home top banner

খবর

রাজনীতির বাইরে থাক টিকা দিবস
২০ ডিসেম্বর, ১৩
Tagged In:  EPI  polio   Posted By:   Healthprior21
  Viewed#:   64

জাতীয় টিকা দিবসে সারা দেশে ২ কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শনিবার ভোর থেকে সারা দেশে আবারো বিরোধী দলের চার দিন অবরোধের ঘোষণার মধ্যেই জাতিসংঘের এ দুটি সংস্থার এ আহ্বান এলো। 

শনিবার একুশতম জাতীয় টিকা দিবসে সারা দেশে এক লাখ ৪০ হাজার টিকাদান কেন্দ্রের মাধ্যমে পাঁচ বছরের নিচের ২ কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। ওই বয়সী যে শিশুরা আগে জাতীয় টিকা দিবসে বা নিয়মিত টিকাদান কর্মসূচিতে পোলিও টিকা খেয়েছে, তাদেরও এ কর্মসূচিতে টিকা দেয়া হবে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা কেন্দ্র খোলা থাকবে। তবে অবরোধের বিরূপ প্রভাব টিকাদান কর্মসূচিতেও পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টদের কেউ কেউ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এক যৌথ বিবৃতিতে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ ‘বাংলাদেশের শিশূদের বৃহত্তর স্বার্থে’ জাতীয় টিকা দিবসকে সফল করতে ‘সব রাজনৈতিক দলের’ সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি বলেন, সব শিশুর কাছে যাতে পোলিও টিকা পৌঁছে দেয়া যায়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

এমনিতে প্রতিবছর ৯৫ শতাংশ শিশুকে এ টিকা খাওয়ানো সম্ভব হয় জানিয়ে ইউনিসেফ প্রতিনিধি বলেন, “কোনো শিশু যাতে এ কর্মসূচি থেকে বাদ না পড়ে সেজন্য আমাদের এখন আরো বেশি সচেষ্ট হতে হবে।”    

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি তুশারা ফার্নান্দো বলেন, দেশের ভবিষ্যত প্রজন্মকে পোলিওমুক্ত রাখতে গেলে এখন সব পক্ষের সহযোগিতা খুবই জরুরি। 

ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ১৯৮৬ সালে জাতীয় টিকা দিবস পালন শুরুর পর থেকে বাংলাদেশের পোলিও আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসতে শুরু করে। 

আগে যেখানে প্রতি বছর সাড়ে ১১ হাজার শিশু পোলিও আক্রান্ত হতো, সেখানে ২০০৬ সালে বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করা সম্ভব হয়।

সূত্রঃ bdnews24.com 

Please Login to comment and favorite this News
Next Health News: যৌবন-সুধা’ ফেরাবে তারুণ্য!
Previous Health News: দিনে একটি আপেল বাঁচাতে পারে হাজারো প্রাণ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')