home top banner

খবর

ড্রাগিস্ট সমিতির কাছে জিম্মি মিটফোর্ড
০২ অক্টোবর, ১৩
Tagged In:  medicine  medical news   Posted By:   Healthprior21
  Viewed#:   72

 বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) কাছে জিম্মি মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীরা। দীর্ঘদিন দেশের ওষুধ কেনাবেচার সবচেয়ে গুরত্বপূর্ণ স্থান বাবুবাজার ও মিটফোর্ড এলাকার ব্যবসাকে নিয়ন্ত্রণ করছে এই সমিতি।

আর অসাধু ব্যবসায়ীরা সমিতিকে চাঁদা দিয়েই মানুষের জীবন-মরণ নির্ধারণকারী নকল ও নিম্নমানের ওষুধে সয়লাব করছেন বাজার। এরই মধ্যে সমিতি পুরো দেশকে জিম্মি করে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে সকল ওষুধের দোকানগুলোকে পুঁজি করে।

বাংলানিউজের অনুসন্ধানে জানা যায়, বিসিডিএস-এর সভাপতি সাদেকুর রহমান, সমিতির ঢাকা বিভাগের সভাপতি সোলেমান দেওয়ানসহ বেশ কয়েকজন নেতা এ চাঁদাবাজির সঙ্গে জড়িত। 

সাদেকুর রহমান ও সোলেমান দেওয়ার কেউই কোনো ওষুধ বা কেমিস্ট ব্যবসার সঙ্গে জড়িত না থাকলেও একচেটিয়া প্রভাব খাটিয়ে যাচ্ছেন ওষুধের বাজারে। 

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি মাসে মিটফোর্ডের ব্যবসায়ীদের এক হাজার টাকা করে চাঁদা দিতে হয় সমিতিকে। এ চাঁদা সবার জন্যেই বাধ্যতামূলক। না দেওয়া হলে বিভিন্নভাবে হয়রানি করা হয়।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি ওষুধ কোম্পানিকে তিন হাজার টাকা করে দিতে হয় সমিতিকে। এছাড়াও ভারতীয় ব্র্যান্ডের ওষুধ আনতে চাঁদা দিতে হয় সমিতিকে। 

সমিতির লোকেরা  নিজেদের পকেটে চাঁদা ঢুকিয়ে ওষুধের বাজার সয়লাব করছেন নকল আর ভেজাল ওষুধে। 

নিম্নমানের কোম্পানির ওষুধের উদাহরণ দিতে গিয়ে এক ব্যবসায়ী জানান, স্কয়ার ফার্মাসিটিক্যালসের এক বক্স (১৫০ পিস) নিউটেক ওষুধের পাইকারি মূল্য ৩২২ টাকা। আবার এলবিঅন কোম্পানির রেনিডিটিন এক বক্স (১৫০ পিস) ওষুধের দাম ৫০ টাকা। আর বড় কোম্পানির সিপ্রোসিনের বক্স ৩৮৮ টাকা হলেও, ছোট কোম্পানিরটা কেনা যায় ২৮ বা ৩০ টাকা দিয়েই।

অধিক মুনাফা লাভের আশায় ব্যবসায়ীরা এসব ওষুধ দোকানে রাখেন। ইনুবা, ন্যাশনাল ড্রাগ ছাড়াও রয়েছে আরও অসংখ্য নিম্নমানের ওষুধ কোম্পানি। 

আবার ভারতীয় যৌন শক্তি বাড়ানো ওষুধ সেনেগ্রা, ইজগার্ড, ইনগার্ড ওষুধ বাজারে আনেন কিছু অসৎ ব্যবসায়ী। এসব ওষুধ বাজারে আনতেও নির্দিষ্ট পরিমাণ ঘুষ দিতে হয় সমিতিকে।

মিটফোর্ডের কিছু দোকানে বিক্রির জন্য দেওয়া ওষুধের স্যাম্পল বিক্রি করেন কোম্পানির মেডিকেল প্রমোশনাল অফিসার এবং চিকিৎসকরা। যেসব দোকান এসব স্যাম্পলের ব্যবসা করেন, সমিতিকে মাসে ৩ হাজার টাকা করে দিতে হয় তাদের। 

গত শনিবার নকল ‍ওষুধের বিরুদ্ধে সরকারের স্মরণকালের বড় অভিযানে কয়েক কোটি টাকা জরিমানা করা হয়।

এ ঘটনাকে সাধারণ ওষুধ ব্যবসায়ীরা অভিনন্দন জানালেও বিসিডিএস আগামী বৃহস্পতিবার দেশের সব ওষুধের দোকান বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছে। 

ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ইস্যুতে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে সমিতির বিরুদ্ধে। সম্প্রতি মাস শেষ হওয়ার আগেই এক হাজার টাকা করে সব দোকান থেকে চাঁদা তোলা হয়েছে। 

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি হারুন উর রশিদ বাংলানিউজকে বলেন, মিটফোর্ডে ছোট ছোট সিন্ডিকেটে নকল ওষুধের ব্যবসা চালানো হচ্ছে। এসব নকল ওষুধ ও নিম্নমানের ওষুধ আটক করা অবশ্যই শুভ লক্ষণ। 

বৃহস্পতিবারের ধর্মঘটের ব্যাপারে জানতে সাদেকুর রহমান ও সোলেমান দেওয়ানের সঙ্গে ফোনে যোগোযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। 

ধর্মঘটের ব্যাপারে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সূত্র বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে সমিতি ও ব্যবসায়ীদের সঙ্গে বসবে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তবে সমিতি তাদের পূর্বঘোষিত ধর্মঘট অব্যাহত রাখবে বলে জানিয়েছে। কিন্তু দাবি মেনে নেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করবে। 

উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সাজাপ্রাপ্ত ওষুধ ব্যবসায়ীদের মুক্তি দাবিতে গত রোববার পুরান ঢাকার মিটফোর্ড রোডের ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন। গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তি এবং জব্দ করা ওষুধ ফেরত না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তারা।

বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তি, জব্দ করা ওষুধ ফেরত এবং সরকার আলোচনায় না বসলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব ওষুধের দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বিসিডিএস।

গত শনিবার পুরান ঢাকার মিডফোর্ড এলাকার নয়টি মার্কেটে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ১০৩ জনকে গ্রেফতার করে ৠাব। তাদের মধ্যে ২০ জনকে একবছর করে কারাদণ্ড দেন ৠাবের ভ্রাম্যমাণ আদালত। বাকি ৮৩ জনকে সোয়া কোটি টাকা জরিমানা করা হয়।

এসময় সিলগালা করে দেওয়া হয় ২৮টি ওষুধের দোকান। একই দিন রাতে ৮২ জন ওষুধ ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতে সোয়া কোটি টাকা জরিমানা দিয়ে মুক্তি পান।

সুত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: ডায়াবেটিস প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ
Previous Health News: ৫ অক্টোবর শিশুদের ভিটামিন‘এ’ খাওয়ানো হবে

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')