home top banner

খবর

প্রত্যাঞ্চলে চিকিৎসকদের আলাদা ক্যাডার গঠনের দাবি
২৫ সেপ্টেম্বর, ১৩
Tagged In:  medical news   Posted By:   Healthprior21
  Viewed#:   54

হাওড়-বাওর ও প্রত্যাঞ্চলে চিকিৎসকদের জন্য আলাদা ক্যাডার সার্ভিস গঠনের পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়া রোধে উপবৃত্তির পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন বক্তারা।
 
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে এসব দাবি জানানো হয়।
 
‘চর ও উপকূলীয় অঞ্চলের মাতৃ স্বাস্থ্য অবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সেবায় কিশোরী ও নারীদের অভিগম্যতা বৃদ্ধি এবং মেয়ে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ মত দেন।
 
দি এশিয়া ফাউন্ডেশন, ইউএসএআইডি, ইউকেএইড’র সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় পাবলিক পলিসি ফোরাম এ আয়োজন করে।
 
আলোচনায় তানভির শাকিল জয় এমপি বলেন, শহর ও গ্রামের চিকিৎসকদের মধ্যে বেতন-ভাতা, নিরাপত্তা বৈষম্য রয়ে গেছে। ফলে চিকিৎসকদের বদলি করা হলেও তারা গ্রামে যেতে চান না। একটি নীতিমালা করে চিকিৎসকদের সেইভাবে গড়ে তোলা দরকার। এক্ষেত্রে পল্লী অঞ্চলে বদলিকৃত চিকিৎসকদের আলাদা ক্যাডার সার্ভিস ও সুযোগ সুবিধা দেওয়া উচিত।
 
তিনি বলেন, শুধু উপবৃত্তি দিয়ে ঝরে পড়া রোধ করা যাবে না। এক্ষেত্রে শিশুদের বাবা-মায়ের মন মানসিকতা পরিবর্তনে এনজিওরা ভূমিকা রাখতে পারে।
 
রেবেকা মোমিন এমপি বলেন, হাওড়, ভাওর ও প্রত্যাঞ্চলে ঝরে পড়া রোধ করা যাচ্ছে না। আনন্দ স্কুলসহ বেশ কিছু প্রকল্প নেওয়া হলেও এগুলো কাজে আসছে না। লোক দেখানো প্রকল্প দিয়ে ঝরে পড়া রোধ সম্ভব হবে না। প্রত্যাঞ্চলে চিকিৎসক ব্যবস্থা নাজুক হওয়ার একমাত্র কারণ চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা ও বেতন বৈষম্য। এগুলো নিশ্চিত করতে পারলে গ্রামের চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আসবে।
 
চিকিৎসক ও বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, চিকিৎসকদের এখন সেবার মনোভাব নেই।

বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী লুৎফর জামান বাবর তার এলাকার হলেও শিক্ষা, চিকিৎসা কোনো উন্নয়ন করেননি বলে সমালোচনা করেন তিনি।
 
বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, বাংলাদেশের মাতৃ ও শিশু মৃত্যুর হার কমলেও চর এবং প্রত্যাঞ্চলের উন্নতি হয়নি। চিকিৎসক অনুপস্থিতি, দুর্বল স্বাস্থ্যসেবা ও সরাঞ্জামির অভাবে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।

তিনি কমিউনিটি ক্লিনিক সেবা বৃদ্ধির জন্য চিকিৎসকদের গ্রামমুখী করার পাশাপাশি ঝরে পড়া রোধে সরকারকে বিশেষভাবে নজর দেওয়ার আহবান জানান।
 
গোলটেবিল বৈঠকে বিভিন্ন জেলা, উপজেলা থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সংসদ সদস্য ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেনি চর-উপকূলীয় অঞ্চলে
Previous Health News: চিকিৎসা-বৈষম্যের শিকার মাদকাসক্ত নারীরা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')