home top banner

খবর

সিকৃবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
২৮ সেপ্টেম্বর, ১৩
Tagged In:  health day  health news   Posted By:   Healthprior21
  Viewed#:   41

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের উদ্যোগে ৠালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

পরে বেলা সাড়ে ১১টায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু বক্কর সিদ্দিকী।

সেমিনারে বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে কুকুর নিধন বন্ধের আহ্বান জানান।

বক্তারা বলেন, জলাতঙ্ক রোগ মোকাবেলার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বেওয়ারিশ কুকুর নিধন কর্মসূচি আছে। বাংলাদেশেও ঢাকা সিটি করপোরেশন প্রতিবছর বিশ হাজারের মতো কুকুর নিধন করে। কুকুর, বিড়াল ও জলাতঙ্ক রোগের ভাইরাস বহনকারী বন্যপ্রাণীর কামড়ে বা আঁচড়ে  জলাতঙ্ক রোগ হতে পারে।

সর্তকতামূলক ভূমিকার মাধ্যমে জলাতঙ্ক রোগ প্রতিরোধ করা যায় বলে  সেমিনারে বক্তারা জানান।

বক্তারা আরও বলেন, কাউকে কুকুর, বিড়াল বা অন্য কোননো বন্যপ্রাণী কামড় বা আঁচড় দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিষেধক ভ্যাকসিন দিতে হবে। পোষা প্রাণীকে টিকা দিয়ে শিশুদের এ রোগ সম্বন্ধে সচেতন ও টিকা দিয়ে এ রোগ প্রতিরোধ করা যায়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিন অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুইঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহি। সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রাণী অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকারের সভাপতি রাহুল দাশ তালুকদার এবং ভেটেরিনারি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রইস আল রেজুয়ান। উপস্থাপনা করেন প্রভাষক ডা. রাশেদ চৌধুরী।

সেমিনারে পেটা’র শুভেচ্ছা স্মারক ম্যাগাজিন, লিফলেট ও সিডি অতিথিদের হাতে তুলে দেন প্রাধিকারের মৌমিতা দাস, চামেলী আক্তার ও ইফফাত আরা বিপাশা।

সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: বিশ্ব হার্ট দিবস পালন করবে হার্ট ফাউন্ডেশন
Previous Health News: বগুড়ার হবু চিকিৎসক

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')