home top banner

খবর

'যখন যাকে সুবিধা তাকে ডাকি’
০৬ মার্চ, ১৪
Tagged In:  public health in Bangladesh   Posted By:   Healthprior21
  Viewed#:   28

কোথাও সার্বক্ষণিক চিকিৎসক নেই। আয়া সাদা অ্যাপ্রোন পরে নার্স সেজেছেন। রোগীর শরীরে স্যালাইন গরম করে পুশ করা হচ্ছে। এ দৃশ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁচটি বেসরকারি ক্লিনিকের। গত ২৭ ফেব্রুয়ারি সিভিল সার্জন মোযাহারুল হক সরেজমিনে পরিদর্শন করে দুটি ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দেন।

 ওই ক্লিনিকগুলো হচ্ছে শিবগঞ্জ উপজেলার কানসাটের ইসলামী হাসপাতাল, জেনারেল হাসপাতাল, নূরজাহান ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল এবং রানীহাটির জনসেবা ক্লিনিক ও আল হেরা ক্লিনিক।

সিভিল সার্জন বলেন, নূরজাহান ডায়াগনস্টিক, আল হেরা ক্লিনিক ও জেনারেল হাসপাতালে অনুমোদনের চেয়ে বেশি শয্যা রয়েছে। আল হেরা ক্লিনিকের প্যাথলজি ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের রিএজেন্ট পাওয়া যায়। এখানে স্যালাইন গরম করে রোগীর শরীরে পুশ করা হয়। এখানকার পয়োনিষ্কাশনব্যবস্থা স্বাস্থ্যসম্মত নয়। জনসেবা ক্লিনিকে গিয়ে দেখা যায়, একজন আয়া সাদা অ্যাপ্রোন পরে নার্স সেজে বসে আছেন। ক্লিনিকের মালিক গোলাম ফারুকের স্ত্রী অস্ত্রোপচারের সময় চিকিৎসকের সহযোগী হিসেবে কাজ করছেন। তাঁর কোনো ডিগ্রি নেই। ক্লিনিকটি আবার গোয়ালঘরের পাশে অবস্থিত। অস্ত্রোপচারকক্ষের পলেস্তারা খসে পড়েছে। এ কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। মরিচা ধরা একটি টেবিলে রোগীর অস্ত্রোপচার করা হয়। কক্ষসংলগ্ন শৌচাগারটিও অপরিচ্ছন্ন। এ ক্লিনিক ও নূরজাহান ডায়াগনস্টিক সেন্টারকে তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

প্রথম আলোর অনুসন্ধানেও ক্লিনিকগুলোর অব্যবস্থাপনা ও অনিয়ম ধরা পড়ে। সিভিল সার্জনের নির্দেশ উপেক্ষা করে জনসেবা ক্লিনিক খোলা রাখা হয়েছে। ক্লিনিকের মালিক গোলাম ফারুক বলেন, ‘সরকারি নীতিমালা মেনে কেউই ক্লিনিক চালাতে পারবে না। আশপাশের কোনো ক্লিনিকেই তা মানা হয় না। এভাবেই চলতে থাকবে এসব ক্লিনিক। কেননা, সরষের মধ্যেই আছে ভূত।’

ক্লিনিকে সার্বক্ষণিক চিকিৎসক ও ডিপ্লোমা নার্স না থাকার কথা স্বীকার করে তিনি বলেন, ‘যখন যাকে (চিকিৎসক) সুবিধা, তখন তাকে ডাকি।’

আল হেরা ক্লিনিকের ব্যবস্থাপক সেলিম রেজা সার্বক্ষণিক চিকিৎসক ও ডিপ্লোমা নার্স না থাকার কথা স্বীকার করে বলেন, গরম স্যালাইন পুশ করতে এখানকার খণ্ডকালীন চিকিৎসক ইসরাফিল পরামর্শ দিয়েছেন। ইসরাফিল বলেন, ‘রোগীর খিঁচুনি এড়াতে স্যালাইন কুসুম গরম করে পুশ করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে আমরা জ্যেষ্ঠ চিকিৎসকদের এ পদ্ধতি অনুসরণ করতে দেখেছি।’

গত রোববার সিভিল সার্জন বলেন, নিয়ম না মেনে ক্লিনিক পরিচালনার জন্য ওই পাঁচ ক্লিনিক কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: গণশৌচাগারের পাশেই খাবারের দোকান
Previous Health News: ছোট পরিবার ধারণার উন্মেষ ও নবজাতকের যত্ন বিষয়ে কর্মশালা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')