home top banner

খবর

আবার হাঁটতে পারছেন ১০৭ জন
২৮ সেপ্টেম্বর, ১৩
Tagged In:  medical news   health news   Posted By:   Healthprior21
  Viewed#:   36   Favorites#:   1

নানা দুর্ঘটনায় পা হারিয়েছিলেন তাঁরা। তাঁদের মধ্যে ছিলেন সাভারে ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত কর্মীরাও। আবার হাঁটতে পারবেন, ফিরে যেতে পারবেন স্বাভাবিক জীবনে—এমন আশা ছেড়েই দিয়েছিলেন তাঁরা। তাই আশাতীতভাবে আবার যখন পা ফিরে পেলেন, পেলেন নতুন করে হাঁটতে পারার নিশ্চয়তা, আনন্দে ভরে ওঠে তাঁদের মন; তাঁরা স্বপ্ন দেখছেন আগের মতো জীবনের।
দুর্ঘটনায় পা হারানো ১০৭ জনকে এমন আনন্দে ভাসিয়েছে বাংলাদেশের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) এবং থাইল্যান্ডের প্রোসথেসিস ফাউন্ডেশন। আজ শনিবার ছিল অঙ্গ প্রতিস্থাপনের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক খন্দকার আবদুল আউয়াল রিজভী বিভিন্ন দুর্ঘটনায় যাঁদের হাত-পা কেটে ফেলতে হয়েছে, তাঁদের ওই হাসপাতালে গিয়ে নাম নিবন্ধন করতে বলেন। তিনি জানান, আজ অঙ্গ প্রতিস্থাপনের প্রথম পর্ব শেষ হয়েছে। তবে এই কর্মসূচি অব্যাহত থাকবে। এতে সহযোগিতা করবে থাইল্যান্ডের প্রোসথেসিস ফাউন্ডেশন ও ভারতের জয়পুর ফুট।
খন্দকার আবদুল আউয়াল রিজভী জানান, নিয়মিতভাবে বিকল্প অঙ্গ প্রস্তুত ও প্রতিস্থাপনের ব্যাপারে বাংলাদেশ ও থাইল্যান্ড সরকার একমত হয়েছে। দুই দেশের চিকিত্সকেরা পরস্পর অভিজ্ঞতা বিনিময় করে এই কার্যক্রম চালিয়ে নেবেন। এতে থাইল্যান্ডের চিকিত্সকেরা বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের চিকিত্সকেরা থাইল্যান্ড যাবেন।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: বগুড়ার হবু চিকিৎসক
Previous Health News: সরকারি চিকিৎসকদের অনুপস্থিতি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')