home top banner

খবর

অস্ত্রোপচার করেন মালিক, হাড় ফুটো করেন ভায়রা
১৫ এপ্রিল, ১৪
Tagged In:  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   42

রাজধানীর শ্যামলীর ব্যস্ত বাবর রোডে ছয়তলা ভবনে হাসপাতালটি। বিশাল সাইনবোর্ডে লেখা ‘ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতাল-চিকিৎসাসেবায় এক ধাপ এগিয়ে।’ কিন্তু এখানে রোগীদের অস্ত্রোপচার করেন এসএসসি ও অষ্টম শ্রেণী পাস দুই ব্যক্তি। সাধারণ ড্রিল মেশিন দিয়ে হাড় ছিদ্র করেন সাবেক এক মাছ ব্যবসায়ী!

কয়েক দিন ধরে পর্যবেক্ষণে রাখার পর গত শুক্রবার মধ্যরাতে ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটি সিলগালা করে দণ্ড দেওয়া হয় মালিকসহ সাতজনকে।

হাসপাতালটির সাইনবোর্ডে ১০ জন চিকিৎসকের নাম লেখা। তবে এঁদের কেউই সেখানে বসেন না। মূলত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) থেকে দালালদের ভাগিয়ে আনা রোগীদের চিকিৎসা দেওয়া হতো ওই হাসপাতালে।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, হাড়ভাঙা রোগীদের অস্ত্রোপচারসহ যাবতীয় চিকিৎসা দিচ্ছিলেন এসএসসি পাস মালিক বাবুল চন্দ্র পাইক ও তাঁর ভায়রা অষ্টম শ্রেণী পাস রতন কৃষ্ণ মজুমদার। রতন আগে খুলনায় ইলিশ মাছের ব্যবসা করতেন। হাসপাতালে তাঁর কাজ ছিল অস্ত্রোপচারের সময় সাধারণ ড্রিল মেশিন দিয়ে রোগীর হাত-পায়ের হাড় ছিদ্র করা। ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, এ ড্রিল মেশিনটি মিনিটে তিন হাজার ৫০০ বার (৩৫০০ আরপিএম) ঘোরে। হাড় ফুটো করার যন্ত্রের ঘূর্ণন গতি অনেক কম।

দণ্ড পাওয়া মালিক বাবুল চন্দ্র পাইক ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন, তিনি সাত বছর আগে ১০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। কয়েক মাস আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৫০ শয্যার হাসপাতালের অনুমোদন নিয়ে তা বাবর রোডের ভবনটিতে স্থানান্তর করেন।

ম্যাজিস্ট্রেট পাশা বলেন, এ ধরনের হাসপাতালে ১৫ জন চিকিৎসক ও ৩০ জন সেবিকা থাকার কথা থাকলেও একজন মাত্র চিকিৎসককে পাওয়া যায়।

মালিক বাবুল ও তাঁর ভায়রা রতনকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। হাসপাতালের কর্মী অন্তরা শিকদার, জুয়েল মিয়া, ইমাম হোসেন, শোভা বণিক ও মাসুম বিল্লাহকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: বারডেমে চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের চরম দুর্ভোগ
Previous Health News: ভেজাল ওষুধে সয়লাব

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')