home top banner

স্বাস্থ্য টিপ

ওজন কমাবে ঠাণ্ডা বাতাস!
২৩ মার্চ, ১৪
Tagged In:  reduce weight  weight loss  
  Viewed#:   206

Reduce-the-weightওজন কমানোর জন্য কতো শত ঝামেলা করে থাকি আমরা! খাওয়া দাওয়া করি খুব হিসেব মেনে, নিয়মিত ব্যায়াম করি। কিন্তু একটা দিন কোনও কারণে ব্যায়াম করা না হলে বা এক বেলা ইচ্ছেমত খেলেই সব চেষ্টা ভেস্তে যায়। এসব বাদেও কিন্তু রয়েছে ওজন কমানোর একটি “সিক্রেট” কৌশল। সেটা হলো “টেম্পারেচার ট্রেইনিং”। নিয়মিত ঠাণ্ডা বাতাস শরীরের মাখলে নাকি ওজন কমানো যায়। স্বয়ং গবেষকদের কথা এটা!

 
এটা আমরা জানি যে, আরামে শুয়ে-বসে দিন কাটালে কোনোমতেই ওজন কমবে না বরং বাড়বে। এই আরামের মাঝে আরামদায়ক তাপমাত্রাও অনেক বড় ভুমিকা পালন করে। আমরা যত অস্বস্তিকর তাপমাত্রায় থাকি, শরীর তত বেশি কষ্ট করে এবং ওজন কমতে এই পরিস্থিতি সহায়ক। ঠাণ্ডা বাতাসের ক্ষেত্রেও এই রকম ঘটনা ঘটে। ঠাণ্ডা বাতাস শরীরের তাপ কেড়ে নেয়। শরীর তখন নিজেকে বাঁচাতে আগের চাইতে আরও বেশি শক্তি খরচ করতে থাকে, ফলে ক্ষয় হয় অনেক ক্যালোরি এবং ওজন কমার প্রক্রিয়া গতিপ্রাপ্ত হয়। আরও একটা কারণে ঠাণ্ডা আবহাওয়ায় ওজন কমে আর তা হলো “ব্রাউন ফ্যাট”। এই চর্বি ক্যালোরি জমাতে নয় বরং কমাতে সাহায্য করে, আর তা সক্রিয় হয় ঠাণ্ডা তাপমাত্রায়।

এখন যে আমরা আরামদায়ক তাপমাত্রার মাঝে সর্বক্ষণ থাকি, তা আসলে অনেকাংশে আমাদের অতিরিক্ত মোটা করে ফেলছে। শীতকালে উষ্ণ এবং গরমকালে ঠাণ্ডা বাসাবাড়ি এবং অফিস রুম আমাদের শরীরকে করে ফেলছে বেশি আরামপ্রিয়। শীতকালে যদি ওজন কমাতে চান, তবে এক্সারসাইজ করুন ঠাণ্ডা কোনও জায়গায় তথা বাসার বাইরে বা ঘরের দরোজা জানালা খুলে রেখে। গবেষকদের মতে, কিছু সময় কষ্ট হলেও এই ঠাণ্ডা এক সময়ে সহ্য হয়ে যাবে আপনার আর এর থেকে উপকার আপনি পাবেন হাতেনাতে।

সূত্র - প্রিয়.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বজায় রাখুন হরমোনের ভারসাম্য, "ব্যালান্স" করুন জীবন
Previous Health Tips: গরমে ঘাম থেকে মুক্তি

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')