home top banner

খবর

৫ অক্টোবর শিশুদের ভিটামিন‘এ’ খাওয়ানো হবে
০২ অক্টোবর, ১৩
Tagged In:  health news   Posted By:   Healthprior21
  Viewed#:   67

 গত মার্চে ভিটামিন ‘এ’ নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী কক্সবাজার জেলার সিভিল সার্জনের কার্যালয়ের অফিস সহকারীকে বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে তদন্ত কমিটির অধিকাংশ সুপারিশ বাস্তবায়ন করেনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানা গেছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। ৫ অক্টোবর শনিবার সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

গত ১২ মার্চ ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানোর পর শিশুদের অসুস্থতা নিয়ে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি হওয়ায় উদ্ভূত পরিস্থিতি তদন্ত করতে ছয় সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটি এ বছরের এপ্রিলে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়। সাংবাদিকেরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন পরিস্থিতি জানতে চান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক বড়ি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কক্সবাজার জেলার সিভিল সার্জনের কার্যালয়ের অফিস সহকারীকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সজাগ ও সচেতন হতে নির্দেশ দেওয়া হয়েছে। আরও ১৭টি মন্ত্রণালয়কে এই কাজে সহায়তা করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সুপারিশে বলা হয়েছিল, মান জানা হয়নি এমন অবিতরণকৃত ও কেন্দ্রীয় ওষুধ ভান্ডারে মজুদ করা ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করতে হবে। কিন্তু মন্ত্রণালয় তা করেনি। কমিটি কেন্দ্রীয় ওষুধ ভান্ডারে তদন্তের সময় মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ রয়েছে এমন ওষুধ একসঙ্গে দেখেছিল। মেয়াদোত্তীর্ণ ভিটামিন ‘এ’ ক্যাপসুল আইনানুগভাবে বিনষ্ট করার সুপারিশ করেছিল কমিটি। মন্ত্রণালয় বা কেন্দ্রীয় ওষুধ ভান্ডার এ ব্যাপারেও কোনো পদক্ষেপ নেয়নি।

সংবাদ ব্রিফিংয়ে মূল বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ৫ অক্টোবর ৬-১১ মাস বয়সী শিশুকে একটা নীল ক্যাপসুল ও ১-৫ বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দেশব্যাপী এক লাখ ২০ হাজার কেন্দ্রসহ ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: ড্রাগিস্ট সমিতির কাছে জিম্মি মিটফোর্ড
Previous Health News: ভুল চিকিৎসার অভিযোগে ল্যাবএইড ঘেরাও

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')