home top banner

খবর

বিএসএমএমইউর ডেন্টাল অনুষদে দুদিন ধরে ধর্মঘট
০৬ মার্চ, ১৪
Tagged In:  BSMMU  Bangabondhu Sheikh Mujib medical university   Posted By:   Healthprior21
  Viewed#:   21

ধর্মঘটের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের বহির্বিভাগে দুই দিন ধরে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। অনুষদের ডিনের কক্ষ ভাঙচুরের ঘটনায় চিকিৎসকদের একটি অংশ এই ধর্মঘট ডেকেছে। এর ফলে দুর্ভোগে পড়েছে রোগীরা। তারা চিকিৎসাসেবা পাচ্ছে না।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সূত্রগুলো জানায়, আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিশ্ববিদ্যালয় শাখার উপদলীয় কোন্দল এখন চরমে উঠেছে। হল সংসদ গঠনকে কেন্দ্র করে স্বাচিপের একটি উপদলের চিকিৎসকেরা ৩ মার্চ অনুষদের ডিন অধ্যাপক মো. আলী আসগর মোড়লের কক্ষ ভাঙচুর করেন। ভাঙচুরে অংশ নেওয়া চিকিৎসকেরা অধ্যাপক আবদুল আজিজের সমর্থক।

এই ভাঙচুরের ঘটনার প্রতিবাদে চিকিৎসকেরা ধর্মঘটে গেছেন। জানা গেছে, ধর্মঘটে ইন্ধন দিচ্ছেন স্বাচিপের স্থানীয় শাখার সাধারণ সম্পাদক এ এস এম জাকারিয়া।

তবে ধর্মঘটে ইন্ধন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এ এস এম জাকারিয়া। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রশাসন তদন্ত কমিটি তৈরি করেছে। আমরা কমিটির প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব করেছেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি বিশ্বদ্যািলয়ের বাইরে ছিলাম। ঘটনা জানার পর ক্যাম্পাসে ফিরে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দিই।’ তদন্ত কমিটি গঠনের পরও রোগীদের কথা বিবেচনা না করে ধর্মঘট ডাকা দুঃখজনক।

ডেন্টাল অনুষদের চারটি বিভাগের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫০০ রোগী চিকিৎসা নেয়। তবে চিকিৎসকদের একটি অংশ এ ধর্মঘট সমর্থন করছে না বলে জানিয়েছে। তবে স্বাচিপের ভয়ে তারা রোগী দেখা থেকে বিরত থাকছে।

এ ব্যাপারে অধ্যাপক আসগর মোড়ল বলেন, ২০১০ সাল থেকে কিছু চিকিৎসক উচ্ছৃঙ্খল আচরণ করে চলেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এবার দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিলে এই অচলাবস্থা চলতে থাকবে বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্বাচিপের দুই উপদলই মারমুখী অবস্থায় আছে। তদন্ত কমিটির প্রতিবেদনকে কেন্দ্র করে আজ ক্যাম্পাসে গোলমাল হতে পারে এমন আশঙ্কা করেছেন কেউ কেউ।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: চিনি খাওয়ার পরিমাণটা অর্ধেকে নামাতে হবে
Previous Health News: গণশৌচাগারের পাশেই খাবারের দোকান

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')