home top banner

Health Tip

অতিরিক্ত খাওয়া এড়াতে যে ৭টি উপায় অবলম্বন করবেন
17 May,14
Tagged In:  excessive eating  Health Care  
  Viewed#:   195

avoid-excessive-eatingআপনি কি মাঝে মাঝে অতিরিক্ত খেয়ে ফেলেন? কমে করে দেখুন তো কোথাও দাওয়াতে গিয়ে কিংবা নিজের ঘরেই অতিরিক্ত খেয়েছেন কিনা কখনো? প্রতিটি মানুষই প্রায়ই নিজের প্রয়োজনের চাইতে অতিরিক্ত খেয়ে ফেলেন। খাবার খুব মজা হওয়ার কারণে, প্রিয়জনের অতিরিক্ত জোর করার কারণে অথবা নিজের খাওয়ার পরিমাণ নিজেই বুঝতে না পেরে প্রায়ই বেশি খাওয়া হয়ে যায় আমাদের। এছাড়াও কম্পিউটার চালাতে চালাতে অথবা টিভি দেখার সময় খেলেও অতিরিক্ত খাওয়া হয়ে যায়।

বেশি খেয়ে ফেললে পেটে এক ধরনের অস্বস্তি ভাব তৈরি হয়। সেই সঙ্গে শরীরে অতিরিক্ত ক্যালরি গ্রহনের ফলে মেদ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। বেশি খেয়ে ফেললে সেই খাবার হজম করতেও বেশ সমস্যা হয়। তাই খাবার পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। জেনে নিন অতিরিক্ত খাওয়া এড়ানোর ৭টি উপায় সম্পর্কে।

১) নিজের খাওয়ার পরিমাণ ঠিক করে নিন। প্রতিদিন কোন বেলা ঠিক কতটুকু খাবেন সেটার পরিমাপ নিজেই নির্ধারণ করে নিন নিজের প্রয়োজন অনুযায়ী। ধরুন সকালের নাস্তায় যদি একটি রুটি নির্ধারণ করা থাকে তাহলে একটিই খাবেন প্রতিদিন। দুপুরে এক কাপ ভাত আর বাকিটুকু সবজি খাওয়ার পরিমাপ নির্ধারণ করে নিলে প্রতিদিন একই পরিমাণ খাবেন।
২) খুব বেশি ক্ষুধার্ত অবস্থায় খাবেন না কখনই। অতিরিক্ত ক্ষুধা লাগার আগেই হালকা কিছু খেয়ে নিন। অতিরিক্ত ক্ষুধার্ত অবস্থায় খেলে সহজে ক্ষুধা মেটে না এবং বেশি খাওয়া হয়ে যায়।
৩) খাওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নিন। একগ্লাস পানি খেয়ে নিলে পেট অনেকটাই ভরে যাবে এবং আপনার অতিরিক্ত খাওয়ার ঝুঁকি কমে যাবে। ফলে পরিমিত খাওয়া হবে আপনার।
৪) ছোট প্লেটে খাওয়ার অভ্যাস করুন। বড় ছড়ানো প্লেটে খেলে বেশি খাবার খাওয়া হয়ে যায়। একটু ছোট এবং মাঝে কিছুটা উঁচু প্লেটে কম খাওয়া নেয়া হয় এবং কম খাওয়া হয়।
৫) অনেক বেশি রকমের তরকারি দিয়ে খেলে বেশি খাওয়া হয়ে যায়। প্রোটিনের জন্য মাছ বা মাংস এবং অন্যান্য পুষ্টি উপাদানের জন্য পাঁচমেশালি সবজি রাখুন। একই সঙ্গে মাছ, মাংস, ডিম, অনেক রকমের ভর্তা, তরকারী রাখলে প্রতিটিই অল্প অল্প করে খাওয়ার জন্য বেশি ভাত খাওয়া হয়।
৬) ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করুন। যারা দ্রুত খায় তাদের বেশি খাওয়া হয়ে যায়। তাই খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। এতে পরিমিত খাওয়া হবে।
৭) কম্পিউটার চালানোর সময় অথবা টিভি দেখার সময় খাবেন না। খাবার টেবিলে বসে খাওয়ার অভ্যাস করুন। তাহলে অতিরিক্ত খাওয়া হবে না।

তথ্যসূত্র: প্রিয় লাইফ

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: গরমে শরীর ও মনকে ঠাণ্ডা রাখতে জিরা-পুদিনার ঘোল
Previous Health Tips: ফেয়ারনেস ক্রিম ক্ষতিকর!

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')