home top banner

স্বাস্থ্য টিপ

শিশুদের অ্যাজমা
২৯ ডিসেম্বর, ১৩
Tagged In:  asthma winter care  child asthma  
  Viewed#:   107

child-asthmaআপনার শিশু শ্বাস ফেলার সময় হুইসেলের মতো শব্দ হচ্ছে কিনা এবং খেলাধুলার সময় খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে কিনা তা খেয়াল করুন। কিংবা তার হয়তো রয়েছে দীর্ঘস্থায়ী কাশি। অ্যাজমা শব্দটি যেমন বহুল পরিচিত, তেমনই এই রোগ চিহ্নিত করতে বহুক্ষেত্রেই ভুল হয়ে থাকে। সত্যি বলতে কি শিশু-কিশোরদের মধ্যে অ্যাজমার প্রকোপ অন্য যেকোনো রোগের চেয়ে বেশি। আমেরিকায় প্রতি বছর প্রায় পাঁচ মিলিয়ন শিশু-কিশোর অ্যাজমায় আক্রান্ত হয়। পাঁচ বছর বয়সে পৌঁছানোর আগে প্রায় অর্ধেক শিশুর মধ্যেই অ্যাজমার লক্ষণ দেখা যায়। অ্যাজমা শ্বাস-প্রশ্বাসকে দুর্বল করে দেয়। ফলে রক্তে অক্সিজেন পরিবহন কমে যায়। অর্থাৎ অ্যাজমা একটি মারাত্দক অসুখ। আবার একই সাথে অ্যাজমা এমন একটি অসুখ যা নিয়ন্ত্রণ করা সম্ভব।   

লক্ষণ : অ্যাজমা চিহ্নিত করতে অনেক সময়ই ভুল হতে পারে। ভুলের কারণ একাধিক। যেমন শ্বাসতন্ত্রের আরও বেশ কিছু অসুখের উপসর্গগুলো অ্যাজমার সঙ্গে মিলে যায়। আবার অনেক শিশু কিছুদিন অসুখে ভোগার পরে মধ্যবর্তী কিছুদিন সময় সুস্থ থাকে ফলে তার কোনো রোগ নেই বলে মনে হয়। শিশুর অ্যালার্জিক অ্যাজমা আছে কথাটির অর্থ হচ্ছে অ্যালার্জেনের সংস্পর্শে এলে তার অ্যাজমার উপসর্গগুলো বেড়ে যায়। এই শিশুরা ধুলার জীবাণু, ছত্রাক, প্রাণীর লোম, আরশোলা প্রভৃতির সংস্পর্শে এলে তাদের অ্যাজমা আরও বেড়ে যায়। নিচের উপসর্গগুলো আছে কিনা লক্ষ করুন। যদি থাকে তাহলে চিকিৎসকের সঙ্গে অতিস্বত্তর যোগাযোগ করতে হবে-

কাশি :
এটা হতে পারে একনাগাড়ে কিংবা বিরতি দিয়ে। তবে মনে রাখবেন যে প্রতিদিন এই উপসর্গ নাও দেখা দিতে পারে। আপনার সন্তানের শ্বাস ফেলার সময় শন শন শব্দ কিনা। ছোট ছোট এবং দ্রুত শ্বাস-প্রশ্বাস। এটি পরিশ্রমের সঙ্গে সম্পর্কিত নাও হতে পারে।

আরও কিছু উপসর্গ : ক্লান্তি আপনার সন্তান খেলাধুলা ছেড়ে দিতে পারে। খিটখিটে মেজাজি হয়ে ওঠে। বলতে পারে তার বুকের মধ্যে কেমন যেন করছে। দুগ্ধপোষ্য শিশুদের নিপল চুষতে গিয়ে শ্বাস রোধ হয়, ফলে নিপল চোষে না। একটু বড় ছেলেমেয়েরা খেলা ছেড়ে দেয়।

কাদের আশঙ্কা বেশি : যদিও প্রত্যক্ষ কোনো প্রমাণ পাওয়া যায়নি তবু সমীক্ষায় দেখা গেছে অ্যাজমা আক্রান্ত শিশুদের ক্ষেত্রে রোগের আগে নিচের উপসর্গগুলো দেখা যায়- ভাইরাসজনিত সংক্রমণ হলে শ্বাস-প্রশ্বাসে শন শন শব্দ শোনা যায়। অ্যালার্জি থাকলে। অ্যাজমা ও অ্যালার্জির মধ্যে খুব গভীর সম্পর্ক। পরিবারে যদি অ্যাজমা ও অ্যালার্জির আগে ইতিহাস থাকে। শিশু যদি তামাকের ধোঁয়া ও অ্যালার্জেনের সংস্পর্শে আসে। দু'জন অ্যাজমার রোগী কখনোই হুবহু একই উপসর্গ নিয়ে আসে না। অ্যাজমা খুবই ব্যক্তিকেন্দ্রিক রোগ। কাজেই আপনার শিশুর দিকে সতর্ক দৃষ্টি রাখুন। শিশুদের ক্ষেত্রে ৮০ ভাগের বেশি অ্যাজমাই অ্যালার্জিজনিত, তাই অ্যালার্জি চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষজ্ঞের পরামর্শ ক্রমে টেস্ট করলেই জানা যায় অ্যালার্জির কারণ কি। শনাক্ত করলেই অ্যালার্জিজনিত রোগের চিকিৎসা করা সহজ।

সূত্র - bd-pratidin.com
   

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: চুলের সমস্যা ও সমাধান
Previous Health Tips: কিডনি রোগ প্রতিরোধে করণীয়

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')