home top banner

News

পানীয় থেকে ‘ক্ষতিকর’ উপাদান বাদ দিচ্ছে কোকা কোলা
01 June,14
Tagged In:  Health Care  coca cola   Posted By:   Healthprior21
  Viewed#:   149

Coca-Cola

জনমতের চাপে কয়েকটি ব্যান্ডের কোমল পানীয় থেকে ‘ক্ষতিকর’ রাসায়নিক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবেচেয় বড় পানীয় প্রস্তুতকারক কোম্পানি কোকা-কোলা।


মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত করা হয়েছে।

ফান্টা ও পাওয়ারএডের মতো কোকা-কোলার ফল ও ক্রীড়া পানীয়গুলোতে ব্রোমিনমেশানো ভেষজ তেল ব্যবহার করা হয়।

এই রাসায়নিক পদার্থটি টেক্সটাইল ও প্লাস্টিকের মতো পদার্থে দাহ্য প্রতিরোধী হিসেবে ব্যবহৃত হয়, যা স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে বলে দাবি করেছেন এই রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে আন্দোলনকারীরা।

কোকা-কোলার প্রতিদ্বন্দ্বী কোম্পানি পেপসিও গত বছর তাদের পানীয় গ্যাটোরেড থেকে এই রাসায়নিক প্রত্যাহার করে নেয়।

পেপসির এক মুখপাত্র বলেন, ব্রোমিনমিশ্রিত ভেষজ তেলের (বিভিও) ব্যবহার বন্ধে তাদের বিস্তৃত পরিকল্পনা রয়েছে। তারা কোম্পানির অন্যান্য পণ্য থেকেও এটা প্রত্যাহারের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের বাজারে চালু পেপসির ব্রান্ড পানীয় মাউন্টেইন ডিউ ও অ্যাম্প এনার্জিতে এই উপাদান ব্যবহার হয়।

তবে, কোকা-কোলার মুখপাত্র জশ গোল্ড দাবি করেছেন, বিভিও প্রত্যাহারের বিষয়টি নিরাপত্তার জন্য নয়।

এক বিবৃতিতে তিনি বলেন, “যে পানীয়গুলোতে বিভিও ব্যবহার করা হয়, সেগুলোসহ আমাদের সবগুলো  পণ্য নিরাপদ এবং সেগুলো সংশ্লিষ্ট দেশগুলোর বিধান মেনেই বিক্রি করা হয়।”

ফলের স্বাদযুক্ত পানীয়ে উপাদানগুলোর মধ্যে মিশ্রণ ধরে রাখতে স্থিতিস্থাপক হিসেবে বিভিও ব্যবহার করা হয়।

চিকিৎসা সেবা ও গবেষণা সংস্থা মায়ো ক্লিনিকের গবেষকদের মতে, অধিক পরিমাণে বিভিওযুক্ত কোমল পানীয় পানের ফলে স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়তে পারে, যা মধ্যে স্মৃতিশক্তি হারানো, চর্ম ও স্নায়ুবিক সমস্যা রয়েছে।

খাদ্যে সম্পুরক হিসেবে বিভিওর ব্যবহার ইউরোপ ও জাপানে নিষিদ্ধ হলেও যুক্তরাষ্ট্রে এটা অনুমোদিত। তবে প্রতি মিলিয়নে সর্বোচ্চ ১৫ ভাগ পর্যন্ত ব্যবহার অনুমোদিত।
কোকা-কোলা বলছে, তারা তাদের পণ্যে এই পদার্থের পরিবর্তে ‘সুক্রোজ অ্যাসিটেট আইসোবুটিরেট বা গ্লিসেরোল এস্টার অব রোজিন’ ব্যবহার করবে, যা সাধারণত চুইংগামে ব্যবহার করা হয়।

আটলান্টাভিত্তিক এই কোম্পানিটি বলছে, ইতিমধ্যে তারা দুটি পানীয় থেকে বিভিও সরিয়ে এই উপাদান ব্যবহার করছে।

বিবিসির খবরে বলা হয়, জনগণের চাপের মুখে কয়েকটি কোম্পানি তাদের পণ্যে এধরনের উপাদান ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেয়ার ফলে কোকা-কোলাও বিভিও প্রত্যাহারে বাধ্য হয়েছে।

বিভিও ব্যবহারের বিরুদ্ধে প্রথম প্রচারে নামে মিসিসিপির তরুণী সারাহ কাভানা, যিনি পানীয়ে এই উপাদান ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে তা বন্ধে অনলাইনে স্বাক্ষর অভিযানে নামে।

হাজার হাজার মানুষ এরই মধ্যে এই পিটিশনে স্বাক্ষর করেছে।

সূত্র - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Please Login to comment and favorite this News
Next Health News: ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া: বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
Previous Health News: বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অটিজম নিয়ে প্রস্তাব পাস

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')