home top banner

Health Tip

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
16 September,13
View in English
Tagged In:  motivation  

আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। জানেন কি বিশ্বে যতগুলো কারনে মানুষ মারা যায়, তার প্রধান ২০টি কারনের একটি আত্মহত্যা। বিশ্বে প্রতি বছর প্রায় ১০ লক্ষ লোক আত্মহত্যা করে।

মানসিক অসুস্থতা, হতাশা, অতিরিক্ত এ্যালকোহল আসক্তি, এ্যাবিউজ, সহিংসতা, চুড়ান্ত ক্ষতি, সামাজিক-সাংস্কৃতিক বৈষম্য, ইত্যাদি নানা কারনে মানুষ আত্মহত্যার মত কঠিন পথ বেছে নেয়।

আত্মহত্যা সংক্রান্ত কিছু তথ্য

Ø  প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে।

Ø  সারা বিশ্বে বিগত ৪৫ বছরে আত্মহত্যার হার শতকরা প্রায় ৬০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

Ø  যত লোক আত্মহত্যা করে তার চেয়ে প্রায় ২০ গুন বেশি মানুষ আত্মহত্যার চেষ্টা চালায়।

Ø  মেয়েদের তুলনায় পুরুষরা আত্মহত্যা বেশি করে।

Ø  উন্নত কিংবা উন্নয়নশীল উভয় রকম দেশেরই উঠতি বয়সিদের মধ্যে আত্মহত্যার প্রবনতা বাড়ছে।

প্রতিরোধে করনীয়

ü  আত্মহত্যার উপকরণ সম্পর্কে সজাগ থাকা, উপকরণসমূহ যাতে আত্মহত্যাপ্রবণ লোকদের হাতের নাগালের বাইরে থাকে সেদিকে লক্ষ্য রাখা। যেমন আগ্নেয়াস্ত্র, বিষ এবং বিষাক্ত পদার্থ ইত্যাদি।  

ü  আত্মহত্যা করতে পারে এমন লোকদের সনাক্তকরন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ। বিশেষ করে যারা মেন্টাল ডিজঅর্ডারে ভোগে তাদের যথাযথ স্বাস্থ্য ও সামাজিক সেবাসমূহ নিশ্চিত করা।

ü  বিভিন্ন মিডিয়াতে আত্মহত্যার নেতিবাচক দিক তুলে ধরে রিপোর্ট করা।

চ্যালেঞ্জ ও বাধাসমূহ

v  বিশ্বজুড়ে আত্মহত্যা প্রতিরোধ বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না। কারন সচেতনতার অভাব।

v  কোন কোন সমাজে আত্মহত্যা নিয়ে খোলামেলা আলোচনা নিষিদ্ধ বিষয় হিসাবে বিবেচনা করা হয়।

v  আত্মহত্যার বিষয়টিতে প্রয়োজন মাল্টি-সেকটোরাল এ্যাপ্রোচ। বিশেষ করে হেলথ এবং নন-হেলথ সেক্টরসমূহ যেমনঃ শিক্ষা, শ্রম, পুলিশ, বিচার, ধর্ম, আইন, রাজনীতি, এবং অতি অবশ্যই মিডিয়া।    

 

ডব্লিউএইচও থেকে সংক্ষেপিত

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: রূপচর্চায় অ্যান্টি অক্সিডেন্ট
Previous Health Tips: Bedbugs' Genes May Protect Them from Insecticides

More in Health Tip

শ্বাসকষ্ট বা হাঁপনি চিকিৎসায় ইনহেলার

বাংলাদেশেরলাখো মানুষের কাছে হাঁপানি বা এ্যাজমা একটি মারাত্মক ও যন্ত্রণাদায়কব্যাধি। এদেশের প্রায় ৬০-৭০ লাখ লোক এ রোগে আক্রান্ত। অনেকেই ধারণা করেথাকেন যে, হাঁপানী বা এ্যাজমার কোন নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা নেই, যে সকলওষুধ ব্যবহার করা হয় তার দ্বারা হাঁপানীর উপসর্গের প্রকোপ বৃদ্ধিতে বাঁধাদেয়া... See details

অ্যালার্জি ও ইমুনোথেরাপির সম্পর্ক

অ্যালার্জি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে এক অসহনীয় ব্যাধি। অ্যালার্জি, হাঁচি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাস কষ্ট হতে পারে। কারও কারও ক্ষেত্রে অ্যালার্জি সামান্যতম অসুবিধা করে, আবার কারও ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে। ঘরের ধুলাবালি পরিষ্কার করেছেন? হঠাৎ করে শুরু হলো... See details

BREATH EASY: 21 TIPS FOR ASTHMATICS AND EVERYONE By Dr. Willie T. Ong

BREATH EASY: 21 TIPS FOR ASTHMATICS AND EVERYONE By Dr. Willie T. Ong An asthma attack is caused by the swelling of the small lung passages (called bronchioles). During an attack, these tiny lung passages constrict and get blocked by phlegm. Hence, patients experience difficulty of... See details

এইডস ।। প্রতিরোধেই মুক্তি

আধুনিক চিকিত্সা বিজ্ঞানের কল্যাণে, উন্নত চিকিত্সার প্রভাবে এবং মানুষের সচেতনতার কারণে সংক্রামক রোগের সংখ্যা দিন-দিন কমে যাচ্ছে, বাড়ছে অসংক্রামক ব্যাধি। তারই একটি হল— এইডস। এইচআইভি এবং এইডস কী? এইডস এক আতঙ্কের নাম। মরণব্যাধি এক সংক্রামক রোগ। সারা বিশ্বেই আজ এ রোগের ছড়াছড়ি— এমনকী... See details

জিংকের ছোঁয়ায় দেহের সৌন্দর্য

জিংক বা দস্তা ধাতু হিসেবে সুপরিচিত। সুপরিবাহী ধাতু হিসেবে বৈদ্যুতিক ও রাসায়নিক শিল্পে দস্তার রয়েছে বিশাল কদর। কিন্তু এ ধাতব বস্তুই মানুষের শরীরে স্বল্প পরিমাণে থেকেও স্বাস্থ্য গঠনে কী অপরিমেয় ভূমিকা পালন করে আসছে, তা আমরা হয়তো অনেকেই জানি না। চিকিৎসাবিজ্ঞানীদের অকান্ত গবেষণায় আজ আমরা জানতে... See details

রসুনের গুণাগুণ

সারা বিশ্বে হাজারো বছর আগে থেকেই রসুন নানামুখী ঔষধি কাজে ব্যবহৃত হচ্ছে। রসুনের স্বাস্থ্য উপকারিতার তালিকাটা বেশ দীর্ঘ। শুধু রান্নায় স্বাদ বাড়াতে রসুনের ব্যবহার সীমাবদ্ধ নয়। পরিমিত মাত্রায় প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার অভ্যাসে শরীর থাকবে রোগমুক্ত।   সেলেনিয়াম ও ভিটামিন সি’র অন্যতম উৎস... See details

healthprior21 (one stop 'Portal Hospital')