home top banner

খবর

গিনিপিগ, মার্কিন ক্লিনিকাল টেস্টে মৃত ২৫৪ ভারতীয় মহিলা
২১ এপ্রিল, ১৪
Tagged In:  medical science  cervical cancer   Posted By:   Healthprior21
  Viewed#:   44

মারণরোগের নির্ণয় পদ্ধতি নিয়ে পরীক্ষার বলি ২৫৪  ভারতীয় পরীক্ষা। নীতি বিসর্জনের অভিযোগ উঠেছে গবেষণাকারী সংস্থার বিরুদ্ধে।

রোগীর দেহে ক্যানসারের লক্ষণ খুঁজতে নতুন পরীক্ষা পদ্ধতি বাজারে আনতে চলেছে মার্কিন সংস্থা। তার আগে এই বিশেষ পদ্ধতির পরীক্ষার উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে মুম্বাইয়ের বস্তি এবং মহারাষ্ট্রের ওসমানাবাদ ও তামিলনাডুর ডিন্ডিগুল অঞ্চলের বেশ কিছু গ্রামের দরিদ্র মহিলার উপর পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয় ওই সংস্থা। পরীক্ষায় একদল মহিলার জরায়ু মুখের ক্যানসার রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নয়া পরীক্ষা রীতি প্রয়োগ করা হয়। পাশাপাশি, বেশ কিছু নারীকে কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা বা চিকিত্সা থেকে ব্রাত্য রাখা হয়। উদ্দেশ্য, পরীক্ষা ছাড়া ক্যানসারে রোগী মৃত্যুর হার খতিয়ে দেখা।

দীর্ঘ ১৫ বছরের গবেষণার ফল হয়েছে মারাত্মক। জরায়ুর ক্যানসারে মৃত্যু হয়েছে মোট ২৫৪ জনের। এরা সকলেই গবেষণার দ্বিতীয় পর্যায়ভুক্ত, অর্থাৎ যাদের শরীরে পরীক্ষা করা হয়নি। আমেরিকান সংস্থার এই কাণ্ডে গোটা ঘটনার নৈতিকতা নিয়ে বিতর্কে তোলপাড় বিশ্ব।

প্রশ্ন উঠেছে, সময় মতো পরীক্ষা না করালে কী বিপদ ঘটতে পারে, সে সম্পর্কে রোগীদের সম্যক ধারণা তৈরি হয়নি বলেই তারা এই মারণ গবেষণায় সামিল হতে রাজি হয়েছিলেন। পরীক্ষার ফলাফল ও উপকারিতা সম্পর্কে ওই মহিলাদের বিস্তারিত জানানোর দায়িত্ব গবেষণাকারী সংস্থার। অভিযোগ, তারা এই দায়িত্ব এড়িয়ে গিয়েছে।

ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে, কোন পর্যায়ে রোগ ধরা হড়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় হলে অনেক সময়েই নিরাময় সম্ভব। জরায়ু মুখ সঠিক সময়ে পরীক্ষা করলে কর্কট রোগের অস্তিত্ব ধরা পড়াই স্বাভাবিক। কিন্তু কোনোরকম পরীক্ষা থেকে মোট এক লাখ ৪০ হাজার মহিলাকে বাদ দিয়ে নীতিবিরুদ্ধ কাজ করা হয়েছে বলে ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে মার্কিন মানবাধিকার দপ্তরে। দপ্তরের সিদ্ধান্ত, আক্রান্ত মহিলাদের বিস্তারিত তথ্য না জানিয়েই গবেষণায় সম্মতি দিতে বাধ্য করা হয়েছিল। অভিযোগকারীদের দাবি, এতে হেলসিঙ্কি ঘোষণাপত্রে বিবৃত চিকিৎসা শাস্ত্রের নীতি লঙ্ঘন করা হয়েছে। ওই ঘোষণাপত্রে সাফ বলা হয়েছে, কোনো নতুন পদ্ধতি প্রয়োগের প্রতিক্রিয়া হিসেবে তার সুফল, কুফল, উপকারিতা ও ঝুঁকি সম্পর্কে অবহিত করার পরই অংশগ্রহণকারীর সম্মতি নেয়া যায়। বলা বাহুল্য, হতভাগ্য ওই মহিলাদের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি।

ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল এথিকস-এর লেখিকা সন্ধ্যা শ্রীনিবাসনের অভিযোগ, 'ভারতীয় এবং আন্তর্জাতিক আইন গ্রাহ্য না করেই এই গবেষণা করা হয়েছে।' তার কটাক্ষ, 'স্বভূমিতে কখনওই এমন গবেষণা করার অনুমতি পেত না ওই সংস্থা।' তবে সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলাটি দায়ের করেছেন এক মার্কিন নাগরিকই। ২০১১ সালের মে মাসে গবেষণায় মৃতদের জন্য মার্কিন আদালতে ক্ষতিপূরণের মামলা নথিবদ্ধ করেছেন চিকিৎসক এরিক সুবা।

অর্থপ্রাপ্তি হয়ত হবে, কিন্তু গাফিলতির কারণে স্বজন হারানোর ব্যথা ভুলবে কি মৃতদের পরিবার? প্রশ্ন থেকেই যায়।

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: মাথাব্যথা তাড়াবে হাইপ্রিস ক্রেনাটা চা
Previous Health News: একের পর এক হাসপাতালে অশান্তি, বিপাকে সরকার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')