home top banner

News

যোগাযোগে বয়স কমে!
25 December,13
Tagged In:  science news   Posted By:   Healthprior21
  Viewed#:   44

বয়স বাড়াটা অনেকটা বিবাহিত দম্পতির মত- প্রথম প্রথম দু`জনের মধ্যে প্রেমের জোয়ার থাকে, যোগাযোগও থাকে মারাত্মক। কিন্তু যত দিন যায় সম্পর্কে তত মরচে পড়ে। একসঙ্গে থেকেও কমতে থাকে যোগাযোগ। এই যোগাযোগটা যদি কোনোভাবে বজায় রাখা যায়, সম্পর্কের বাঁধনটা কিন্তু ততই মজবুত হয়।

মোটকথা যোগাযোগ যত ঘনিষ্ঠ ও সুন্দর হবে তত বয়স কমবে। তবে কিন্তু যোগাযোগ ও সম্পর্ক খারাপ হলে, বা নিস্তেজ থাকলে বয়স দ্রুত বার্ধক্যের দিকে যাবে। বিজ্ঞানীরা এমনটিই বলেছেন।  

কাজে সম্পর্কের মতোই যোগাযোগটা বজায় রাখলেই কিন্তু বয়সটাও উল্টোদিকে দৌড়াতে পারে। অন্তত স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে তো বটেই।

কোষের মধ্যকার নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে যোগাযোগ বজায় রাখে আণবিক কার্যকলাপের একটা সিরিজ। যখনই যোগাযোগ বিচ্ছিন্ন হয় তখনই কোষ বার্ধক্যের দিকে যাত্রা করে। মানুষের শরীরে স্বাভাবিকভাকে তৈরি কিছু আণবিক পদার্থকে বয়স্ক ইঁদুরের মধ্যে প্রয়োগ করে এই যোগাযোগ ব্যবস্থাকে বজায় রাখতে সফল হয়েছেন।

হার্ভার্ড মেডিক্যাল স্কুলের জেনেটিক্সের অধ্যাপক ডেভিড সিনক্লেয়ার জানিয়েছেন এই পরীক্ষার ফলে ওই ইঁদুরদের দেহকলার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা গেছে তার সঙ্গে অনেক কমবয়সী ইঁদুরদের দেহকলার সঙ্গে তুলনীয়।

মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাসয়ানিক শক্তি উৎপন্ন হয় যা বিভিন্ন জৈবিক কার্যকলাপ ঘটাতে সাহায্য করে। যতদিন যায় মাইটোকনড্রিয়ার কার্যক্ষমতা হ্রাস পায়। ফলে বহু বার্ধক্যজনিত অবস্থা যেমন অ্যালঝাইমার, ডায়াবেটিস শরীরে পরিলক্ষিত হতে থাকে।

সিনক্লেয়ার ও তার দলের সদস্যরা সিরটুইনস নামের একটি জিন গ্রুপের উপর কাজ করে দেখেছেন এই জিন গুলির মধ্যে একটি জিন এসআইআরটি ওয়ান রেসভেরাট্রোল নামক একটি যৌগ দ্বারা সক্রিয় হয়। এই রেসভেরাট্রোল পাওয়া যায় আঙুর, রেড ওয়াইন ও কিছু বাদামের মধ্যে।

বয়স্ক কিছু ইঁদুরের মধ্যে থেকে এসআইআরটি ওয়ান জিন আলাদা করে বিজ্ঞানীরা গবেষণা চালান। তারা আশা করেছিলেন ইঁদুর গুলির মধ্যে বয়সের লক্ষণ আরও দ্রুত গতিতে পরিলক্ষিত হবে।

মাইটোকনড্রিয়াও দ্রুত তার কার্যক্ষমতা হারাবে। কিন্তু বাস্তবে হল ঠিক তার উল্টো। কোষের মধ্যে মাইটোকনড্রিয়া আর নিউক্লিয়াস থেকে যে প্রোটিন পাওয়া গেল তা একেবারেই স্বাভাবিক পরিমাণে অর্থাৎ তরুণ ইঁদুরের শরীর থেকে যেপরিমাণে পাওয়ার কথা ততটা।

এসআইআরটি ওয়ান জিনটি আসলে নিউক্লিয়াস আর মাইটোকনড্রিয়ার মধ্যেকার যোগাযোগের মধ্যে সিকিউরিটি গার্ডের ভূমিকা গ্রহণ করে।

যদিও এই বিষয়ে বিস্তারিত আরও অনেক পরীক্ষার অবকাশ আছে কিন্তু বিজ্ঞানীরা আশা রাখছেন দ্রুতই তাঁরা বয়সকে উল্টো দিকে হাঁটা লাগাতে সক্ষম হবেন।

সূত্র - poriborton.com

Please Login to comment and favorite this News
Next Health News: 5 winter activities that double as workouts
Previous Health News: রোগীর লিভারে নাম খোদাই, সাসপেন্ড ডাক্তার

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')