home top banner

স্বাস্থ্য টিপ

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১৬ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  motivation  

আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। জানেন কি বিশ্বে যতগুলো কারনে মানুষ মারা যায়, তার প্রধান ২০টি কারনের একটি আত্মহত্যা। বিশ্বে প্রতি বছর প্রায় ১০ লক্ষ লোক আত্মহত্যা করে।

মানসিক অসুস্থতা, হতাশা, অতিরিক্ত এ্যালকোহল আসক্তি, এ্যাবিউজ, সহিংসতা, চুড়ান্ত ক্ষতি, সামাজিক-সাংস্কৃতিক বৈষম্য, ইত্যাদি নানা কারনে মানুষ আত্মহত্যার মত কঠিন পথ বেছে নেয়।

আত্মহত্যা সংক্রান্ত কিছু তথ্য

Ø  প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে।

Ø  সারা বিশ্বে বিগত ৪৫ বছরে আত্মহত্যার হার শতকরা প্রায় ৬০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

Ø  যত লোক আত্মহত্যা করে তার চেয়ে প্রায় ২০ গুন বেশি মানুষ আত্মহত্যার চেষ্টা চালায়।

Ø  মেয়েদের তুলনায় পুরুষরা আত্মহত্যা বেশি করে।

Ø  উন্নত কিংবা উন্নয়নশীল উভয় রকম দেশেরই উঠতি বয়সিদের মধ্যে আত্মহত্যার প্রবনতা বাড়ছে।

প্রতিরোধে করনীয়

ü  আত্মহত্যার উপকরণ সম্পর্কে সজাগ থাকা, উপকরণসমূহ যাতে আত্মহত্যাপ্রবণ লোকদের হাতের নাগালের বাইরে থাকে সেদিকে লক্ষ্য রাখা। যেমন আগ্নেয়াস্ত্র, বিষ এবং বিষাক্ত পদার্থ ইত্যাদি।  

ü  আত্মহত্যা করতে পারে এমন লোকদের সনাক্তকরন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ। বিশেষ করে যারা মেন্টাল ডিজঅর্ডারে ভোগে তাদের যথাযথ স্বাস্থ্য ও সামাজিক সেবাসমূহ নিশ্চিত করা।

ü  বিভিন্ন মিডিয়াতে আত্মহত্যার নেতিবাচক দিক তুলে ধরে রিপোর্ট করা।

চ্যালেঞ্জ ও বাধাসমূহ

v  বিশ্বজুড়ে আত্মহত্যা প্রতিরোধ বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না। কারন সচেতনতার অভাব।

v  কোন কোন সমাজে আত্মহত্যা নিয়ে খোলামেলা আলোচনা নিষিদ্ধ বিষয় হিসাবে বিবেচনা করা হয়।

v  আত্মহত্যার বিষয়টিতে প্রয়োজন মাল্টি-সেকটোরাল এ্যাপ্রোচ। বিশেষ করে হেলথ এবং নন-হেলথ সেক্টরসমূহ যেমনঃ শিক্ষা, শ্রম, পুলিশ, বিচার, ধর্ম, আইন, রাজনীতি, এবং অতি অবশ্যই মিডিয়া।    

 

ডব্লিউএইচও থেকে সংক্ষেপিত

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: রূপচর্চায় অ্যান্টি অক্সিডেন্ট
Previous Health Tips: Bedbugs' Genes May Protect Them from Insecticides

আরও স্বাস্থ্য টিপ

বাড়ছে বয়স, অসুখী কি তাই!

‘সুখ তুমি কি?’ প্রশ্নটির উত্তর এক রকম অধরাই রয়ে গেছে। সুখ কি একটা সার্বজনীন সন্তুষ্টির বহিঃপ্রকাশ, নাকি জীবনে পরিতোষের অনুভূতি তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। তবে সুখ বলে যে একটা বিষয় আছে এবং তা যে সবারই কাম্য এবিষয়ে কোনো দ্বিমত নেই।  সাধারণভাবে ভালো থাকার অনুভূতিকেই... আরও দেখুন

Weight Loss Tips

Here I am going to point out some of the simple tips that will help you to get a flat belly. Do not expect too much at the start. Time required to get flat belly depends on certain factors. So do not give up at the start if you are not noticing any changes. Do not skip breakfast. ... আরও দেখুন

লৌহের ঘাটতি ও প্রতিকার

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১১- এর তথ্য অনুযায়ী শতকরা প্রায় ৪২ ভাগ মেয়ে বা মহিলা আয়রন বা রক্তে লৌহ-স্বল্পতায় ভুগছেন। অর্থাৎ প্রতি ১০ জন মেয়ের মধ্যে ৪ জন আনিমিয়া বা রক্তস্বল্পতার শিকার। ৪ জন আনিমিয়ায় আক্রান্ত মেয়ের মধ্যে আপনিও আছেন কিনা, তা নিশ্চই জানতে ইচ্ছে হয়। তাহলে জেনে... আরও দেখুন

অতিরিক্ত ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান ?

বিশ্বের অধিকাংশ মানুষ অতিরিক্ত ঘামের যন্ত্রণায় ভুগে থাকেন। হাত, পা, মুখ, বগল ঘামাকে ডাক্তারি ভাষায় হাইপারহিডরোসিস বা মাত্রাতিরিক্ত ঘাম বলা হয়। এটি এমন এক রোগ যা অনিয়ন্ত্রিত স্নায়ুপদ্ধতির জন্য হয়ে থাকে। এর ফলে আমরা প্রায়ই অনুষ্ঠান, পরীক্ষাসহ কোনও গুরুত্বপূর্ণ অবস্থায় খুব সমস্যায়... আরও দেখুন

যত গুণ ।। মুলা

মুলা হালকা গন্ধবিশিষ্ট, বড়, সাদা রঙের ‘মূল’জাতীয় সবজি। এর আদিভূমি কন্টিনেন্টাল এশিয়া। হিন্দি ও উর্দুতে একে  ‘মুলি’ বলা হয়। সেখান থেকে ইংরেজিতেও মুলি শব্দটি প্রচলিত হয়েছে। মুলা কাঁচা এবং রান্না উভয় অবস্থায় খাওয়া যায়। প্রায় ৯০ শতাংশ পানিসমৃদ্ধ এ মুলায় রয়েছে খুবই কম... আরও দেখুন

রমজানে ত্বকের যত্ন

সারাদিন রোজা রাখার ফলে ত্বক শুষ্ক ও পানিশূন্য হয়ে পড়ে। চেহারা ফ্যাকাসে ও নির্জীব মনে হয়। তারওপর এবার রমজানে বেশ গরম পড়ছে। তবে একটুসচেতন হলেই এ অবস্থা থেকে মুক্তি পেতে পারেন।  রমজানে স্বাভাবিক, সতেজ ও প্রাণময়ত্বকের জন্য কিছুসহজ টিপস: ১. ইফতার থেকে সেহেরি পর্যন্ত প্রচুর পানি... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')