home top banner

Health Tip

চুলের যত্নে পেঁপের বিস্ময়কর উপকারীতা
14 July,13
View in English

ত্বকের যত্নের পাশাপাশি পেঁপে চুলের যত্নেও সমান উপকারী। এর জন্যে নিয়মিত পেঁপে খাওয়ার পাশাপাশি পেঁপে ‘হেয়ার কেয়ার প্রোডাক্ট’ হিসাবে ব্যবহারও করতে হবে। পেঁপে চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুলকে করে ঘন, কালো। এছাড়া আরো যেসব কাজ করে সেগুলো হলঃ

ক) পেঁপেতে উচ্চ মানসম্পন্ন পুষ্টিগুন থাকায় টাক পড়া রোধ করে। চুলের শক্তি যোগানোর পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে।

খ) খুসকি দূর করতে এবং নিয়ন্ত্রণ করতে পেঁপে খুবই কার্যকর।

গ) চুল পাতলা হয়ে যাওয়া প্রতিরোধে খাদ্য তালিকায় নিয়মিত পেঁপে রাখুন। তবে এটা সবার জন্য সমানভাবে কাজ না-ও করতে পারে।

ঘ) পেঁপে চুলের গোড়ায় অতিরিক্ত তেল জমতে দেয় না, কোন রাসায়নিক জমতে বাধা দেয় না এবং ময়লা দূর করে চুলের গোড়ায় ভিটামিন, খনিজের যোগান দেয় আর এনজাইমের উপস্থিতি বাড়ায়।

ঙ) পেঁপের পাতার নির্যাস চুলের কন্ডিশনার হিসাবে ব্যবহার হয়ে থাকে যা শুষ্ক ও রুক্ষ চুলে উজ্জ্বলতা আনে।

চ) শক্ত, ঘন আর উজ্জ্বল চুলের জন্য ব্যবহার করুন ‘পেঁপে হেয়ার মাস্ক’।

কিভাবে ব্যবহার করবেন

‘পেঁপে হেয়ার মাস্ক’ তৈরীতে যা যা লাগবেঃ

পাকা পেঁপেঃ            ১ কাপ (ছোট টুকরা করা বা চাকচাক করে কাটা)

পাকা কলাঃ            ১ কাপ (ছোট টুকরা করা বা চাকচাক করে কাটা)

চিটা গুড়ঃ             ১ টেবিল চামচ

নারিকেল তেলঃ        ১ টেবিল চামচ

দইঃ                   ১ কাপ

নির্দেশনা

উপরের সবগুলো উপাদান একত্রে মিশিয়ে ব্লেন্ড করুন। লক্ষ্য রাখবেন যেন সবগুলো টুকরো মিশে যায়।

ভেজা বা স্যাঁতস্যাঁতে চুলে ভালভাবে লাগান

ব্যবহারের পর চুল প্লাস্টিক ক্যাপ বা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন

আধা ঘন্টা এভাবে রেখে দিন

তোয়ালে দিয়ে মুড়িয়ে তাপ দিন

এভাবে আরো আধা ঘন্টা রাখুন

এখন স্বাভাবিকভাবে চুল ধুয়ে ফেলুন

ইচ্ছে করলে আপনি এতে কন্ডিশনার মেশাতে পারেন যদি আরো সফট চুল চান

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হামের বিরুদ্ধে লড়াই, প্রতিরোধে টিকা
Previous Health Tips: Amazing Benefits Of Papaya For Skin

More in Health Tip

দইয়ের উপকারিতা

গ্রীষ্মের এই মাঝামাঝি সময়ে সারাদিন অসহ্য গরম যেন আকাশ থেকে আগুন ঝরছে। আর ঝাঁঝাঁপোড়া গরম মানেই ঘেমে-নেয়ে একাকার, সারাদিনমান পানির পিপাসা, আহারে অরুচি আর ক্লান্তি। তারওপর যদি আপনার খাবার আপনার অস্বস্তির কারণ হয় তাহলেতো চরম অশান্তি। গরমে অন্তত আপনার পেটকে ঠান্ডা রাখবে দই। গরমে পেট ঠান্ডা... See details

6 Tips Tp Concentrate While Studying

if you follow these tips then you can really concentrate on your studies:   1.Drink more water, Eat on time and sleep on time, we are all humans. We need food and sleep to live a healthy life. Important point about concentration is your health. You need to keep your mind and body... See details

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ

আমাদের দেশে গর্ভকালীন উচ্চ রক্তচাপ এবং এর কারণে সৃষ্ট জটিলতা হলো মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর একটি অন্যতম কারণ। ৫ থেকে ১৫ শতাংশ মা গর্ভকালীন উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন। তীব্রতা ও জটিলতা অনুযায়ী এটি কয়েক রকমের হতে পারে: গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ: গর্ভকালীন উচ্চ রক্তচাপে আক্রান্ত, কিন্তু... See details

What's a good diet for a healthy, breastfeeding mom?

Congratulations! You did it! You've made it through pregnancy and childbirth, two marathons to be proud of, for sure. Now you may be wondering about what adjustments to make to your diet while you breastfeed. The short answer is: eat a well-balanced diet for your health. Healthy mom =... See details

শিশুর মস্তিষ্ক কত দ্রুত বাড়ে?

শিশুর মস্তিষ্ক বিকাশের তথ্য-উপাত্ত কাজে লাগিয়ে ‘ডেভেলপমেন্ট ডিসঅর্ডার’ বা প্রতিবন্ধিতার সমস্যা-সংক্রান্ত আগাম ধারণা পাওয়া যেতে পারে। ছবি: বিবিসিমানব শিশুর মস্তিষ্ক এতটাই দ্রুত বাড়ে যে প্রথম ৯০ দিনেই একজন প্রাপ্ত বয়স্কের মস্তিষ্কের অর্ধেক আকারে পৌঁছে যায় তা। সর্বাধুনিক স্ক্যান... See details

অসাধারণ ১৯টি টিপস দেরী না করে দেখে নিন।

১. ঠোটেঁ কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবেন। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ উঠে যাবে। ২. টমেটোর রস ও দুধ একসঙ্গ মিশিয়ে মুখে লাগালে রোদে জ্বলা বাব কমে যাবে। ৩. হাড়িঁ-বাসন ধোয়ার পরে হাত খুব রুক্ষ হয়ে যায়। এজন্য বাসন মাজার পরে দুধে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে হাতে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')