home top banner

স্বাস্থ্য টিপ

সুস্থ স্বাভাবিক ত্বকের প্রয়োজনীয় পুষ্টি
১৭ জুলাই, ১৩
View in English

আপনি জানেন কি আপনার ত্বকের জন্য কোন কোন খাবার উত্তম? ত্বকে কোন কোন ভিটামিন আর পুষ্টি দরকার?

হ্যাঁ, আপনি জানেন যে আপনার ত্বককে সুস্থ রাখতে হলে তার যত্ন নিতে হবে, প্রয়োজনীয় পুষ্টি দিতে হবে, তার পরিচর্যা করতে হবে। কিন্তু যা খাচ্ছেন, তাতে কি ত্বক প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে? অথবা আপনি যে সাপ্লিমেন্ট গ্রহন করছেন তা কি যথেষ্ট? কিংবা যে ধরনের এন্টি-অক্সিডেন্ট সম্মৃদ্ধ লোশন ব্যবহার করছেন, তা কি যথার্থ?

চলুন জেনে নেয়া যাক। “ত্বকের সৌন্দর্য্য তা-ই, যা ভিতরে বাইরে প্রভাব বিস্তার করে” – বলেছেন ডার্মাটোলজিস্ট ডরিস ডে। তারুন্যময় ত্বক পেতে যুগান্তকারী কর্মসূচী হাতে নিন, ঘড়ির কাঁটা উলটে দিন।

ত্বকের যত্নে খাবার একটা বিষয় বটে
এন্টি-অক্সিডেন্ট সম্মৃদ্ধ ফল আর শাক-সবজী পর্যাপ্ত পরিমানে খান। এতে আপনার ত্বকসহ পুরো বডি ভাল থাকবে। এন্টি-অক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি, ই, এ ফ্রি রেডিকেল হিসাবে চিহ্নিত একধরনের অস্থায়ী অনু দ্বারা সংঘটিত ক্ষয় হওয়াকে নিয়ন্ত্রণ করে। এই ফ্রি রেডিকেলগুলো ত্বকের কোষের ক্ষতি করে এবং বুড়িয়ে যাওয়া ত্বরান্বিত করে। তাই বেশি বেশি এন্ট-অক্সিডেন্ট পেতে পর্যাপ্ত পরিমানে নানাধরনের ফলমূল আর শাক-সবজী খেতে হবে।

যেমনটি বলছিলেন ডে যে, ত্বককে বুড়িয়ে যাবার হাত থেকে রক্ষা করতে হলে যতটা পারেন খেতে হবে নানা ধরনের এবং রঙের শাক-সবজী আর ফলমূল। বিকেলের নাস্তায় রাখতে পারেন ব্লুবেরী, স্ট্রবেরী, আঙ্গুর। সবজীতে রাখতে পারেন গাঢ় সবুজ পাতাযুক্ত সবজী, পালং, কাচা মরিচসহ অন্যান্য সবজী। এসবের সাথে যোগ করতে পারেন একটু টমেটো পেস্ট যাতে প্রচুর পরিমানে এন্টি-অক্সিডেন্ট থাকে যার নাম লাইকোপিন। ঢেঁকি ছাঁটা চাল বা বাদামী চালের ভাত সাথে সিদ্ধ সবজী তো রাখবেনই। 
ডার্মাটোলজিস্ট ডেভিড ই ব্যাংক এর মতে “আরেকটি ভাল উপায় হল আপনার খাদ্য তালিকায় ওমেগা-৩ ফ্যাটি এসিড সম্মৃদ্ধ খাবার রাখা যেগুলো কিনে আপনার রান্নাঘরের স্টকে রেখে দিতে পারেন, যেমন স্যালমন আর সারডিন জাতীয় মাছ, ডিম, আখরোট ইত্যাদি”। 

এবার জেনে নিন সাপ্লিমেন্ট সম্মন্ধে
উজ্জ্বল স্বাভাবিক ত্বকের যত্নে স্বাস্থ্যসম্মত এবং সূষম খাবারের বিকল্প নেই। ডেভিড ব্যাংক, যিনি নিউইয়র্কের সেন্টার ফর ডার্মাটোলজি, কসমেটিকস এন্ড লেজার সার্জারি বিভাগের পরিচালক এর পরামর্শ হল, দৈনিক খাবারের সাথে বাড়তি কিছু খনিজসহ মাল্টিভিটামিন খেলে আপনার যথাযথ পুস্টির চাহিদা মিটবে, যদি আপনার খাবার সূষম না হয়। এছাড়া আপনাকে যদি বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকতে হয় কিংবা দূষিত বাতাসের সংস্পর্শে থাকতে হয় বা পরোক্ষ ধুমপানে আক্রান্ত হতে হয়, তাহলেও আপনাকে আপনার শরীরে বাড়তি ভিটামিনের যোগান দিতে হবে।

আপনার ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন
স্বাস্থ্যসম্মত খাবারের পাশাপাশি ত্বকের যত্নে আরো যেসব বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত সেগুলো হলঃ ধুমপান বাদ দেয়া, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, আর পর্যাপ্ত পানি পান। আর রোদে গেলে অবশ্যই সান-স্ক্রীন ব্যবহার করুন। এক্ষেত্রে SPF-30  হলে ভাল হয়। কেনার আগে লেবেলে ‘ব্রড স্পেকট্রাম’ লেখা দেখে কিনুন। যা সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আপনার ত্বককে সুরক্ষা দেবে – কথাগুলি বলেছেন উ’লারী লয়েড। তিনি আরো বলেন, “বাইরে গেলে যতটা সম্ভব কম সময় ধরে রোদে থাকুন। বিশেষ করে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়টা অন্ততঃ এড়িয়ে চলুন। এমন পোষাক, হ্যাট পরিধান করুন যাতে সূর্যরশ্মি সরাসরি আপনার গায়ে না লাগে। ছায়াযুক্ত স্থানে থাকুন। আপনি যদি সাতার কাটেন কিংবা এমন কাজে থাকেন যাতে প্রচুর ঘামেন, তাহলে কমপক্ষে ২ ঘন্টা পরপর সানস্ক্রিন ব্যবহার করুন।

