home top banner

News

পোলিও ঝুঁকিতে বিশ্ব
05 May,14
Tagged In:  polio   Posted By:   Healthprior21
  Viewed#:   27

বিশ্বে পোলিও ছড়িয়ে পড়াকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য সঙ্কট বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যজুড়ে পোলিও’র প্রাদুর্ভাব এক ভাবনীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। ফলে এ রোগ ঠেকাতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছে ডব্লিউএইচও।

পোলিও ছড়িয়ে পড়া দেশগুলোর নাগরিকদেরকে বিদেশ ভ্রমণের সময় টিকা দেয়ার সনদ সঙ্গে নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এ বছর পাকিস্তান, ক্যামেরুন এবং সিরিয়া থেকে বিশ্বে অন্যান্য দেশে পোলিও ছড়িয়ে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলেও জানিয়েছে ডব্লিউএইচও।

এক দেশ থেকে অন্য দেশে পোলিও ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এর বিরুদ্ধে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ নেয়া অপরিহার্য বলে এক বিবৃতিতে জানিয়েছে ডব্লিউএইচও’র স্বাস্থ্য বিষয়ক জরুরি পরিচালনা কমিটি।

ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের পোলিও টিকা নেয়ার বিষয়টি না দেখেই ছেড়ে দেয়া হলে বিশ্বে রোগটি নির্মূল করার চেষ্টা ব্যর্থ হতে পারে বলে সতর্ক করা হয়েছে বিবৃতিতে।

পাকিস্তান ও সিরিয়া ছাড়াও আফগানিস্তান, ইথিওপিয়া, ইরাক, ইসরায়েল, সোমালিয়া এবং গিনি থেকেও পোলিও ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে।

২০০৯ সালে সোয়াইন ফ্লু এর প্রাদুর্ভাবের সময় ডব্লিউএইচও এ ভাইরসজনিত রোগকে মহামারি ঘোষণা করার পর এবার পোলিও নিয়ে এই প্রথম এমন ঘোষণা দিল সংস্থাটি।

গত সপ্তাহে জেনেভায় বৈঠক চলাকালে বিশ্বে পোলিও সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডব্লিউএইচও’র সহাকারী মহাপরিচালক।

জেনেভা প্রতিবেদনে বিবিসি’র এক সংবাদাদা বলেছেন, পাকিস্তান, আফগানিস্তান এবং নাইজেরিয়া- এ তিনটি দেশে পোলিও ভাইরাস মহামারি আকার ধারণ করেছে।

কিন্তু পাকিস্তানে পোলিও কর্মীদের ওপর জঙ্গি হামলার কারণে পোলিও নির্মূল কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ছে রোগটি।

সূত্র -বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Please Login to comment and favorite this News
Next Health News: সিলেটের ১২ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-সংকট
Previous Health News: কাটার আগে তরমুজ ভালোভাবে ধুয়ে নিন : বিশেষজ্ঞদের পরামর্শ

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')