home top banner

খবর

বেকার জীবনের সমাপ্তি চান ডিপ্লোমাধারী নার্সরা
১৬ মার্চ, ১৪
Tagged In:  public health  nursing  career in nursing   Posted By:   Healthprior21
  Viewed#:   21

ডিপ্লোমাপ্রাপ্ত রেজিস্ট্রার্ড ৩০ হাজার নার্সের মধ্যে ৯ হাজারই বেকার। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বেকার নার্সেরা তাদের মেধা, ব্যাচ, জ্যেষ্ঠতা অনুযায়ী চাকরির দাবি জানিয়েছেন। বেকার জীবনের পরিসমাপ্তি চান তারা।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের সভাপতি সোহানা খানম ইতি লিখিত বক্তব্য পাঠ করেন। 

তিনি অভিযোগ করে বলেন, নার্সিং প্রশাসনের মোট জনবলের ৯৫ শতাংশ নারী সদস্য। আর এই নার্সদেরকে আগের মত চলমান নিয়োগ ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতা অনুযায়ী নিয়োগ দেওয়া হচ্ছে না। একটি দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী মহল তাদের হীন চরিতার্থ করার জন্য নার্স নিয়োগ প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফলে বেশির ভাগ মেধাবী নার্সরা বেকার থেকে যাচ্ছেন।

আপামর জনসাধারণের স্বাস্থ্য সেবা বাস্তবায়নের লক্ষ্যে প্রকৃত মেধা অনুযায়ী নিয়োগ দানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি। দাবি না মানলে আগামীতে স্বাস্থ্য সেবার সকল কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা করেন।

সংগঠনের অতিরিক্ত মহাসচিব আহসান হাবিবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি রুকসানা বেগম, সহ-সভাপতি মল্লিকা খানম, সাংগঠনিক সম্পাদক লক্ষণ চন্দ্র প্রমুখ।

সূত্র - risingbd.com

Please Login to comment and favorite this News
Next Health News: রাবি চিকিৎসা কেন্দ্রে নতুন ইউনিট
Previous Health News: রাজশাহী মেডিকেলে চিকিৎসকসহ তিনজন ওএসডি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')