ধৈর্য্য রাখুন
ভাল ফল পেতে, সময় দিন। তাড়াহুড়ো ভাল রেজাল্ট দেয় না। আপনার ত্বকের উন্নতির জন্য কমপক্ষে ৩ মাস সময় লাগতে পারে। যেমনটি বলছিলেন ব্যাংক, “চেষ্টা করা যান, সত্যটাকে মেনে নিন আর কাজ করার জন্য পূর্ন সময় দিন”।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ভাজাপোড়া কমিয়ে চাই স্বাস্থ্যকর ইফতার
Previous Health Tips: Remove Dark Underarm Using Natural Remedies~

আরও স্বাস্থ্য টিপ

গর্ভাবস্থায়ও সুন্দর ত্বক

মা, পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ। আর মা হওয়ার মাধ্যমেই একজন নারীর নারী জীবন পূর্ণতা পায়। মাতৃত্বের আনন্দ সীমাহীন। তবে মা হওয়ার অনুভূতি পেতে গর্ভাবস্থার সময়গুলো পার করা সত্যিই কঠিন।  গর্ভবতী মায়ের বেশিরভাগ সময়ই শরীরে নানা ধরনের পরিবর্তন হতে থাকে। শারীরিক এবং মানসিকভাবে পরিবর্তনের সঙ্গে সঙ্গে... আরও দেখুন

পেট স্লিম রাখার ৯টি উপায়

মেয়েদের শরীরে মেদ অনেক সহজেই জমে। বিশেষ করে ৩০-৩২ বছর বয়সে মেয়েদের শরীরে স্বাভাবিকভাবেই মেদ জমে। এই মেদ প্রথমত প্রকট হয় পেটে। এটি যে শুধু সৌন্দর্যহানী করে তা নয়, শরীরে যে বিভিন্ন অসুখ বাসা বাঁধছে তাও নির্দেশ করে। মহিলাদের ক্ষেত্রে ৩৫.৫ ইঞ্চির বেশি পেট এর সাইজ থাকলে হার্ট এর অসুখ, ডায়বেটিস হতে... আরও দেখুন

শুষ্ক বা রুক্ষ ত্বকের জন্য সুন্দর্য্য টিপস

ত্বকের টোন বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে টিপস ভিন্ন ভিন্ন ত্বকের যেমন ভিন্ন ভিন্ন প্রয়োজন, তেমনি মোকাবেলা করতে ভিন্ন ভিন্ন সমস্যার। এখানে গুরুত্বপূর্ন  বিষয় হল কোন একটি পদ্ধতি শুরু করার আগে অবশ্যই আপনার ত্বকের ধরন সনাক্ত করে নিন আর সে অনুযায়ী যথাযথ ব্যবস্থাটি গ্রহন করুন। শুষ্ক বা রুক্ষ... আরও দেখুন

ওজন কমাতে মাত্র ৫ মিনিটের ‘হেলথ প্ল্যান’ !

ওজন কম রাখতে এবং কমাতে আমাদের চেষ্টার অন্ত নেই। প্রতিদিনই একমাত্র ওজন কম করার জন্য আমরা নানা কাজে সময় ব্যয় করে থাকি। কিন্তু ওজন একবার বেড়ে গেলে কমানো বেশ কঠিন হয়ে পড়ে। অনেক নিয়ন্ত্রণের পরও আগের মতো সঠিক ওজনে ফিরে আসা সম্ভব হয় না। কিন্তু চেষ্টায় কতো কিছুই তো করা সম্ভব। অনেক কষ্ট করে ওজনটাকে... আরও দেখুন

ক্লান্ত শরীরের জন্য খাবার

খাদ্যকে দেহের জ্বালানি বলা হয়। খাদ্য থেকেই দেহের পুষ্টি এবং প্রয়োজনীয় শক্তি মেলে। প্রতিদিন উপযুক্ত খাবারের অভাবে শুধু শারীরিক পুষ্টিরই ব্যাঘাত ঘটে না- ক্লান্তি ও অবসাদও হতে পারে। শরীরকে সতেজ এবং কর্মচঞ্চল রাখতে বিশেষজ্ঞরা বিশেষ খাবারের প্রতি গুরুত্ব দিয়েছেন। এগুলো হচ্ছে- প্রোটিনসমৃদ্ধ খাবার :... আরও দেখুন

লিভার সুস্থ রাখবে যে ৭ টি অভ্যাস

আমাদের দেহ সুস্থ রাখতে প্রয়োজন আমাদের দেহের অঙ্গপ্রত্যঙ্গের সুস্থতা। লিভার আমাদের দেহের সব চাইতে বড় একটি অঙ্গ। দেহের ইমিউন সিস্টেম, হজমশক্তি এবং পুষ্টিধারণ সহ লিভার আমাদের দেহের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তাই লিভারের সুস্থতা আমাদের নিজেদের সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরী। কিন্তু আমরা নিজের... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')