home top banner

খবর

দূষিত তুরাগে মুসল্লিদের ভোগান্তি
২৮ জানুয়ারী, ১৪
Tagged In:  public health  river pollution   Posted By:   Healthprior21
  Viewed#:   25

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের দূষিত দুর্গন্ধযুক্ত পানির কারণে ভোগান্তিতে পড়েছেন বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিরা। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়েছেন অনেকে।

গত শনিবার সকাল ১০টায় টঙ্গীর বাটা গেটে সরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্র, বিকেলে মুন্নু গেটের স্বাস্থ্যকেন্দ্র ও রোববার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া নয়জন মুসল্লির সঙ্গে কথা হয়। তাঁদের মধ্যে ছয়জনই তুরাগতীরবর্তী ২০ থেকে ৪০ নম্বর খিত্তার মুসল্লি।

দিনাজপুরের আবু তালেব ২৩ জানুয়ারি থেকে ২১ নম্বর খিত্তায় ছিলেন। তিনি জানান, শনিবার সকালে হঠাৎ করেই তাঁর বমি শুরু হয়। অস্বস্তি বাড়ায় তিনি চিকিৎসকের কাছে আসেন।

৩৪ নম্বর খিত্তার মুসল্লি কুষ্টিয়ার মো. জয়নাল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি জানান, তিনি না বুঝেই তুরাগের পানি ব্যবহার করেছেন।

চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মুসল্লি হাফেজ জোনাইদ আহমেদ ও ভোলার লালমোহন উপজেলা থেকে আসা মুসল্লি আমিনুল হকসহ কয়েকজন বলেন, নামাজের আগমুহূর্তে অজু করার স্থানে দীর্ঘ সারি পড়ে যায়। তুরাগের পানি ব্যবহারের উপযোগী হলে তাঁরা ওই পানিই ব্যবহার করতে পারতেন। কিন্তু দুর্গন্ধে ওই পানির পাশেই যাওয়া যায় না।

১৯৮৫ সাল থেকে বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন টঙ্গীর পাশেই ঢাকার দক্ষিণখানের বাসিন্দা মো. ফজলুর রহমান (৬৫)। ২৪ জানুয়ারি তুরাগতীরে দাঁড়িয়ে তিনি বলেন, একসময় তুরাগের পানিতেই অজু-গোসল করা যেত। এখন তুরাগের পানির দুর্গন্ধে আশপাশেও থাকা যায় না।

ফজলুর রহমান বলেন, তুরাগ দূষিত হয়ে পড়ায় সরকার ইজতেমার লাখ লাখ মুসল্লির অজু-গোসল, রান্না, খাওয়া ও শৌচাগারের জন্য পরিষ্কার পানির ব্যবস্থা করেছে। কিন্তু অনেকেই প্রথমবারের মতো ইজতেমায় এসে না বুঝে ও সময়ের অভাবে তুরাগের দূষিত পানি ব্যবহার করে রোগাক্রান্ত হচ্ছেন।

টঙ্গী সরকারি হাসপাতালের ইজতেমা স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণকেন্দ্র জানায়, ২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চার দিনে এক হাজার ৮১ জন ঠান্ডাজনিত, ৯৬৩ জন শ্বাসকষ্টজনিত, ৩৬১ জন চর্মরোগ ও ২০ জন ডায়রিয়ায় আক্রান্ত মুসল্লিকে চিকিৎসা দেওয়া হয়।

ইজতেমা মাঠের পাশে মুসল্লিদের চিকিৎসার জন্য অস্থায়ী বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রে কয়েক হাজার মুসল্লি চিকিৎসা নিয়েছেন।

ইজতেমা উপলক্ষে সরকারের নিযুক্ত স্বাস্থ্য শিক্ষাবিদ মো. শাকিল হোসেন জানান, তুরাগ নদের দূষিত পানি যেকোনোভাবে মানুষের দেহের সংস্পর্শে এলেই হাঁপানি, মাথা ধরা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, চর্ম ও ডায়রিয়ার মতো রোগ হতে পারে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তর জানায়, তুরাগের তীরে গড়ে ওঠা কলকারখানার দূষিত তরল বর্জ্যই পানি দূষণের প্রধান কারণ। টঙ্গী বিসিক এলাকাসহ আশপাশের কারখানার অপরিশোধিত তরল বর্জ্য নালার মাধ্যমে তুরাগে ফেলা হয়। তা ছাড়া পয়োবর্জ্য ও হাটবাজারের বর্জ্যও পানি দূষিত করেছে।

তুরাগ নদ দূষণমুক্ত করার ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম বলেন, গাজীপুর ও ঢাকার পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাধ্যমে নিয়মিত তুরাগতীরের বিভিন্ন কারখানাকে জরিমানা করার সঙ্গে সঙ্গে সতর্ক করা হচ্ছে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: শিশুটি শুধু আদালতে যায়-আসে
Previous Health News: ধূমপানের জন্য মন্ত্রীর দুঃখপ্রকাশ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')