেন তা কি যথেষ্ট? কিংবা যে ধরনের এন্টি-অক্সিডেন্ট সম্মৃদ্ধ লোশন ব্যবহার করছেন, তা কি যথার্থ?

চলুন জেনে নেয়া যাক। “ত্বকের সৌন্দর্য্য তা-ই, যা ভিতরে বাইরে প্রভাব বিস্তার করে” – বলেছেন ডার্মাটোলজিস্ট ডরিস ডে। তারুন্যময় ত্বক পেতে যুগান্তকারী কর্মসূচী হাতে নিন, ঘড়ির কাঁটা উলটে দিন।

ত্বকের যত্নে খাবার একটা বিষয় বটে
এন্টি-অক্সিডেন্ট সম্মৃদ্ধ ফল আর শাক-সবজী পর্যাপ্ত পরিমানে খান। এতে আপনার ত্বকসহ পুরো বডি ভাল থাকবে। এন্টি-অক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি, ই, এ ফ্রি রেডিকেল হিসাবে চিহ্নিত একধরনের অস্থায়ী অনু দ্বারা সংঘটিত ক্ষয় হওয়াকে নিয়ন্ত্রণ করে। এই ফ্রি রেডিকেলগুলো ত্বকের কোষের ক্ষতি করে এবং বুড়িয়ে যাওয়া ত্বরান্বিত করে। তাই বেশি বেশি এন্ট-অক্সিডেন্ট পেতে পর্যাপ্ত পরিমানে নানাধরনের ফলমূল আর শাক-সবজী খেতে হবে।

যেমনটি বলছিলেন ডে যে, ত্বককে বুড়িয়ে যাবার হাত থেকে রক্ষা করতে হলে যতটা পারেন খেতে হবে নানা ধরনের এবং রঙের শাক-সবজী আর ফলমূল। বিকেলের নাস্তায় রাখতে পারেন ব্লুবেরী, স্ট্রবেরী, আঙ্গুর। সবজীতে রাখতে পারেন গাঢ় সবুজ পাতাযুক্ত সবজী, পালং, কাচা মরিচসহ অন্যান্য সবজী। এসবের সাথে যোগ করতে পারেন একটু টমেটো পেস্ট যাতে প্রচুর পরিমানে এন্টি-অক্সিডেন্ট থাকে যার নাম লাইকোপিন। ঢেঁকি ছাঁটা চাল বা বাদামী চালের ভাত সাথে সিদ্ধ সবজী তো রাখবেনই। 
ডার্মাটোলজিস্ট ডেভিড ই ব্যাংক এর মতে “আরেকটি ভাল উপায় হল আপনার খাদ্য তালিকায় ওমেগা-৩ ফ্যাটি এসিড সম্মৃদ্ধ খাবার রাখা যেগুলো কিনে আপনার রান্নাঘরের স্টকে রেখে দিতে পারেন, যেমন স্যালমন আর সারডিন জাতীয় মাছ, ডিম, আখরোট ইত্যাদি”। 

এবার জেনে নিন সাপ্লিমেন্ট সম্মন্ধে
উজ্জ্বল স্বাভাবিক ত্বকের যত্নে স্বাস্থ্যসম্মত এবং সূষম খাবারের বিকল্প নেই। ডেভিড ব্যাংক, যিনি নিউইয়র্কের সেন্টার ফর ডার্মাটোলজি, কসমেটিকস এন্ড লেজার সার্জারি বিভাগের পরিচালক এর পরামর্শ হল, দৈনিক খাবারের সাথে বাড়তি কিছু খনিজসহ মাল্টিভিটামিন খেলে আপনার যথাযথ পুস্টির চাহিদা মিটবে, যদি আপনার খাবার সূষম না হয়। এছাড়া আপনাকে যদি বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকতে হয় কিংবা দূষিত বাতাসের সংস্পর্শে থাকতে হয় বা পরোক্ষ ধুমপানে আক্রান্ত হতে হয়, তাহলেও আপনাকে আপনার শরীরে বাড়তি ভিটামিনের যোগান দিতে হবে।

