home top banner

Health Tip

চুলের যত্নে পেঁপের বিস্ময়কর উপকারীতা
14 July,13
View in English

ত্বকের যত্নের পাশাপাশি পেঁপে চুলের যত্নেও সমান উপকারী। এর জন্যে নিয়মিত পেঁপে খাওয়ার পাশাপাশি পেঁপে ‘হেয়ার কেয়ার প্রোডাক্ট’ হিসাবে ব্যবহারও করতে হবে। পেঁপে চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুলকে করে ঘন, কালো। এছাড়া আরো যেসব কাজ করে সেগুলো হলঃ

ক) পেঁপেতে উচ্চ মানসম্পন্ন পুষ্টিগুন থাকায় টাক পড়া রোধ করে। চুলের শক্তি যোগানোর পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে।

খ) খুসকি দূর করতে এবং নিয়ন্ত্রণ করতে পেঁপে খুবই কার্যকর।

গ) চুল পাতলা হয়ে যাওয়া প্রতিরোধে খাদ্য তালিকায় নিয়মিত পেঁপে রাখুন। তবে এটা সবার জন্য সমানভাবে কাজ না-ও করতে পারে।

ঘ) পেঁপে চুলের গোড়ায় অতিরিক্ত তেল জমতে দেয় না, কোন রাসায়নিক জমতে বাধা দেয় না এবং ময়লা দূর করে চুলের গোড়ায় ভিটামিন, খনিজের যোগান দেয় আর এনজাইমের উপস্থিতি বাড়ায়।

ঙ) পেঁপের পাতার নির্যাস চুলের কন্ডিশনার হিসাবে ব্যবহার হয়ে থাকে যা শুষ্ক ও রুক্ষ চুলে উজ্জ্বলতা আনে।

চ) শক্ত, ঘন আর উজ্জ্বল চুলের জন্য ব্যবহার করুন ‘পেঁপে হেয়ার মাস্ক’।

কিভাবে ব্যবহার করবেন

‘পেঁপে হেয়ার মাস্ক’ তৈরীতে যা যা লাগবেঃ

পাকা পেঁপেঃ            ১ কাপ (ছোট টুকরা করা বা চাকচাক করে কাটা)

পাকা কলাঃ            ১ কাপ (ছোট টুকরা করা বা চাকচাক করে কাটা)

চিটা গুড়ঃ             ১ টেবিল চামচ

নারিকেল তেলঃ        ১ টেবিল চামচ

দইঃ                   ১ কাপ

নির্দেশনা

উপরের সবগুলো উপাদান একত্রে মিশিয়ে ব্লেন্ড করুন। লক্ষ্য রাখবেন যেন সবগুলো টুকরো মিশে যায়।

ভেজা বা স্যাঁতস্যাঁতে চুলে ভালভাবে লাগান

ব্যবহারের পর চুল প্লাস্টিক ক্যাপ বা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন

আধা ঘন্টা এভাবে রেখে দিন

তোয়ালে দিয়ে মুড়িয়ে তাপ দিন

এভাবে আরো আধা ঘন্টা রাখুন

এখন স্বাভাবিকভাবে চুল ধুয়ে ফেলুন

ইচ্ছে করলে আপনি এতে কন্ডিশনার মেশাতে পারেন যদি আরো সফট চুল চান

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হামের বিরুদ্ধে লড়াই, প্রতিরোধে টিকা
Previous Health Tips: Amazing Benefits Of Papaya For Skin

More in Health Tip

আপনার সম্পর্কটি যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে এখনই মেনে চলুন ৫ টি পরামর্শ

বিবাহিত সম্পর্কগুলো এখন একটু ঝামেলাতেই নষ্ট হয়ে যাচ্ছে। সম্পর্কগুলো যেমন খুব সহজ হয়ে গিয়েছে সম্পর্ক বিচ্ছেদও খুব সহজ হয়ে গেছে। ভেবে দেখুন আপনি কি আপনার সম্পর্কটি নিয়ে বেশ চিন্তিত? আসুন জেনে নিই এমন ৫ টি পরামর্শ যা আপনার সম্পর্কটিকে নড়বড়ে অবস্থান থেকে মজবুত অবস্থানে এনে দিতে পারে। ১. ঝামেলার... See details

মনটাকে কিভাবে ভালো রাখা যায়

সবারই মাঝেমধ্যে মন খারাপ হয়ে থাকে আর এটা খুব স্বাভাবিক প্রবণতা। কেউ কেউ মন খারাপ করে শুধু বিছানায় শুয়ে থাকেন, এদিক ওদিক করেন, কিছুই যেন ভালো লাগে না। অনেকে বেশি বেশি মজার খাবার খেয়ে মন ভালো করতে চায়। আবার বর্তমান পরিস্থিতিতে আপনার মন খারাপ থাকলেও তা প্রকাশ করার কোনো সুযোগ থাকে না।... See details

Health Bulletin

Women increasingly prone to kidney stones More women are being diagnosed with kidney stones and the obesity epidemic may help explain the increasing number of cases of this painful condition, a new study published in the Journal of Urology suggests. Blood pressure drugs may reduce... See details

ছোট এলাচের বড় গুণ

এলাচ সুপরিচিত মসলা। এলাচে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিংক, ফসফরাস ও ভিটামিন ‘সি’। এলাচ দেখতে ছোট হলেও এর রয়েছে বড় গুণ। জেনে নিন ছোট ছোট এলাচের বড় বড় গুণগুলোর কথা। পেটফাঁপা সমস্যা থাকলে প্রতিদিন খালিপেটে ১ চামচ মধুর সঙ্গে ১ টি এলাচ চিবিয়ে খান। সপ্তাহখানেকের মধ্যে দূর... See details

আপনার স্বামীর শোনা প্রয়োজন এমন ১০ টি প্রশংসা বাক্য

বিবাহিত জীবনে আমাদের কথার বেশ সুদুর প্রসারী প্রতিক্রিয়া আছে। অনেক ক্ষেত্রে পুরুষদের বলা হয় তারা যৌনতার দিক থেকে বেশ কম আলাপী, কিন্তু তার মানে এই নয় যে তারা তাদের স্ত্রীর কাছ থেকে সাফল্য সুচক কিছু কথা শুনবে না। আপনার স্বামী আপনার মুখে কোন ভালবাসার কথা শুনতে চাক বা না চাক, এখানে দশটি প্রশংসা সুচক... See details

চুল পরা রোধে ২৪ টি উপদেশ

চুল পরা সমস্যার রয়েছে অনেক কারণ। আধুনিক চিকিৎসার পাশাপাশি বিভিন্ন হারবাল উপকরণও চুল পরা রোধে ব্যবহৃত হয়ে আসছে বহুকাল আগে থেকে। তবে কিছু উপদেশ সবসময় মেনে চললে চুল পরা সমস্যা থেকে অনেকখানি মুক্তি পাওয়া যাবে। এরকমই ২৪ টি উপদেশ আসুন একনজরে দেখে নেয়া যাক। - গরম পানিতে গোসল ত্যাগ করা... See details

healthprior21 (one stop 'Portal Hospital')