home top banner

News

রোগীর লিভারে নাম খোদাই, সাসপেন্ড ডাক্তার
25 December,13
Tagged In:  bizzare health news   Posted By:   Healthprior21
  Viewed#:   53

অস্ত্রোপচারের সময় রোগীর লিভারে নিজের নাম খোদাই করার অভিযোগে সাসপেন্ড হলেন অভিযুক্ত চিকিৎসক। ঘটনার কথা কবুল করে লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত ইউনিভার্সিটি হসপিটালস অফ বার্মিংহাম জানিয়েছে, বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ঘটনাটি ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও তারা আলাদাভাবে ঘটনাটির তদন্ত করছে। তদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ওই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে।

দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা খবরটি ছেপে জানিয়েছে, সাসপেন্ড হওয়া চিকিৎসক এখন গা ঢাকা দিয়েছেন। অভিজ্ঞ ওই মাঝ বয়সী চিকিৎসক অতি উৎসাহের বশেই অস্ত্রোপচারের পর সেলাই করার সময় রোগীর লিভারের ওপর নিজের নাম স্বাক্ষর করেন। প্রাথমিক তদন্তে অনুমান, কাঁচি বা ভোঁতা ছুরির সাহায্যেই তিনি ওই কুকর্মটি করেছেন। অপারেশনের পর রোগী অস্বস্তি ও ব্যথা অনুভব করায় কয়েকটি পরীক্ষার পর ব্যাপারটি ধরা পড়ে।

তবে এটাই প্রথম নয়। এরকম ভুল মেডিক্যাল স্টাফদের হয়েই থাকে। এনএইচএস ইংল্যান্ড সংস্থা ও রোগীদের চিকিৎসা বিমা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার পেশেন্ট সেফটি বিভাগের ন্যাশনাল ডিরেক্টর ডা. মাইক ডুরকিন কবুল করেছেন, চলতি বছরেই বহু ভয়াবহ ভুল ও চিকিৎসা অপরাধ ঘটেছে লন্ডনে।

যেমন, অপারেশনের পর ৬৯জন রোগীর দেহে সার্জিক্যাল সোয়াবস, কটন পাওয়া গিয়েছে। ৩৭ জন রোগীর ভুলভাল জায়গায় অপারেশন করা হয়েছে। ২০ জনের বেশি রোগীকে ভুল ব্লাড গ্রুপের রক্ত দেয়া হয়েছে। অনেক ক্ষেত্রে মেডিক্যাল রিপোর্ট না দেখেই অপারেশন করা হয়েছে তাড়াহুড়ো করে। ২১ জন রোগীর ক্ষেত্রে ভুলভাল জায়গায় অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। তাই চিকিৎসা পরিষেবায় আরও স্বচ্ছতা আনার দাবি তুলেছে এনএইচএস ইংল্যান্ড।

সংবাদপ্রতিবেদনটি পড়ে সান্ত্বনা পেতে পারেন বাংলাদেশের মফঃস্বল ও গ্রামের মানুষ। খাস লন্ডনে যদি এই অবস্থা হয় তাহলে তৃতীয় বিশ্বের দেশে আমরা যতটুকু পাচ্ছি সেটাই বিরাট ভাগ্যের ব্যাপার। হয়তো লন্ডনের সঙ্গে নিকৃষ্টতায় এটাই মিল। সূত্র: ওয়েবসাইট।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: যোগাযোগে বয়স কমে!
Previous Health News: প্লাস্টিকের বোতলে পানীয় বাজারজাতকরণ বন্ধের নির্দেশনা চেয়ে রিট

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')