home top banner

খবর

ডায়াবেটিস প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ
০২ অক্টোবর, ১৩
Tagged In:  diabetes news   Posted By:   Healthprior21
  Viewed#:   77

 ডায়াবেটিস রোগের কারণে বিশ্বে অন্ধত্বের হার বাড়ছে। এই রোগ প্রতিরোধ করতে পারলে অন্ধ হওয়ার সংখ্যাও কমে আসবে। এর জন্য প্রয়োজন জনসচেতনতা, আর জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভ‍ূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স এর উপাচার্য অধ্যাপক ড. লিয়াকত আলী বলেন, শরীরে ব্লাড প্রেসার ও সুগার কমিয়ে এবং ধূমপান বন্ধ করে ডায়াবেটিকস প্রতিরোধ করা যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবন যাপন করলে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু আমরা অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হইনা। তাই আম‍াদের এই রোগে ভুগতে হয়। এর জন্য দরকার জনসচেতনতা। আর এই কাজটি করতে হবে গণমাধ্যমকে।

সভায় বলা হয়, বর্তমান বাংলাদেশে ৩০ লাখেরও বেশি ডায়াবেটিস রোগী আছেন, যা ২০৩০ সালে পৌঁছাবে ১ কোটিতে। রেটিনোপ্যাথিক রোগে দৃষ্টিশক্তি হারাবে লক্ষাধিক মানুষ।

বক্তারা বলেন, আগামী ২৩ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস। হেলেন কেলার ফাউন্ডেশন মানুষের দৃষ্টিশক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। দৃষ্টিশক্তি হারানোর অন্যতম কারণ হিসেবে আমরা ডায়াবেটিকস রেটিনোপ্যাথিককে চিহ্নিত করেছি। এই রোগটি মূলত ডায়াবেটিস রোগ থেকে হয় এবং চোখের রেটিনার রক্ত কণিকা নষ্ট করে ফেলে। বাংলাদেশের ডায়াবেটিক রোগীদের শতকরা ৫০ ভাগ রোগীদের মধ্যে এই রোগটি লক্ষ্য করা গেছে। যদি ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করা যায় তবে এই রোগটিও প্রতিরোধ করা যাবে। 

বিশ্বে প্রতিবছর ২০-৭৪ পর্যন্ত বছর বয়সী মানুষের শতকরা ৪.৮ ভাগ মানুষ এই রোগে অন্ধ হয়ে যায় উল্লেখ করে বক্তারা আরো বলেন, এই রোগটি প্রতিরোধ না করা গেলে বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করবে। তাই আমরা চাই এই রোগ সম্পর্কে সবাই যেন সচেতন হয়। এজন্য আমরা ডায়‍াবেটিস সমিতির সাথে কাজ করে যাচ্ছি। আমরা যদি সফলভাবে কাজ করতে পারি তাহলে জনসচেতনতা বাড়বে এবং বাংলাদেশ একটি বিশাল স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তি পাবে।

সংগঠনের কান্ট্রি ডিরেক্টর এরিকা রয় খেট্রেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স এর উপাচার্য অধ্যাপক ড. লিয়াকত আলী, দি ফ্রেড হলোউস ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জারা খায়ের, ন্যাশনাল ইন্সটিটিউট অব অফথালমোলোজির রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।

সুত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: Exercise 'can be as good as pills'
Previous Health News: ড্রাগিস্ট সমিতির কাছে জিম্মি মিটফোর্ড

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')