home top banner

Health Tip

চুলের যত্নে পেঁপের বিস্ময়কর উপকারীতা
14 July,13
View in English

ত্বকের যত্নের পাশাপাশি পেঁপে চুলের যত্নেও সমান উপকারী। এর জন্যে নিয়মিত পেঁপে খাওয়ার পাশাপাশি পেঁপে ‘হেয়ার কেয়ার প্রোডাক্ট’ হিসাবে ব্যবহারও করতে হবে। পেঁপে চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুলকে করে ঘন, কালো। এছাড়া আরো যেসব কাজ করে সেগুলো হলঃ

ক) পেঁপেতে উচ্চ মানসম্পন্ন পুষ্টিগুন থাকায় টাক পড়া রোধ করে। চুলের শক্তি যোগানোর পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে।

খ) খুসকি দূর করতে এবং নিয়ন্ত্রণ করতে পেঁপে খুবই কার্যকর।

গ) চুল পাতলা হয়ে যাওয়া প্রতিরোধে খাদ্য তালিকায় নিয়মিত পেঁপে রাখুন। তবে এটা সবার জন্য সমানভাবে কাজ না-ও করতে পারে।

ঘ) পেঁপে চুলের গোড়ায় অতিরিক্ত তেল জমতে দেয় না, কোন রাসায়নিক জমতে বাধা দেয় না এবং ময়লা দূর করে চুলের গোড়ায় ভিটামিন, খনিজের যোগান দেয় আর এনজাইমের উপস্থিতি বাড়ায়।

ঙ) পেঁপের পাতার নির্যাস চুলের কন্ডিশনার হিসাবে ব্যবহার হয়ে থাকে যা শুষ্ক ও রুক্ষ চুলে উজ্জ্বলতা আনে।

চ) শক্ত, ঘন আর উজ্জ্বল চুলের জন্য ব্যবহার করুন ‘পেঁপে হেয়ার মাস্ক’।

কিভাবে ব্যবহার করবেন

‘পেঁপে হেয়ার মাস্ক’ তৈরীতে যা যা লাগবেঃ

পাকা পেঁপেঃ            ১ কাপ (ছোট টুকরা করা বা চাকচাক করে কাটা)

পাকা কলাঃ            ১ কাপ (ছোট টুকরা করা বা চাকচাক করে কাটা)

চিটা গুড়ঃ             ১ টেবিল চামচ

নারিকেল তেলঃ        ১ টেবিল চামচ

দইঃ                   ১ কাপ

নির্দেশনা

উপরের সবগুলো উপাদান একত্রে মিশিয়ে ব্লেন্ড করুন। লক্ষ্য রাখবেন যেন সবগুলো টুকরো মিশে যায়।

ভেজা বা স্যাঁতস্যাঁতে চুলে ভালভাবে লাগান

ব্যবহারের পর চুল প্লাস্টিক ক্যাপ বা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন

আধা ঘন্টা এভাবে রেখে দিন

তোয়ালে দিয়ে মুড়িয়ে তাপ দিন

এভাবে আরো আধা ঘন্টা রাখুন

এখন স্বাভাবিকভাবে চুল ধুয়ে ফেলুন

ইচ্ছে করলে আপনি এতে কন্ডিশনার মেশাতে পারেন যদি আরো সফট চুল চান

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হামের বিরুদ্ধে লড়াই, প্রতিরোধে টিকা
Previous Health Tips: Amazing Benefits Of Papaya For Skin

More in Health Tip

কিছু নিয়ম মেনে চলুন, ক্যানসারকে দূরে রাখুন

ক্যানসারের মতো অসুখকে শুধু ভাগ্যের লিখন বলা যায়না৷ কারণ টিউমার হওয়ার কারণগুলো গবেষকরা খুব ভালো করেই জানেন৷ ক্যানসারের হাত থেকে নিজেকে রক্ষা করতে প্রত্যেকেই কিছু করতে পারেন৷ ভাগ্য নিজের হাতেই: ‘আপনার ক্যানসার ধরা পড়েছে’ এমন দুঃসংবাদ শোনার জন্য কেউ কখনো অপেক্ষা করেনা৷ তবে একটু... See details

স্বল্প ওষুধে রোগ নিয়ন্ত্রণ

কখন হার্ট অ্যাটাক হবে কেউ কি তা জানে? কেন অপেক্ষা করবেন হার্ট অ্যাটাকের, যখন তা নিবারণ করতে পারেন? যে কোনো হাসপাতালে যান দেখবেন সেই একই চিকিৎসাধারা। বাইপাস কিংবা এনজিওপ্লাস্টির মাধ্যমে হার্টের চিকিৎসা। তাৎক্ষণিকভাবে জীবন বাঁচানোর জন্য মানুষ অপারেশনের শরণাপন্ন হয়। কিন্তু কথা হলো কেন আমরা এ... See details

নাক ডাকার ১১ ঝুঁকি

 ঘুমের মধ্যে ঘর কাঁপিয়ে নাক ডাকা শুধুই একটি সমস্যা নয়। এটার পেছনের কারণগুলোর ফলশ্রুতিতে যেসব স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তা আপনার আয়ু অর্ধেকে নামিয়ে দিতে পারে। এই সমস্যা হৃদরোগ বা বিষণ্ণতার মতো ভয়াবহ রোগ তৈরি করতে পারে। এমনি কিছু স্বাস্থ্য সমস্যা জেনে নিন।   স্ট্রোক স্ট্রোকের... See details

Beauty tips for Common Face Problems

Beauty tips for Pimples/Acne: Inflammation from acne blemishes can over stimulate the skin’s pigment-producing cells and cause them to create too much melanin. Once the blemishes clear, they frequently leave behind small, dark blotches on the skin that is known as post inflammatory hyper... See details

গরম পানির সাথে লেবুর রস কি সত্যিই আপনাকে দূষণ মুক্ত করতে সাহায্য করতে পারে?

নিঃসন্দেহে আপনি অসংখ্য মানুষের কাছে এবং অভিজ্ঞদের কাছে থেকে এমন কথা শুনেছেন যে আপনার প্রতিদিন বড় এক গ্লাস লেবুর পানি দিয়ে দিন শুরু করা উচিত। কিন্তু কেন? আসলে এটি আপনার জন্য কতটা উপকারী? স্বাস্থ্য এবং ফিট থাকার অনেক ধরণের কথিত ধারনার মতই, প্রতিদিন সকালে লেবুর রস সহযোগে এক গ্লাস উষ্ণ পানি পানের... See details

কেমিস্ট্রিঃ স্বামী-স্ত্রী সম্পর্ক করে তুলুন মধুময়

প্রতিটা সম্পর্কের দায়িত্ব, বন্ধুত্ব, সম্মানের সাথে আরো একটি জিনিস আছে যাকে বলা হয় কেমিস্ট্রি(রসায়ন)। মধুর রসায়ন দিয়ে বোরিং জীবন কিভাবে আনন্দের করবেন? আজ লিখলাম স্বামী-স্ত্রী নিয়ে। আজকে আমরা সেসব জিনিস নিয়ে লিখবো না যেসবের কারনে সমস্যা তৈরি হয় সংসারে। সমস্যা সবার সংসারেই থাকে, উর্বশীরও।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')