home top banner
Please Login or Register

খবর

আইসিডিডিআরবির স্যালাইন তৈরি বন্ধ রাখার সিদ্ধান্ত
১২ এপ্রিল, ১৪
Tagged In:  ICCCRB  public healh  saline   Posted By:   Healthprior21
  Viewed#:   83

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) গ্লুকোজ ও চালের গুঁড়া দিয়ে তৈরি খাবার স্যালাইন উত্পাদন ও ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের কাছ থেকে নিবন্ধন না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে আইসিডিডিআরবি সূত্র জানিয়েছে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিডিডিআরবি বলেছে, ৬০-এর দশকের শেষ দিকে আইসিডিডিআরবি খাবার স্যালাইন উদ্ভাবন করে। সেই সময় থেকে প্রতিষ্ঠানটি স্যালাইন তৈরি করছে এবং মহাখালীর ঢাকা হাসপাতালে ও চাঁদপুরের মতলবের হাসপাতালে ব্যবহার করে আসছে। প্রতিষ্ঠানের স্টাফ কো-অপারেটিভ সোসাইটি এই স্যালাইন তৈরি করত। আর কর্তৃপক্ষ বিনা মূল্যে তা হাসপাতালে আসা রোগীদের সরবরাহ করত।

আইসিডিডিআরবি সূত্র জানায়, দীর্ঘকাল ধরে উত্পাদন ও ব্যবহার করে এলেও এই স্যালাইনের কোনো সরকারি অনুমোদন ছিল না। সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরেরও কোনো নিবন্ধন ছিল না। সম্প্রতি র্যাবের অভিযানের সময় জানা যায় যে এই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ কেউ স্যালাইন তৈরি করছে। নিবন্ধন না থাকার বিষয়টি তখনই সামনে চলে আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিডিডিআরবি সিদ্ধান্ত নিয়েছে যে, ১৯৮২ সালের ওষুধ আইন অনুযায়ী ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে নিবন্ধন না পাওয়া পর্যন্ত স্যালাইন উত্পাদন বন্ধ থাকবে এবং কোনো হাসপাতালে ব্যবহার করা হবে না।

আইসিডিডিআরবির একজন কর্মকর্তা জানিয়েছেন, নিবন্ধন না পাওয়া পর্যন্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি করা স্যালাইন ব্যবহার করা হবে। এই অন্তর্বর্তীকালে রোগীদের সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: তরুণীদের ফেসবুক আসক্তি শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়ায়
Previous Health News: হাসপাতালের পানির ট্যাংকে মরা কুকুর

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')