আপনার ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন
স্বাস্থ্যসম্মত খাবারের পাশাপাশি ত্বকের যত্নে আরো যেসব বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত সেগুলো হলঃ ধুমপান বাদ দেয়া, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, আর পর্যাপ্ত পানি পান। আর রোদে গেলে অবশ্যই সান-স্ক্রীন ব্যবহার করুন। এক্ষেত্রে SPF-30  হলে ভাল হয়। কেনার আগে লেবেলে ‘ব্রড স্পেকট্রাম’ লেখা দেখে কিনুন। যা সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আপনার ত্বককে সুরক্ষা দেবে – কথাগুলি বলেছেন উ’লারী লয়েড। তিনি আরো বলেন, “বাইরে গেলে যতটা সম্ভব কম সময় ধরে রোদে থাকুন। বিশেষ করে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়টা অন্ততঃ এড়িয়ে চলুন। এমন পোষাক, হ্যাট পরিধান করুন যাতে সূর্যরশ্মি সরাসরি আপনার গায়ে না লাগে। ছায়াযুক্ত স্থানে থাকুন। আপনি যদি সাতার কাটেন কিংবা এমন কাজে থাকেন যাতে প্রচুর ঘামেন, তাহলে কমপক্ষে ২ ঘন্টা পরপর সানস্ক্রিন ব্যবহার করুন।

ধৈর্য্য রাখুন
ভাল ফল পেতে, সময় দিন। তাড়াহুড়ো ভাল রেজাল্ট দেয় না। আপনার ত্বকের উন্নতির জন্য কমপক্ষে ৩ মাস সময় লাগতে পারে। যেমনটি বলছিলেন ব্যাংক, “চেষ্টা করা যান, সত্যটাকে মেনে নিন আর কাজ করার জন্য পূর্ন সময় দিন”।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ভাজাপোড়া কমিয়ে চাই স্বাস্থ্যকর ইফতার
Previous Health Tips: Remove Dark Underarm Using Natural Remedies~

More in Health Tip

৫ টি চর্বিযুক্ত খাবার যা আপনাকে স্লিম করবে

যারা খুব বেশী চর্বিযুক্ত খাবার খান তারা মোটা হয়ে যাবেন—কথাটি কি সত্য? আসলে তা নয়। বিজ্ঞান দেখিয়েছে যে চর্বিযুক্ত খাবার খেলেই আপনি মোটা হবেন না। যে সকল খাবার অপ্রয়োজনীয় ধরণের চর্বিতে বোঝাই সেগুলি আপনাকে মোটা বানিয়ে দিবে। ঝলসানো এবং সেঁকা খাবারের বহিরাবরণে থাকা ট্রান্স ফ্যাট (trans fat) এবং... See details

Seven natural solutions for chronic constipation

Mainstream medicine considers three bowel movements occurring less than three times per week a sign of chronic constipation. Mainstream medicine also considers one bowel movement per day more than adequate. Chinese medicine, Ayurveda, and the Weston A. Price Foundation consider two or ... See details

Treating Minor Burns: Make Your Own Home Remedy for Burns...

Treating Minor Burns: Make Your Own Home Remedy for Burns... Make your own home remedy for burns to have on hand in case of a minor emergency. Burns happen all the time in households and can occur due to a variety of causes such as hot oil, fire, electrical appliances and overexposure to... See details

ব্লাকহেড এবং হোয়াইটহেড থেকে মুক্তি উপায়

সুন্দর এবং পরিস্কার ত্বক বজায় রাখার জন্য দীর্ঘ সময় এবং ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন। ত্বক বিশেষজ্ঞরা হয়ত অনেক ধরণের প্রডাক্ট ব্যবহারের সুপারিশ করে থাকবেন, কিন্তু এর কিছু হতে পারে বেশ ব্যয়বহুল এবং তা কার্যকরী হতে বেশ সময় নিতে পারে। আপনার দৈনিক স্বাস্থ্য বিধিতে কিছু গৃহচিকিৎসা যোগ করে আপনি... See details

একটাই সমাধান: অ্যালোভেরা

আমরা বিভিন্ন সময় নিজেদের শরীর এবং ত্বকের নানা সমস্যা নিয়ে চিন্তিত থাকি। কেউ হয়তো অনেক মোটা হয়ে যাচ্ছি, ব্যায়াম করার সময় নেই। কারও বা ত্বকে কালো দাগ, ব্রণ বা শুষ্কতা দূর করার উপায় খুঁজছি। আর চুলের সমস্যা তো মনে হয় সবচেয়ে বেশি, চুল পড়ে যাচ্ছে, নিস্তেজ আর রুক্ষভাব কিছুতেই যাচ্ছে না। সত্যি... See details

জেনে নিন করলার বিষ্ময়কর ৭টি স্বাস্থ্য উপকারিতা

করলা শুনলেই অনেকে নাক মুখ কুঁচকে ফেলেন। করলার তেঁতো স্বাদ অনেকেই পছন্দ করেন আবার অনেকেই একেবারেই মুখে তুলতে পারেন না এই সবজিটি। তিতা করলার স্বাদ সবার পছন্দের না হলেও এর আছে অনেক গুণ। নিয়মিত তিতা করলা খাওয়ার অভ্যাস করলে নানান রকমের রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে পাওয়া যায় প্রচুর... See details

healthprior21 (one stop 'Portal Hospital')